স্বপ্নিল- হ্যাঁ একটা ভালো প্রশ্ন করলে, একে একে তোমার সকল প্রশ্নের উত্তর দিচ্ছি একটু সময় দাও। আচ্ছা হৃদয় একটা কথার জবাব দাওতো- জেনে শুনে কেউ কি নিজের ক্ষতি করতে চায়? নিশ্চয়ই না। আপন ভালো পাগলেও বোঝে। তবে এমন ঘটনাও প্রথম দিকে আমাদের দেশে ঘটেছিল। কিছু কিছু সংবাদ মাধ্যম অর্থের বিনিময়ে ঠিকমত প্রতিবেদন প্রকাশ করত না, বা বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করত। কিন্তু দু’একটা খারাপ লোকের কারনে কি ভালো কোন কিছু বাঁধাগ্রস্ত হয়? খারাপের পাশাপাশি ভালো সংবাদপত্র, সত্যনিষ্ঠ সাংবাদিকও আছে তাদেরকে প্রতিহত করার জন্য। ফলশ্রুতিতে আজ তাদের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। তাছাড়া জনগণের নিকট কিন্তু সকল তথ্যই কম বেশি থাকে। সেই জনগণ তাদেরকে কালো তালিকাভূক্ত করে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাতে একটা সময় পরে তাদের ব্যবসা আস্তে আস্তে অচল হয়ে- বন্ধ হয়ে গেছে। এখন বলো, এমন কাজ করার আগে সেই সমস্ত সংবাদ মাধ্যম অন্ততঃ দুইবার ভাববে কি-না? আর তাছাড়া যদি তেমন কাজ হয়েও থাকে- তাতেও কোন সমস্যা নেই।
কারণ সেক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যানের সুপারিশ থাকলেই সেটি সরাসরি জবাবদিহি অনুষ্ঠানের আওতাভূক্ত হয় এবং RMM Vote এর মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়।
এক্ষেত্রে সংশ্লিষ্ট চেয়ারম্যানের সুপারিশ উক্ত মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসাবে বিবেচিত হয় এবং উক্ত চেয়ারম্যানও সংশ্লিষ্ট সাংবাদিক কমিটির একজন সদস্য হিসাবে গণ্য হন এবং ভোট প্রদান সহ অন্যান্য দায়িত্ব পালন করেন।
হৃদয়- বুঝলাম। কিন্তু “RMM Vote” এর ব্যাপারটা যদি একটু পরিষ্কার করো, এটি কি প্রক্রিয়ায় সম্পন্ন হয়, একটু বুঝিয়ে বলবে?
স্বপ্নিল- হ্যাঁ আগেই বলেছি, RMM Vote এর অর্থ- Registered Mobile Message Vote আর এজন্য তাকে আগে নিবন্ধিত হতে হয় এবং একজন ব্যক্তি যেকোনো ব্যাপারে মাত্র একবারই বিনামূল্যে Vote প্রদান করতে পারেন। এক্ষেত্রে প্রত্যেককে তার নিজস্ব জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কোম্পানির যেকোন কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে নিবন্ধন করিয়ে নিতে হয়।
হৃদয়- আচ্ছা বন্ধু, তাহলে কি RMM Vote এর জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো, তাইতো?
স্বপ্নিল- হ্যাঁ হৃদয় তুমি ঠিকই বলেছ। এক্ষেত্রে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে বেশ কিছু কাজ করতে হয় বা হচ্ছে। যেমন-
১) প্রথমে তাঁকে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত হাল নাগাদ ভোটার তালিকা ডাউনলোড করে নিতে হয়।
২) দ্বিতীয়ত RMM Vote এর জন্য নিবন্ধনে আগ্রহী ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের নং নিয়ে উক্ত তালিকার মধ্য হতে খুঁজে বের করা এবং তারপর উক্ত নামের পার্শ্বের নির্দিষ্ট কলামে আবেদনকারীর মোবাইল নং, এরিয়া কোড, এবং নিবন্ধন নং যুক্ত করা। এখানে বলে রাখি নিবন্ধন নং মূলতঃ জাতীয় পরিচয় পত্রের সর্বশেষ ৫ সংখ্যা + এরিয়া কোডের ৪ টি নং এবং উক্ত মোবাইল নং এর সর্বশেষ ৩ টি সংখ্যা এই ১২ সংখ্যার নম্বরটিকেই বুঝায়। এখানে আরও একটা কথা বলে রাখি, খসড়া ভোটার তালিকার ফাইলটি অনলাইনে Google Spreadsheet-এ আপলোড করা আছে এবং এর পাসওয়ার্ড শুধুমাত্র মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তাদেরকে জানানো আছে যাতে তাঁরা একই সাথে সমগ্র দেশ থেকে উক্ত ফাইলে কাজ করতে পারে। তবে এক্ষেত্রে শুধুমাত্র Reg. No. for RMM Vote ও Last 3 Digit of Mobile No. এই দুইটা Colum বাদে বাকি সব Cell গুলো লক করা থাকে যাতে সেগুলো কেউ কোন প্রকার পরিবর্তন করতে না পারে। একটা নমুনা খসড়া তালিকা তোমায় দেখাচ্ছি দেখ।