আমাকে ভালোবাসতে হলে আমার গুণকে যেমন ভালোবাসবে তেমনি দোষত্রুটিগুলিকেও ধৈর্যের সঙ্গে সংশোধন করতে সাহায্য করবে ৷ - এনড্রিট মার্ভেল
অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম৷ - ডেমোক্রিটাস
ভুল বা অন্যায় করে যে অস্বীকার করে না বা তার জন্য অনুতপ্ত হয় না - তাকে কখনো ক্ষমা করা যায় না৷ - ইয়ং
ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷ - লাওসে
নিজের চিন্তা, মতামত এবং কাজকর্মকে সর্বাপেক্ষা উত্তম মনে করা এবং অন্যের সবকিছুকে তুচ্ছ জ্ঞান করার নামই আত্মপ্রশস্তি এবং ইহা একটি মারাত্মক চারিত্রিক দোষ৷ - ইমাম গাজ্জালি
অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা৷ - শেখ সাদি
অহংকার এমন এক আবরণ যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে৷ - জাহাবি
প্রৌঢ়ত্ব এবং দুঃখ য্ত তাড়তাড়ি আমাদের রক্ত শুকিয়ে ফেলে অধৈর্যতা তার চেয়েও কম সময় নিয়ে থাকে৷ - সিলোন
কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেয়৷ - শেখ সাদি
বিশ্বাস হচ্ছে বরফের মতো, খুব শীঘ্রই তা গলে যেতে পারে৷ - রবার্ট ফ্রস্ট
চরিত্রকে পুনরুদ্ধারের চেয়ে নির্মল রাখার চেষ্টা করা অনেক সহজ৷ - টমাস পেইন
আমি যদি নিজ চরিত্র সম্বন্ধে যত্নবান হই তা হলে আমার খ্যাতি আপনা থেকেই আসবে৷ - ডি. এল. মুডি
যার জীবনে য্ত ভুল তার জীবন তত মঙ্গলময় হতে পারে৷ তার কারণ অন্ধকার অলিগলি পার হয়েই মানুষ আলোকবর্তিকার সন্ধান পায়৷ - ডেল কার্নেগি
পিতার আত্মনিয়ন্ত্রণই ছেলেমেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ৷ - ডেমোক্রিটাস
যে নিজের উপর আস্থা রাখতে পারে না, সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারও ওপর আস্থা রাখতে পারে না৷ - কাদিনল দ্য য়েটজ
ভালো-মন্দ / দোষ-গুণ সম্পর্কে বাণী
যে নিজের উপর আস্থা রাখতে পারে না, সে কখনো প্রকৃতপক্ষে অন্য কারও ওপর আস্থা রাখতে পারে না৷ - কাদিনল দ্য য়েটজ
যে ধৈর্য ধরতে জানে, তার জন্য আনন্দঘন প্রশান্তি অপেক্ষা করে৷ - জন লিলি
আদর্শের সংঘাত বাঁধলে আপন জনকেও দূরে ঠেলে দাও৷ আদর্শের ক্ষেত্রে কোনোমতেই আপোস চলে না ৷ - হেররিক
আদর্শবান লোকের বন্ধুর সংখ্যা কম থাকে৷ - ডগলাস জেরলড
আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷ - ফেরোরিনাস
আলোস্য মানুষের প্রধানতম শত্রু৷ এই শত্রুকে পরাজিত করে আমাদের এগিয়ে যেতে হবে৷ - স্বামী বিবেকানন্দ
মহৎ আশা মহৎ লোকের সৃষ্টি করে৷ - টমাস ফুলার
বুদ্ধিমানের লোকের জন্য একটি ইশারাই যথেষ্ট ৷ - টেরেন্স
সহনশীলতা এমন একটি গুণ যা থেকে সাফল্য আসবেই৷ - জুভেনাল
ন্যায় - অন্যায় সম্পর্কে বাণী
দুষ্কর্মের প্রকৃত অনুতাপকারী এবং যে কখনো দুষ্কর্ম করে নাই ইহাদের মধ্যে কোনো পার্থক্য নাই । - আল-হাদিস
সৎ স্বভাব ও সুন্দর আচরণই পুণ্য আর যে বিষয় সম্পর্কে তোমার মনে দ্বিধা জাগে এবং লোকসমাজে যা প্রকাশ হওয়া তুমি অপছন্দ কর, তা-ই পাপ । - আল-হাদিস
ক্ষমতাপ্রাপ্ত রাজপুরুষের অত্যাচার ও বিচারাসনে বসিয়া বিচারকের অবিচারের মতো মন্দ কর্ম আর নেই । - হযরত আলি (রাঃ)
অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিতের অন্তরে যে- বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সে- আগুনের শিখায় অনেককিছুই দগ্ধীভূত হয়। - হযরত আলি (রাঃ)
অন্যায়কারী তার দুষ্কর্মের রশিতেই বাঁধা পড়বে এবং একদিন-না-একদিন তাকে কৃতকর্মের ফলভোগ করতেই হবে । - হযরত সোলায়্মান (রাঃ)
মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে, তাকে কেউ বিশ্বাস করে না, সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। - জর্জ বার্নার্ড শ
Comments