এছাড়া এমন বিধান করা আছে যাতে কোন পণ্যের বিজ্ঞাপন খরচ উক্ত পণ্যের মোট উৎপাদন খরচের ১০% এর অধিক হতে পারবে না। এক্ষেত্রে পণ্যের গুণগত মান বৃদ্ধি করে এবং কিছুটা ভোক্তার আর্থিক স্বার্থ রক্ষা করে বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতা করার ব্যাবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে আমাদের দেশের সুস্পস্ট সিদ্ধান্ত হল, বলতে পারো নির্দেশনা হলো-“ বিজ্ঞাপন খরচ উৎপাদন খরচের ১০% এর মধ্যে নামিয়ে আনো, পণ্যের গুণগত মান বৃদ্ধি করো; এতে ভোক্তার আর্থিক স্বার্থ যেমন রক্ষা হবে- তেমনি বিদেশী পণ্য প্রবেশে বাঁধা সৃষ্টি করে দেশীয় পণ্যের বাজার সৃষ্টিতে সুযোগ তৈরি হবে।” এই বিজ্ঞাপন সংক্রান্ত একটা খসড়া উদাহরণ ....
আমার ল্যাপটপে আছে দেখ।
এছাড়া তুমি চাইলে এই লিংকে ক্লিক করে যেকোন সময় যেকোন যায়গা থেকে দেখে নিতে পারো। উদাহরণটা আমাদের দেশেও প্রথমে দেখান হয়েছিল। একটু বিবেচনা করো, যদি তোমার দেশের যেকোন পণ্য উৎপাদনকারী কোম্পানি তার উৎপাদিত যেকোন পণ্যের বিজ্ঞাপন খরচ উক্ত পণ্যের মোট উৎপাদন খরচের ১০% এ নামিয়ে আনে- তবে একজন সাধারণ ভোক্তা হিসাবে তুমি কি কি সুবিধা পেতে পারো? দেখ-
উদাহরণ অনুযায়ী, লক্ষ্য করো-৪৬০ টাকা মূল্যের যে পণ্য তুমি ক্রয় করে থাকো তার মধ্যে ভোগ করতে পারো মাত্র ২০০ টাকার পণ্য, বাকী ২৬০ টাকা তোমাকে দিতে হয় কোম্পানির লাভ বা অন্যান্য খরচ বাবদ। কিন্তু যদি বিজ্ঞাপন খরচ ১০% এ নামিয়ে আনা হয় তবে সরাসরি একজন ক্রেতা হিসাবে তোমার সেভ বা সঞ্চয় হবে ৫০ টাকা এবং ভোগ করতে পারবে ২৭০ টাকার পণ্য! আর তাছাড়া বিজ্ঞাপন নির্মাণ এবং প্রচারে এমন বাধ্যবাধকতা থাকায় দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোতে নির্ধারিত সময়ে অধিক সংখ্যক অনুষ্ঠান সম্প্রচার করা যাচ্ছে; ফলে পূর্বের চেয়ে অধিক সংখ্যক অনুষ্ঠান নির্মাণ এবং প্রচারের সুযোগও তৈরি হয়েছে। ফলশ্রুতিতে দেশীয় শিল্প-সংস্কৃতির বিকাশ যেমন নির্বিঘ্ন হচ্ছে তেমনি সংস্কৃতি কর্মী তথা শিল্পী-কলাকুশলীদের কাজের পরিধিও পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে।
হৃদয়- - বাঃ সত্যিই অবাক করার মত বিষয়, খুবই ভালো লাগল তোমাদের দেশের এমন সুন্দর ব্যবস্থার কথা শুনে। সত্যিই তো, যে পণ্য আমি ৪৬০ টাকায় ক্রয় করছি তার মধ্যে আমি ভোগ করছি শুধুমাত্র ২০০ টাকার পণ্য বাকিটা
কোম্পানির বিজ্ঞাপন বা অন্যান্য খরচ বাবদ দিচ্ছি ! ..
অন্যদিকে যদি তোমাদের মত সিদ্ধান্তে একমত হতে পারি তবে ঐ একই পণ্য কিনতে লাগবে ৪০৯.৪০ টাকা, সরাসরি লাভ ৫০ টাকা; এবং ভোগ করতে পারব ২৭০.৪০ টাকার পণ্য। তাছাড়া মাত্রারিতিক্ত একঘেয়েমী বিজ্ঞাপনের যন্ত্রণা কিছুটা হলেও কমবে এটাই স্বাভাবিক। তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এমন একটা সিদ্ধান্তে একমত হতে পেরেছ। আচ্ছা বন্ধু, কোন পণ্যের বিজ্ঞাপন নির্মাণ এবং প্রচারকে যদি এতটাই অনুৎসাহিত করা হয়- তবে পণ্যের পরিচিতি তথা প্রচার এবং প্রসারে বিঘ্ন সৃষ্টি হবে না? এক্ষেত্রে তো কোম্পানির বিক্রি কমে যাওয়া এবং মুনাফাও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে!
স্বপ্নিল- না বন্ধু- তোমার আশঙ্কা পুরোপুরি সত্য নয়। আবার বিজ্ঞাপন নির্মাণে পুরোপুরি অনুৎসাহিত করা হচ্ছে তাও কিন্তু নয়। এক্ষেত্রে সেই সমস্ত বিজ্ঞাপন নির্মাণের সুপারিশ করা হয় যা দেখে কেউ চাইলে বাড়ীতে বসে উক্ত পণ্যের গুণাগুণ বা ভালো-মন্দ যাচাই করতে বা পরীক্ষা করতে পারবে। আর তাছাড়া গুণগত মান সমৃদ্ধ পণ্যের পরিচিতি বা প্রচার প্রসারের জন্য খুব বেশি বিজ্ঞাপন দেওয়ারও প্রয়োজন পড়ে না। তাছাড়া সকলেই অর্থাৎ সকল কোম্পানিই যখন এমন সিদ্ধান্তে একমত হবেন তখন তো আর কোন সমস্যা থাকার কথা না।
• আচ্ছা বুঝলাম- কিন্তু কোন পণ্যের গুণগত মান নির্ণয় তথা তুলনামূলক যাচাই বা পরীক্ষার ব্যাপারে তোমাদের দেশে কি ধরণের ব্যবস্থা আছে দয়াকরে একটু বলবে?