শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ, অধ্যায়-১, ( ঋষিদের প্রশ্ন )
শ্লোক: ১০
প্রায়েণাল্পায়ুষঃ সভ্য কলাবস্মিন্ যুগে জনাঃ ।
মন্দাঃ সুমন্দমতয়ো মন্দভাগ্যা হ্যপদ্রুতাঃ ॥ ১০॥
প্রায়েণ – প্রায় সর্বদা; অল্প – অল্প; আয়ুষঃ — আয়ু ; সভ্য — জ্ঞানবান সমাজের সদস্য ; কলৌ — এই কলিযুগে ; অস্মিন্ — এখানে ; যুগে - যুগে ; জনাঃ — জনসাধারণ ; মন্দাঃ – অলস; সুমন্দ-মতয়ঃ – অত্যন্ত মন্দ গতি; মন্দ-ভাগ্যাঃ – দুর্ভাগ্য ; হিঃ — এবং সর্বোপরি ; উপদ্রুতাঃ — রোগাদির দ্বারা উপদ্রুত ।
অনুবাদ :
হে মহাজ্ঞানী , এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই অল্পায়ু । তারা কলহপ্রিয় , অলস , মন্দ গতি , ভাগ্যহীন এবং সর্বোপরি তারা নিরন্তর রোগাদির দ্বারা উপদ্রুত ।
তাৎপর্যঃ-
ভগবানের ভক্তরা সর্বদাই জনসাধারণের পারমার্থিক মঙ্গলসাধনের জন্য ব্যগ্র থাকেন । নৈমিষারণ্যের ঋষিরা যখন কলিযুগের মানুষদের অবস্থা বিশ্লেষণ করলেন , তখন তারা দেখতে পেয়েছিলেন যে , এই যুগের মানুষদের আয়ু হবে , অত্যন্ত কম । কলিযুগের মানুষদের আয়ু অল্প হওয়ার কারণ খাদ্যাভাব নয় তার কারণ হচ্ছে অনিয়ম এবং অনাচার । সুনিয়ন্ত্রিতভাবে জীবন যাপন করলে , সাদাসিধে খাদ্য আহার করলে যে কোনও মানুষ সুস্থ ও সরলভাবে জীবনধারণ করতে পারে । অত্যাচার , অত্যধিক ইন্দ্রিয়তৃপ্তি , অন্যের করুণার উপর অত্যধিক নির্ভরশীলতা এবং কৃত্রিমভাবে জীবনের মান উন্নত করার চেষ্টা মানুষের জীবনীশক্তি শোষণ করে নেয় । তাই তাদের আয়ু কমে যায় ।
এই যুগের মানুষেরা অত্যন্ত অলস , তারা কেবল ' জাগতিক বিষয়েই অলস নয় , পারমার্থিক জ্ঞানলাভের বিষয়েও তারা অত্যন্ত অলস । মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা । অর্থাৎ , মানুষের জানা উচিত যে সে কে , এই জড় জগৎ কি এবং পরম সত্য কি । মনুষ্য জীবন হচ্ছে একটি অপূর্ব সুন্দর সুযোগ , যার মাধ্যমে জীব এই জড় জগতে বেঁচে থাকার সংগ্রামরূপী সমস্ত দুঃখ - দুর্দশার সমাপ্তি সাধন করতে পারে এবং তার নিত্য আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে । কিন্তু কু - শিক্ষার প্রভাবে মানুষদের আজ আর আত্মজ্ঞান লাভের কোন রকম বাসনা নেই । তারা যদি সে সম্বন্ধে জানতেও পারে , দুর্ভাগ্যবশত তারা কতকগুলি কপট প্রচারকের দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হয় ।
এই কলিযুগে মানুষ কেবল বিভিন্ন রাজনৈতিক সংস্থা এবং দলের শিকারই হচ্ছে না , ইন্দ্রিয় - তৃপ্তির বিভিন্ন রকমের প্রলোভনের দ্বারাও বিপথগামী হচ্ছে । যেমন সিনেমা , অনর্থক খেলাধুলা , জুয়া , ক্লাব , জড় জাগতিক গ্রন্থাগার , অসৎ সঙ্গ , ধূমপান , আসব পান , প্রতারণা , চুরি , বাটপাড়ি ইত্যাদি । তাদের মন এই ধরনের বিভিন্ন কার্যকলাপের ফলে সর্বদাই বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ । এই যুগে অনেক অসৎ মানুষ তাদের মনগড়া নানা রকম ধর্ম - বিশ্বাস তৈরি করে , যা শাস্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় , এবং ইন্দ্রিয় - সুখভোগের প্রতি আসক্ত বিষয়ী মানুষেরা এই ধরনের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয় । পরিণামে ধর্মের নামে এত পাপকার্য হতে থাকে যে মানুষের মনের শান্তি এবং দেহের স্বাস্থ্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় । আজকাল আর কেউ ব্রহ্মচর্য পালন করে না । আর গৃহস্থরাও গৃহস্থ আশ্রমের বিধি - বিধানগুলি অনুসরণ করে না । তার ফলে এই ধরনের গৃহস্থ আশ্রম থেকে আগত তথাকথিত সমস্ত বানপ্রস্থী এবং সন্ন্যাসীরা সহজেই বিপথগামী হয় । এই কলিযুগের সমস্ত আবহাওয়া অবিশ্বাসে পূর্ণ । মানুষেরা পারমার্থিক জীবনের প্রতি মোটেই উৎসাহী নয় এবং পারমার্থিক বিষয়ের প্রতি তারা কোন রকম গুরুত্ব দেয় না । জড় ইন্দ্রিয় - তর্পণই হচ্ছে এখনকার সভ্যতার মাপকাঠি । এই ধরনের জড় সভ্যতা সংরক্ষণ করার জন্য মানুষ অত্যন্ত জটিল জাতি এবং গোষ্ঠী তৈরি করেছে , এবং তাদের মধ্যে নিরন্তর যুদ্ধ , বিবাদ লেগেই রয়েছে । আজকের মানব - সমাজের নীতিবোধ এত বিকৃত হয়ে গেছে যে মানুষকে পারমার্থিক স্তরে উন্নীত করা অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে । নৈমিষারণ্যের ঋষিরা সমস্ত অধঃপতিত জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে ব্যগ্র ছিলেন , তাই তাঁরা এখানে শ্রীল সূত গোস্বামীকে তার নিরাময়ের উপায় সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "