স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরী

• কথোপকথনের মাধ্যমে নির্মিত একটি বিকল্প রাষ্ট্রদর্শন
• আর প্রতিটি কথার ফাঁকে ফাঁকে তুলে ধরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র–পরিকল্পনা

এটা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত অভিমত


পূর্বোল্লিখিত বিবরণের পর -



হৃদয়- আচ্ছা বন্ধু, একজন ভোটার যদি দুইবার ভোট প্রদান করে তাহলে মোট ভোটার-এর সংখ্যা কিভাবে ঠিক থাকবে? তাছাড়া কোন নির্বাচনী আসন থেকে যদি একাধিক প্রার্থী চূড়ান্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাঁদেরকে বাছাই করার ব্যাপারটাও ঠিক বুঝলাম না- একটু বুঝিয়ে বলবে ?

স্বপ্নিল- হ্যাঁ বন্ধু তোমার দুটো প্রশ্নেরই উত্তর দিচ্ছি মন দিয়ে শোন। প্রথমতঃ চূড়ান্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নের আবেদন পত্র জমা দেয়ার সাথে সাথেই একটা ক্রমিক নং পড়ে যেটা প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থাৎ প্রাক নির্বাচনে সংশ্লিষ্ট এরিয়ার আগ্রহী প্রার্থীর প্রতীক হিসাবে গণ্য হয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এরিয়ার/ আসনের RMM Voter গণ উক্ত ক্রমিক নং উল্লেখ করে তাদের RMM ভোট প্রদানের মাধ্যমে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ৭ জন প্রার্থীকে চূড়ান্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনীত করে থাকেন। এব্যাপারে পরে আরও বিস্তারিত জানতে পারবে এখন আপাতত এটুকু জেনে রাখো । দ্বিতীয়তঃ ব্যালট ভোটার এর মোট সংখ্যার ৬০% এবং RMM Voter এর মোট সংখ্যার ৪০% এই মোট ১০০% হিসাবে গণ্য করা হয়। এসংক্রান্ত একটা খসড়া হিসাব পদ্ধতি আমার নিকট আছে তুমি চাইলে দেখতে পারো। এছাড়া তুমি চাইলে এই লিংকে ক্লিক করে যেকোন সময় যেকোন যায়গা থেকে দেখে নিতে পারো।


তবে বলে রাখি এক্ষেত্রে RMM Vote প্রধান সার্ভারে সয়ংক্রিয়ভাবে জমা হতে থাকে একটি নির্দিস্ট সময় পর্যন্ত। এবং প্রধান সার্ভারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা যথাসময়ে সংশ্লিষ্ট কম্পিউটারের তথ্য হুবহু অর্থাৎ স্ক্রিন শট আকারে সংশ্লিষ্ট রেজিস্টার্ড ইমেইল-এ পাঠিয়ে দেন যা দেখে নির্বাচন কমিশনের কর্মকর্তারা পরবর্তী সিস্টেমে উক্ত তথ্য এন্ট্রি দিয়ে থাকেন। অর্থাৎ Ballot Vote এর ফলাফল নির্বাচন কমিশন নিজ তত্ত্বাবধানে সংগ্রহ করেন এবং উক্ত স্ক্রিন শট এর তথ্য থেকে RMM Vote এর তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট সিস্টেমে এন্ট্রি দিয়ে থাকেন। আর এভাবেই আমরা প্রতিটি নির্বাচনী আসনের বিজয়ী জনপ্রতিনিধিকে নির্বাচিত করে থাকি। তবে সবকিছু যাতে সয়ংক্রিয়ভাবে করা যায় তার জন্য কাজ চলছে। এসংক্রান্ত দুটি নমুনাই আমার নিকট আছে দেখ-

Sopnopuri_images


প্রথমটা মূল সার্ভার থেকে প্রাপ্ত RMM Vote এর ফলাফল, আর দ্বিতীয়টা ব্যালট ভোট এর থেকে পাওয়া তথ্য ও RMM Vote এর তথ্য সিস্টেমে এন্ট্রি দেওয়ার পর এরিয়া কোড অনুযায়ী অর্থাৎ নির্বাচনী আসন অনুযায়ী নির্বাচনে বিজয়ী প্রার্থী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রার্থীর নির্বাচনী ফলাফল।


Sopnopuri_images



হৃদয়- বাঃ খুব ভালো, আচ্ছা বন্ধু ব্যালট ভোট ৬০% এবং RMM Vote ৪০% এমনটা কেন?

স্বপ্নিল- দেখ বন্ধু সকলের জন্য একই নিয়ম বলে এব্যাপারে কেউ কোন আপত্তি করেনা। তাছাড়া বিজ্ঞজনেরা আপাতত এমন সিদ্ধান্তে একমত হয়েছেন।

পৃষ্ঠা নং- ২২ ,  পরবর্তী বিবরণ

* * * স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম। আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ প্রদান করে পাশে থাকুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।