*

ঘুমের মাঝে মানুষ নানা প্রকারের স্বপ্ন দেখে৷ দিন-ক্ষণ, তিথি-নক্ষত্র ইত্যাদির প্রেক্ষিতে এসমস্ত স্বপ্নের ফল কখনো কখনো সত্যি হয়, মোহাম্মদী খাবনামা অনুযায়ী বিভিন্ন স্বপ্নের বিবিধ ফলাফল দেখতে আদ্যক্ষর অনুযায়ী ক্লিক করুন:-

অ   আ   ই - ঈ   উ   ঋ   ঐ   ও   ঔ   ক   খ   গ   ঘ   চ   ছ   জ   ঝ   ট   ঠ   ড   ঢ   ত   থ   দ   ধ   ন   প   প   ফ   ব   ভ   ম   য   র   ল   শ   স  ষ   হ   ক্ষ   অক্ষর দিয়ে শুরু যত স্বপ্নের ফল

   এছাড়া পঞ্জিকা অনুসারে কোন পক্ষে, কোন দিবসে, কোন সময়ে কিরূপ অবস্থায় স্বপ্ন দেখিলে কিরূপ ফললাভ হয় তা দেখুন। তাছাড়া শরীরের কোনস্থানে কি থাকলে কি হয়? দেখুনঃ- তিলতত্ত্ব , যতুকতত্ত্ব ও কম্পন বৃত্তান্ত ।

অ - - - অক্ষর দিয়ে শুরু যত স্বপ্নের ফল-

স্বপ্নে অজু করিতে দেখিলে - অপরের নিকট গচ্ছিত মাল আদায় হইবে।
স্বপ্নে অজিফা পড়িতে দেখিলে - ব্যাধি হইতে মুক্তি পাইবে। স্বপ্নে অলঙ্কার দেখিলে - মালিকের আদর ও স্নেহ পাইবে।
স্বপ্নে অজগর সাপ দেখিলে - বিপদে পতিত হইবে। স্বপ্নে অজগর সাপ মারিতে দেখিলে - শত্রু দমন হইবে।
স্বপ্নে অস্ত্র দেখিলে - সুখ্যাতি হইবে। স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা মুন্ডন করিতে দেখিলে - আয়ু কমিবে ।
স্বপ্নে অগ্নি লাগিতে দেখিলে - ব্যবসায় লোকসান হইবে। স্বপ্নে অগ্নি জ্বালাইতে দেখিলে - ব্যবসা বাণিজ্যে লাভ হইবে।
স্বপ্নে অট্টালিকে দেখিলে - মান সম্মান লাভ হইবে। স্বপ্নে অধিক মাছ দেখিলে - টাকা পয়সা পাইবে।
স্বপ্নে অধিক কাঁদিতে দেখিলে - সুখে থাকিবে। স্বপ্নে অপরকে মারিতে দেখিলে - নেতা হইবে।
স্বপ্নে অল্প মাল দেখিলে - স্বচ্ছল হালে জীবনযাপন করিবে । স্বপ্নে অন্ধলোক নিজেকে দৃষ্টিওয়ালা দেখিলে - আশা পূর্ণ হইবে।
স্বপ্নে অন্ধকার দেখিলে - নিরাশ হইবে, বিপদে পড়িবে । স্বপ্নে অপরিচিত লোক ঘরে ঢুকতে দেখিলে - সংসারে বরকত হইবে।
স্বপ্নে অগ্নি দেখা - ধনবতী রমণীকে বিবাহ করিবে। স্বপ্নে অগ্নি পরিধানের কাপড়ে লাগা দেখিলে - আর্থিক ক্ষতি ও দুর্যোগের লক্ষণ।
স্বপ্নে অগ্নি হাতে উঠান দেখিলে - ত্যাজ্য সম্পত্তি লাভ, ব্যবসায়ের উন্নতির লক্ষণ। স্বপ্নে অগ্নি ঘর-বাড়িতে লাগা দেখিলে - বালা মুছিবত ও অর্থ নষ্ট ।
স্বপ্নে অগ্নি দ্বারা রান্না করিতে দেখিলে - অর্থ নষ্ট ও দুঃখ দুর্দশার লক্ষণ। স্বপ্নে অগ্নিশিখা দেখিলে - অর্থ নষ্ট ও দুঃখ দুর্দশার লক্ষণ।
স্বপ্নে অগ্নির ফুলকী দেখিলে - মালের ক্ষতির লক্ষণ। স্বপ্নে অগ্নি লম্বা দেখিলে - ব্যবসায় প্রচুর লাভ হওয়ার আলামত।
স্বপ্নে অগ্নি উত্তোলন (নিজেকে) দেখিলে - দেশের মাতব্বর হওয়ার নমুনা । স্বপ্নে অন্ধকার দেখিলে - বিপদের লক্ষণ।
স্বপ্নে অন্ধলোক দেখিলে - ভাবনা-চিন্তায় পড়িবে এবং ঈমান নষ্টের লক্ষণ। স্বপ্নে অলী লোক দেখিলে - সম্মান লাভের লক্ষণ।
স্বপ্নে অপরিচিত পুরুষ দেখিলে - সৌভাগ্য লাভ ও অন্যের সাহায্য প্রাপ্তির লক্ষণ। স্বপ্নে অপরিচিতা নারী দেখিলে - বিবাহ কিংবা ধন প্রাপ্তির লক্ষণ।
স্বপ্নে অপরিচিতা নারী কোলে দেখিলে - আশা পূর্ণ ও ঐশ্বর্য লাভের লক্ষণ। স্বপ্নে অপরিচিতা নারীর সাথে সহবাস করতে দেখিলে - প্রচুর অর্থ লাভ।
স্বপ্নে অপরিচিত প্রান্তর দেখিলে - বিদেশ যাত্রার লক্ষণ। স্বপ্নে অশ্ব দেখিলে - নাম ছড়িয়ে পড়বে এবং সুখ্যাতি বৃদ্ধি পাবে।
স্বপ্নে অলঙ্কার দেখিলে - পার্থিব উন্নতি ও মান-সম্মানের আলামত। স্বপ্নে অস্ত্র দেখিলে - সুখ্যাতি লাভের লক্ষণ।
স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা কামাতে দেখিলে - প্রাণ নাশের সম্ভাবনা। স্বপ্নে অন্ধ দেখা নিজেকে দেখিলে - সততা বর্জন ও অন্যায় আচরণের লক্ষণ।
স্বপ্নে অন্ধ লোকের আনাগোনা দেখিলে - সুখ-শান্তি লাভের লক্ষণ। স্বপ্নে অবিবাহিত মেয়ে নিজের দাড়ি দেখিলে - বিবাহের লক্ষণ।
স্বপ্নে অপরিচিত লোকের সঙ্গে ঝগড়া দেখিলে - রোগব্যাধি ও বিপদের লক্ষণ। স্বপ্নে অঙ্গুল দেখিলে (হাত) - আর্থিক ক্ষতির সম্ভাবনা, আশায় ব্যর্থ হবার লক্ষণ।
স্বপ্নে অঙ্গুল দেখিলে (পা) - মান-সম্মান বা চাকুরী লাভ করিবে। স্বপ্নে অঙ্গুলি কাটা দেখিলে - অর্থ অপচয় ও সম্মান হানির লক্ষণ।
স্বপ্নে অঙ্গুলির মধ্যে ফাঁকা দেখিলে - অভাবে পড়ার আলামত। স্বপ্নে অধিক কথা বলতে দেখিলে - নেতৃত্ব লাভের আলামত।
স্বপ্নে অধিক হাসতে দেখিলে - দুঃখ-কষ্টে পড়ার লক্ষণ। স্বপ্নে অপরের কাছে স্বর্ণ দেখিলে - লোকের কাছে প্রশংসিত হবে।
স্বপ্নে অন্যের পায়ে থুথু দেখিলে - যার গায়ে থুথু ছিটাবে তার ক্ষতির আশঙ্কা। স্বপ্নে অন্যের হাতের মার খেতে দেখিলে - সুখ-শান্তি লাভের চিহ্ন।
স্বপ্নে অন্যকে মারতে দেখিলে - গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চিহ্ন। স্বপ্নে অন্যকে সাহায্য করতে দেখিলে - মান-সম্মান লাভের লক্ষণ।

আ . . .     অক্ষর দিয়ে শুরু যত স্বপ্নের ফল

এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

Comments


M
mirian_ingrid_mella_giorgini 16 days ago
I have a question, can you contact me at m.inm44@m.spheremail.net ? Cheers!
আব্দুল মালীক 39 days ago
আব্দুল মালীক
M
mirian_ingrid_mella_giorgini 16 days ago
I have a question, can you contact me at m.inm44@m.spheremail.net ? Cheers!
আব্দুল মালীক 39 days ago
আব্দুল মালীক
M
mirian_ingrid_mella_giorgini 16 days ago
I have a question, can you contact me at m.inm44@m.spheremail.net ? Cheers!

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।