তাছাড়া কোন ব্যক্তি যে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে মনে করেন, তিনি চাইলে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ প্রেস ক্লাব সভাপতির মাধ্যমে উক্ত সংগঠনকে জানাতে পারেন। প্রেস ক্লাব সভাপতি সাথে সাথে বিষয়টি সাংবাদিক কমিটিকে অবহিত করেন এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন প্রকাশের নির্দেশ দিয়ে থাকেন। সাথে সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা সংগঠন থেকে তিনি বিশেষভাবে সম্মানিত হন, প্রশংসীত হন এবং একটি বিশেষ পরিচয় পত্র (ভি.ভি.আই.পি কার্ড) পেয়ে থাকেন
তিনি বিশেষভাবে সম্মানিত হন, প্রশংসীত হন এবং একটি বিশেষ পরিচয় পত্র (ভি.ভি.আই.পি কার্ড) পেয়ে থাকেন যেটা উক্ত সংগঠন এবং সরকারের সমাজ সেবা অধিদপ্তরের সুপারিশ সম্বলিত । এখানে উল্লেখ্য তিনি যদি কোন সেবামূলক পেশার সাথে যুক্ত থাকেন তবে তাকে জনসেবার তরে নিয়োজিত ব্যক্তিত্ব ঘোষণা দেয়া হয় এবং তিনি সে অনুযায়ী উক্ত সংগঠন কর্তৃক পূর্ব নির্ধারিত স্বল্প ফি বা সম্মানীর বিনিময়ে সেবা দিয়ে থাকেন। এছাড়া তিনি যদি কোন শিল্পপতি হয়ে থাকেন তবে তাঁর মালিকানাধীন সকল প্রতিষ্ঠান বা আয়ের উৎসকে জনসেবামূলক বা স্বল্পলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য উক্ত প্রতিষ্ঠানের সামগ্রিক নীতি নির্ধারণের ক্ষেত্রে উক্ত সংগঠনের সুপারিশ এবং অনুমোদনের প্রয়োজন হয়। এতে দেখা যায়- পণ্যের গুণগত মান এবং কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বেতন ও পারিশ্রমিক বৃদ্ধি করে মুনাফার হার ন্যূনতম মাত্রায় নামিয়ে আনা হয়। তবে এক্ষেত্রে অতি আশ্চর্যের বিষয় দেখা যায় যে, উক্ত ব্যক্তির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের বা ভোক্তাদের বিশেষ আকর্ষণ সৃষ্টি হয়। ফলে মোট বিক্রয়ের মাত্রা অধিক হারে বৃদ্ধি পেতে থাকে। আবার শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টির ফলে তাঁরা পূর্ণদ্যোমে সর্বোচ্চ দক্ষতার সাথে কাজে নিয়োজিত হয়; যার ফলে পণ্যের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি উৎপাদনও বৃদ্ধি পেতে থাকে উল্লেখযোগ্য হারে, যার ফলশ্রুতিতে কোম্পানির নীট মুনাফার পরিমাণও পূর্বের মুনাফার ন্যায় প্রায় কাছাকাছি চলে আসে।
হৃদয়- সত্যিই তো! আমি আবারও স্বীকার করছি তোমাদের এসমস্ত অতিগুরুত্বপূর্ণ ব্যতিক্রমী পদক্ষেপগুলো আমার মনের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। অনেক সমস্যার সমাধান হয়তো এরই মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা আমাদের দেশের আরও একটা বিশেষ উল্ল্যেখযোগ্য সমস্যার ব্যাপারে তোমার কাছে জানতে ইচ্ছা করছি তা হলো রাস্তার ধারে এখানে ওখানে পড়ে থাকা বর্জ বা পয়ঃ নিষ্কাশনের ব্যাপারে। এব্যাপারে তোমাদের দেশে কীধরণের ব্যবস্থা তোমার কী জানা আছে?
স্বপ্নিল- হ্যাঁ খুবই ভালো কথা জিজ্ঞাসা করলে। তবে এসংক্রান্ত আমাদের দেশের সামগ্রিক ব্যবস্থাটা খুবই সংক্ষেপে তোমায় আমি বলতে পারব। আমাদের দেশে এসংক্রান্ত ব্যাপারে বেশ পরিকল্পিত একটা ব্যবস্থা আছে। যেমন -
পৃষ্ঠা নং- ৪৬ , পরবর্তী বিবরণ