আবহমান কাল ধরে মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে পণ্ডিত ব্যক্তিগণের দ্বারা প্রবর্তিত এবং প্রচলিত হয় প্রবাদ বা প্রবচন ; এইজন্যে যে এগুলো অনুসরণ করলে যাতে পরবর্তিতে অন্যরা উপকৃত হতে পারে। তাই সকলের উচিত অন্তত একবার হলেও এগুলোকে বাস্তব জীবনের সাথে মিলিয়ে দেখা এবং এ থেকে উপকৃত হওয়া। | |||
F - দিয়ে শুরু যত English Proverbs | |||
| ইংরেজীতে প্রচলিত | বাংলায় প্রচলিত | ||
Failure are the pillars of success- |
ব্যর্থতার মধ্য দিয়েই সাফল্য আসে; (One learns by failures.) | ||
Fair or fine words butter no parsnips- |
মিষ্টি / শুধু কথায় চি'ড়ে ভিজে না; (Empty promise will not help anybody in distress.) | ||
Familiarity breeds contempt- |
গে'য়ো যোগীর ভিখ মিলে না; (Get to know a man better and you will have less respect for him.) | ||
Faults are thick where love is thin- |
যারে দেখতে নারি, তার চলন বাঁকা; (You find everything wrong with a person whom you do not love; less love more censure.) | ||
First deserve, then desire- |
প্রথমে উপযুক্ত হয়, তারপর আকাঙ্ক্ষা করো; (Be qualified before you hope to get anything.) | ||
Fools rush in where angels fear to tread- |
হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল; মোগল পাঠান হদ্দ হলো, ফারসী পড়ে তাঁতী; বিজ্ঞ যেথায় ভয় পায়, অজ্ঞ সেথায় আগে যায়; (The rash will undertake a thing from which the wise shrink.) | ||
G - দিয়ে শুরু যত English Proverbs | |||
Give a dog bad name and hang him- |
মন্দ খ্যাতি আছে বলেই কাহাকেও মিথ্যা দোষ দিয়ে শাস্তি দেওয়া; (Blame or condemn a person only because he has a bad reputation.) | ||
Give him an inch and he’ll take an ell- |
লাই দিলে কুকুর মাথায় উঠে ; বসতে পেলে শুতে চায়; (Give no chance to an intruder; give a wide berth to a self-seeker.) | ||
God helps those who help themselves- |
স্বাবলম্বী পরিশ্রমী লোকদের ঈশ্বর সাহায্য করেন; (God favors those who spare no pains.) | ||
Good wine needs no bush- |
চেনা বামনের পৈতার দরকার হয় না; (A known man needs no recommendation.) | ||
H - দিয়ে শুরু যত English Proverbs | |||
Harm watch, harm catch- |
ভয় করলে ভয় আপনি এসে পড়ে; (To be overcautious is to be trapped.) | ||
He who has nothing to spare must not keep a dog- |
আপনি শুতে ঠাঁই পায় না শংকরাকে ডাকে; (The needy should not be lavish of their gifts.) | ||
He who spits against the wind spits against his own face- |
আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে; (He that touches pitch shall be defiled therewith.) | ||
Honesty is the best policy- |
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা; সৎ হইলে ফল ভাল হয়; (It pays to be honest; one gains by being honest.) | ||
Hunger is the best sauce- |
ক্ষুধা পেলে বাঘে ধান খায়; ক্ষুধা থাকলে নুন দিয়েও খাওয়া যায়; (Hunger gives taste to our food; hunger is a great appetizer.) | ||
I - দিয়ে শুরু যত English Proverbs | |||
Indolence is the mother of poverty- |
কু'ড়ের অন্ন হয় না; (The indolent can never thrive.) | ||
Irony of fate- |
অদৃষ্টের পরিহাস; (The envious Providence which brings about the most unlikely events.) | ||
Let by-gones be by-gones- |
"গতস্য শোচনা নাস্তি"; (It is no use crying over spilt milk; let the dead past bury its dead.) | ||
It takes two to make quarrel- |
এক হাতে তালি বাজে না; (Both are to blame in a quarrel.) | ||
এরপর
A - দিয়ে শুরু যত English Proverbs ,
B, C, D, E ,
F, G, H, I ,
JK, L, M, N, O, PQ, R ,
T দিয়ে শুরু যত প্রবাদ ,
UV, W দিয়ে শুরু যত English Proverbs ও বাংলা প্রবাদ-প্রবচন দেখতে ক্লিক করুন। | |||
এছাড়াও 
এছাড়াও 
এছাড়াও 