হৃদয়- বাঃ খুব ভালো, খুব ভালো কথা। তা এর পুরো প্রক্রিয়াটা একটু সংক্ষেপে বলবে?
স্বপ্নিল- হ্যাঁ শোন, আমাদের দেশে সর্বমোট মন্ত্রণালয়ের সংখ্যা নির্দিষ্ট করা আছে এবং সকল মন্ত্রণালয়ের নিজস্ব তথ্যসম্মৃদ্ধ এবং মানসম্পন্ন ওয়েবসাইট আছে। এখানে মন্ত্রী হতে ইচ্ছুক একজন জনপ্রতিনিধি সর্বোচ্চ ৪টি মন্ত্রণালয়ে তাঁর প্রাথমিক যোগ্যতা প্রমাণ করার সুযোগ পান এবং তা প্রমাণ করা সাপেক্ষে পছন্দক্রম অনুযায়ী একটির দায়িত্ব পেয়ে থাকেন। এক্ষেত্রে প্রাথমিক ধাপে তাঁকে সফটওয়ারের মাধ্যমে ৪৫ মিনিটে মোট ৪৫ টি প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখানে সর্বোচ্চ ৪৫ পয়েন্ট থাকে এর সাথে শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতার পয়েন্ট যোগ হয়।
হৃদয়- খুবই আশ্চর্যই বটে, তবে ভালো লাগছে শুনতে বলে যাও এবং যতটা সম্ভব বিস্তারিত বলবে।
স্বপ্নিল- হ্যাঁ শোন, বিষয়টা তোমাদের দেশের প্রচলিত গ্রেডিং পদ্ধতির মতই। অর্থাৎ পয়েন্ট ধরা হয় বিষয়ভিত্তিক মোট প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তার গড় নম্বরের উপর; যেমন- গড় প্রাপ্ত নম্বর ৪০-৪৯ এর মধ্যে হলে প্রাপ্ত পয়েন্ট হবে=১, অনুরূপভাবে ৫০-৫৯ এর জন্য =২, ৬০-৬৯ এর জন্য =৩, ৭০-৭৯ এর জন্য =৪, ৮০-১০০ এর জন্য =৫। এখানে শিক্ষাজীবনের মাধ্যমিক স্তর থেকেই পয়েন্ট গণনা শুরু হয়। যে প্রার্থী তাঁর শিক্ষাজীবনের যতগুলো ধাপ অতিক্রম করে তাঁর জন্য ততগুলো আলাদা আলাদা পয়েন্ট যোগ হয়। সেই সাথে সম্পৃক্ত কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ৫ পয়েন্ট যোগ হয়। উদাহরণস্বরূপ কেউ যদি তাঁর শিক্ষাজীবনের স্নাতকোত্তর পর্যন্ত কৃতিত্বের সাথে (গড়ে প্রতি বিষয়ে ৮০-১০০ এর মধ্যে নম্বর পেয়ে) পাশ করে এবং সম্পৃক্ত কাজের পূর্ব অভিজ্ঞতা থাকে তবে তাঁর মোট প্রাপ্ত পয়েন্ট হবে (৫+৫+৫+৫+৫)=২৫। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ের উপর ড. করা থাকলে অতিরিক্ত ৫ পয়েন্ট উক্ত মোট পয়েন্ট-এর সাথে যোগ হবে। এই হলো তাঁর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মোট পয়েন্টের হিসাব।
হৃদয়- আচ্ছা বন্ধু বুঝেছি; শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার পয়েন্ট সম্পর্কে মোটামুটি বুঝেছি কিন্তু তোমার সফটওয়ারের প্রশ্নের ব্যাপারে একটু বলতো। এখানে কি ধরনের প্রশ্নের সম্মুখিন হতে হয়? এর প্রশ্নের কি কোন ধারাবাহিকতা আছে? তাছাড়া এব্যাপারে যদি একটু বিস্তারিত বলো।
স্বপ্নিল- হ্যাঁ শোন- সফটওয়ারের প্রশ্নগুলো তেমন কঠিন কোন প্রশ্ন থাকে না। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের যে তথ্যবহুল ওয়েবসাইট থাকে সেখান থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো থাকে; তাছাড়া সাম্প্রতিক ঘটনাবলীর মধ্য থেকেও কিছু প্রশ্ন থাকে। হিসাবটা এরকম- মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে = ২৫ টা প্রশ্ন, সংশ্লিষ্ট সমসাময়িক থেকে = ১০ টা প্রশ্ন, এবং সাম্প্রতিক থেকে = ১০ টা প্রশ্ন এই মোট (২৫+১০+১০)=৪৫ টা প্রশ্নের জন্য ৪৫ পয়েন্ট। তবে এখানে আরেকটা কথা একটু বলা প্রয়োজন আর তা হলো- একই প্রশ্নের উত্তর প্রদান করে এক এক জন এক এক রকম পয়েন্ট অর্জন করতে পারেন।
হৃদয়- বিষয়টা যদি একটু বুঝিয়ে বলো। যদি আমাদের দেশেও এমন ব্যবস্থা করতে পারি- মন্ত্রী নির্ণয়ে নাহোক, চাকুরী বা অন্য কোন ক্ষেত্রেও তো হতে পারে।
স্বপ্নিল- হ্যাঁ শোন- এখানে প্রতিটা প্রশ্নের জন্য তিনটি বিকল্প উত্তর প্রদানের বক্স আসে। যেখানে ১ বা পূর্ণ পয়েন্টের জন্য ৭ টি বিকল্প উত্তর; .৭৫ পয়েন্টের জন্য ৫ টি বিকল্প উত্তর; .৬ পয়েন্টের জন্য ৩ টি বিকল্প উত্তর এবং .৫ পয়েন্টের জন্য ২ টি বিকল্প উত্তর বক্স আসে। প্রার্থী প্রশ্নটি দেখার পর তার আত্মবিশ্বাস অনুযায়ী ভিন্ন ভিন্ন পয়েন্টের জন্য উত্তর বক্স নির্দেশ করে এবং সে অনুযায়ী সঠিক উত্তর প্রদান সাপেক্ষে ভিন্ন ভিন্ন পয়েন্ট অর্জন করেন। পাশাপাশি কত সময়ের মধ্যে উত্তর পদান সম্পন্ন করেছেন সেটিও জানতে পারেন। এক্ষেত্রে খুব সহজেই এবং নিরপেক্ষভাবে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নির্ধারন করা যায়। তবে হ্যাঁ প্রতি ৩ টি ভুল উত্তর প্রদানের জন্য .৫ পয়েন্ট করে বিয়োগ করা হয় তাঁর মোট প্রাপ্ত পয়েন্ট থেকে।
পৃষ্ঠা নং- ৩৫ , পরবর্তী বিবরণ