স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরী

• কথোপকথনের মাধ্যমে নির্মিত একটি বিকল্প রাষ্ট্রদর্শন
• আর প্রতিটি কথার ফাঁকে ফাঁকে তুলে ধরা একটা পূর্ণাঙ্গ রাষ্ট্র–পরিকল্পনা

এটা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত অভিমত


পূর্বোল্লিখিত বিবরণের পর -

হৃদয়- হ্যাঁ শোন- আমি পূর্বেও বলেছি আবারও বলছি মন দিয়ে শোন- যদি কোন নির্বাচনী আসনে চূড়ান্ত জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সাত জনের অধিক আগ্রহী প্রার্থী থাকে, তবে নির্বাচন কমিশন সর্বপ্রথমে প্রাক্ নির্বাচনের মাধ্যমে তাদের মধ্য হতে RMM Vote এর সাহায্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাত জন প্রার্থীকে বাছাই করে থাকে। এভাবেই আমরা প্রতিটি নির্বাচনী আসনের জন্য সর্বোচ্চ সাত জন আগ্রহী প্রার্থীকে চূড়ান্ত জাতীয় নির্বাচনে একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখি। যাহোক, যথাসময়ে চূড়ান্ত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এর মাধ্যমে প্রতিটি আলাদা আলাদা নির্বাচনী এলাকা (Area Code:-A001, D001, D002 ইত্যাদি) থেকে এক একজন বিজয়ী জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন। উদাহরণটা আরও একবার ভালো করে লক্ষ্য করো- একজন প্রার্থীকে "RMM Vote" এবং "ব্যালট ভোট" এই দুইটা পদ্ধতিতে ভোট প্রদানের মাধ্যমে আমরা অধিকতর নির্ভুলভাবে নির্বাচন করে থাকি । এবং প্রতিটি আসনে সর্বোচ্চ সাত জন প্রার্থীকে পরস্পরের মধ্যে "ব্যালট ভোট" এর ৬০% ও "RMM Vote" এর ৪০% এই ১০০% ভোট এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।


তাছাড়া তুমি চাইলে এই লিংকে ক্লিক করে যেকোন সময় যেকোন যায়গা থেকে দেখে নিতে পারো বা নিজের মতো করে পরিবর্তন করে বিষয়টি যাচাই করতে পারো । এখানে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট কিভাবে হিসাব করা হয়েছে সেটিও একটু ভালো করে দেখ। পাশাপাশি অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোট, সর্বোনিম্ন ভোট, মোট ভোট ইত্যাদি তথ্য ও কিন্তু নির্বাচন কমিশনের লাইভ প্রজেক্টরে প্রদর্শীত হচ্ছে ।

Sopnopuri_images

হৃদয়- কিন্তু একটা কথা বলতো- তোমাদের দেশে কোন রাজনৈতিক দলই নেই তাহলে সরকার গঠন করে কারা? তাছাড়া প্রধান মন্ত্রী, মন্ত্রী নির্বাচনের জন্য তোমরা কী করো? নিশ্চয়ই খুব জটিল কোন ব্যবস্থা হবে তাইনা ?


স্বপ্নিল- আচ্ছা বন্ধু তোমার কী ধারণা আমাদের দেশে কোন সরকার নেই? প্রধান মন্ত্রী, মন্ত্রী ছাড়াই আমাদের দেশ চলছে? না; আমাদের সকল ব্যবস্থাই আছে এবং খুবই সুন্দর পন্থায় আছে।

হৃদয়- কিরকম? একটু বুঝিয়ে বলতো। তোমাদের ওখানে সরকার গঠিত হয় কিভাবে, তাছাড়া প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কীভাবে নির্বাচিত হন?


স্বপ্নিল- হ্যাঁ বলছি, একে একে শোন- আমাদের ওখানে চূড়ান্ত জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সমস্ত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন তাঁদের সকলকে নিয়েই সরকার গঠিত হয় এবং আমাদের দেশে বিরোধী দল বলে আলাদা কোন দলই নেই। তবে এপ্রসঙ্গে আবারও মনে করিয়ে দেই যে, যখনই কোন জাতীয় ইস্যু বা সিদ্ধান্ত উপস্থিত হয় তখন যেকোন জনপ্রতিনিধি বা যেসমস্ত জনপ্রতিনিধি উক্ত সিদ্ধান্তের বিরোধিতা করেন তাঁদেরকেই তখন বিরোধী দলের ন্যায় ভূমিকা পালন করতে দেখা যায়। আর এই সমস্ত বিজয়ী জনপ্রতিনিধিগণ- তাঁদের মধ্য থেকে প্রধানমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত করে থাকেন।

হৃদয়- তোমাদের কী উপ-প্রধানমন্ত্রীও আছে?

স্বপ্নিল- হ্যাঁ আছে। আমাদের বিজ্ঞজনেরা হয়তো ভাবে প্রধানমন্ত্রীর একজন একান্ত সহকর্মী হলে ভালো হয়, তাই আমাদের উপ-প্রধানমন্ত্রীও আছে। তাছাড়া বিদেশ সফর, অসুস্থ হওয়া, ছুটি কাটানো বা জরুরী কোন প্রয়োজনে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলে উপ-প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে থাকেন।


পৃষ্ঠা নং- ৩৩ ,  পরবর্তী বিবরণ

* * * স্বপ্নিল হৃদয়ের স্বপ্নপুরীতে আপনাকে স্বাগতম। আপনার গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ প্রদান করে পাশে থাকুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।