কাজ - কর্ম - পরিশ্রম ও বিশ্রাম সম্পর্কে বাণী
নিদ্রা, তন্দ্রা, ভয়, অলসতা আর রোষ, কার্যে বৃথা কাল ব্যয় - এই ছয় দোষ অবশ্যই পরিত্যাগ করিবে সে জন, এভাবে লভিতে লক্ষ্মী আছে যার মন । - তারাকুমার
নির্দয় হবে না; কিন্তু কর্তব্যের বেলায় নির্মম হতে হবে ।- রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বদা তা-ই করো, যা তুমি করতে ভয় পাও । - ইমারসন
ধৈর্য ধর, ধৈর্য ধর, বাঁধ বাঁধ বুক শত দিকে শত দুঃখ আসুক, আসুক এ সংসার কর্মশালা জ্বলন্ত কালান্ত জ্বালা পুড়িতে হইবে খাদ থাকে যতটুক। - গোবিন্দ দাস
জানি তাদের কথা যারা মাঠের রাখাল থেকে দার্শনিক হল, পঙ্গু হয়েও সম্রাট হল, পদাতিক থেকে সম্রাট হল । - হারবার্ট ক্যাশন
মানুষের আয়ু কম, কাজ বেশি৷ বুদ্ধিমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে । - প্লেটো
যার ঘুম নেই, তার মতো দুখী কেউ নেই । - অস্কার হ্যারল্ড
যার রাত্রে ঘুম হয় না, সে নিঃসন্দেহে সুন্দরী নয়। - ক্রিস্টিনা রসেটি
ঘুম হচ্ছে মৃত্যুর সহোদর ভাই । - ফ্রামিস কারলিন
পরিশ্রমী লোকের নিকট সবচেয়ে সুখপ্রদ জিনিস হচ্ছে ঘুম । - জন বুলিয়ানা
অলস মস্তিষ্ক শয়্তানের কারখানা । - অজ্ঞাত
পরিশ্রম তা যে-ধরনের হোক, তার একটা মূল্য আছে। - টমাস মিডলটন
পরিশ্রম দেহকে স্বাস্থ্যবান, মনকে স্বচ্ছ, হৃদয়কে পূর্ণ রাখে এবং আর্থিক সচ্ছলতা আনয়ন করে । - সি. সিমসন
বিধাতা প্রত্যেক পাখির-ই খাদ্যের সংস্থান করেন; কিন্তু খাদ্যদ্রব্যাদি পাখির বাসায় পৌঁছে দেন না। - জে. জি. হল্যান্ড
ঘুমন্ত সিংহের মুখে কখনো হরিণ প্রবেশ করে না৷ তাকে ছুটে গিয়ে শিকার করতে হয় । - বি. সি. রায়
অতীতে করা একটি মহৎ কাজের স্মৃতি আজীবন তৃপ্তিদান করে। - রবার্ট বার্টন
কাজ - কর্ম - পরিশ্রম ও বিশ্রাম সম্পর্কে বাণী
সৎ কার্য উহাই, যার বিনিময়ে মানুষের নিকট কোনোকিছুর প্রত্যাশা করা হয় না । - বাইবেল
মানুষের সর্বোৎকৃষ্ট বন্ধু হল তার হাতের দশটি আঙুল । - রবার্ট কলিয়ার
মানুষের সর্বোৎকৃষ্ট বন্ধু হল তার হাতের দশটি আঙুল । - রবার্ট কলিয়ার
বিশ্রাম কাজেরই অঙ্গ একসাথে গাঁথা, নয়নের মণি যেন নয়্নের পাতা। - রবীন্দ্রনাথ ঠাকুর
যে পরিশ্রম করে, বিশ্রাম তারই জন্যে আরামদায়্ক। - বাটলার
অতিরিক্ত পরিশ্রম জীবনে প্রতিষ্ঠা দেয় ঠিকই, কিন্তু আয়ুকে খর্ব করে । - কট গ্রেভ
সব ধনসম্পদের মূল উৎপত্তি হয়েছে পরিশ্রম থেকে । - জন লক
শরীরের পরিশ্রম অপেক্ষা মাথার পরিশ্রমের মূল্য বেশি৷ হাত-পা গুলি মাথার আদেশ অনুযায়ী পরিচালিত হয়৷ বুদ্ধিহীন মাথার আদেশ পালন করতে গিয়ে হাত-পা গুলির পদে পদে দুঃখ আর বিড়ম্বনা ভোগ করতে হয়৷ - ডাঃ লুৎফর রহমান
কর্মহীন বার্ধক্য সবচেয়ে বেদনাদায়্ক । - ফিবল
কর্মদক্ষতাই সর্বাপেক্ষা বড়গুণ । - দাওয়ানি
চেষ্টা ও কর্মের উপর মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে । - বায়রন
এ জগতে শুভ কাজের অন্তরায় অনেক৷ শুভের পশ্চাতে অশুভ, আলোর পশ্চাতে অন্ধকারের ন্যায় প্রতিনিয়তই পরিভ্রমণ করিতেছে । - মোজাম্মেল হক
যে-কাজ শুরু করিয়াছ তাহা শেষ করিতে প্রাণপণ চেষ্টা করো, ক্লান্তি আসিলেও দ্বিগুণ উদ্যমে আবার চেষ্টা করো, এইরূপে ভাগ্যলক্ষ্মী তোমার প্রতি সুপ্রসন্ন হইবে । - মনুসংহীতা
কাজের মতো সৎ সঙ্গী আর নেই৷ এই সঙ্গীই তোমার জীবনে প্রতিষ্ঠা আনতে সবচেয়ে বেশী সাহায্য করবে। - উইলিয়াম ফুলউড
তুমি যে-কাজে নিযুক্ত হবে সে-কাজ মন দিয়ে ভালো করে করবে৷ কাজ যত সামান্যই হোক না কেন, সৎ, পরিশ্রমী ও বুদ্ধিমান লোক সেই কাজের দ্বারাই উন্নতি লাভ করবে৷ কোনো কাজেই নিজের আত্মসম্মান ছোট হয়েছে মনে করা মহা অপরাধ। - বুকার টি. ওয়াশিংটন
|
এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
|
|
Comments