শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী
এম.এ.(ট্রিপল), সপ্ততীর্থ, বি.সি.এস (শিক্ষা) প্রাক্তন সহযোগী অধ্যাপক (দর্শন) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ । প্রতিষ্ঠাতা বাংলাদেশ সেবাশ্রম। -এর স্বহস্তে লিখিত গ্রন্থ
মৃত্যু হতে অমৃতলোকে
For Ad Contact
0183 45 45 989
ভাববার বিষয় (4)
বৃহস্পতি বলেছেন-
তপোধর্মঃ কৃতে যুগে জ্ঞান ত্রেতাযুগে স্মৃতং,
দ্বাপরে চর্বরাঃ প্রোক্তাঃ কলৌদানং দয়াদমঃ।
তপস্যা সত্যযুগের; ত্রেতাযুগের ধর্ম জ্ঞান; দ্বাপরের ধর্ম মত; কলিতে দান ও দয়াই ধর্ম। যম বলেছেন-
যতীনান্ত্ত শমোধর্মস্তনাহারো বনৌকসং
দানমেব গৃহস্থানাং শুশ্রূষা ব্রহ্মচারিনাং।
শম যতিদিগের ধর্ম; অনাহার বনৌকসের ধর্ম; দান গৃহস্থাশ্রমের ধর্ম; ব্রহ্মচারীদের ধর্ম্ম গুরুসেবা। যাজ্ঞবল্ক্য মুনি বলেছেন-
দাতব্যং প্রাতহং পাত্রে নিমিত্তেষু বিশেষত;
যাচিতে নাপি দাতব্যঃ শ্রদ্ধাপুতস্ত্তশক্তিতঃ।
প্রতিদিন শ্রদ্ধাপূতচিত্তে যাচককে দান করবে। মহানির্বান তন্ত্রে বলেছেন-
কলৌ দান মহেশানি সর্বসিদ্ধিকরং ভবেৎ।
অর্থাৎ কলিযুগে একমাত্র দানই সমুদয় সিদ্ধির কারণ।
দানং হি সর্ব ব্যসনানি হস্তি। -যত অমঙ্গল আছে সবই দানে নষ্ট হয়।
সর্বশাস্ত্রবিদ বেদব্যাস বলেছেন যে, যাচককে আমি গুরু বলে মান্য করি। কারণ যাচক কর্ত্তৃক মনোবল পরিমার্জিত হয়ে থাকে। আর যে অর্থে ধর্ম নাই, কীর্ত্তি নাই যা পরিত্যাগ করে ইহ সংসার হতে প্রস্থান করতে হবে; দান ব্যতীত সে অর্থের প্রয়োজন কি? প্রাণ হতে প্রিয়তম অর্থের সদগতি একমাত্র দান দ্বারাই হয়ে থাকে। যে ব্যক্তি তপস্বীদিগে দান করে, সে আপনার পারলৌ কিক সংস্থান করে রাখে। ধর্মের নানা লক্ষণ শাস্ত্র গ্রন্থে ব্যক্ত থাকলেও কলিযুগে দান ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম এবং স্বর্গ ও মোক্ষের নিদান তাতে সন্দেহ নাই।
না দানাকিং কিঞ্চিদৃশ্যনে ভুবনেত্রয়ে, দানেন প্রাপ্যতেস্বর্গঃ স্ত্রর্দ্দানেনৈব দানেন শত্রুন জয়তি ব্যাধির্দানেননশ্যতি, দানেন লভ্যতে বিদ্যা ব্যাধির্দানেন নশ্যতি, ধর্ম অর্থ কামমোক্ষানাং সাধনং পরস্মৃতম।
ত্রিজগতে দানের অধিক আর কিছুই নাই, দানে স্বর্গ ও স্ত্রী লাভ হয়। দান ধর্মের দ্বারা শত্রু জয় করা যায় এবং দান ধর্মের দ্বারা ব্যাধি সকল নষ্ট হয়। দান দ্বারা বিদ্যালাভ হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ- এই চতুর্বগ সাধন একমাত্র দানের দ্বারা হয়। কলিযুগে দানই একমাত্র ধর্ম এবং সর্বার্থ সাধক বলে ভক্ত রামপ্রসাদ গেয়েছেন-
জ্ঞানধর্ম্ম শ্রেষ্ঠ বটে দান ধর্ম্মোপরি, ওমা, বিনাদানে মথুরাপারে যাননি ব্রজেশ্বরী, বাস্তবিক দানই পরম ধর্ম। দানের কোন ফল কামনা না করে ভগবদাজ্ঞা পালন ও ভগবানের তৃপ্তার্থে যথাসাধ্য দান করা কর্তব্য।
দান ত্রিবিধ- সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক দান- গীতার ১৭ অধ্যায়ের ৩টি শ্লোক দ্রষ্টব্য।
অতএব সকলেরই ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে কর্তব্যানুরোধে দান করা কর্তব্য।
জয় রাধে শ্যাম