শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্দ, অধ্যায়-১, ( ঋষিদের প্রশ্ন )
শ্লোক: ৪
নৈমিষেহনিমিষক্ষেত্রে ঋষয়ঃ শৌনকাদয়ঃ ।
সত্রং স্বর্গায়লোকায় সহস্ৰসমমাসত ॥৪ ॥
নৈমিষে — নৈমিষারণ্য নামক অরণ্যে ; অনিমিষ - ক্ষেত্র — যার চক্ষের পলক পড়ে না , সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় স্থান ; ঋষয়ঃ - ঋষিরা ; শৌনক-আদয়ঃ — শৌনক আদি ; সত্ৰম্ — যজ্ঞ ; স্বর্গায়- পরমেশ্বর ভগবান যিনি স্বর্গে বন্দিত হন ; লোকায়- যাঁরা পরমেশ্বর ভগবানের ভক্ত , এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত; সহস্ৰ – এক হাজার ; সমম্- বছর ; আসত – অনুষ্ঠান করেছিলেন ।
অনুবাদ :
এক সময় শৌনক আদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তাঁর ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু-তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষ ব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন ।
তাৎপর্যঃ-
পূর্ববর্তী তিনটি শ্লোক হচ্ছে শ্রীমদ্ভাগবতের ভূমিকাস্বরূপ । এখন এই মহান্ শাস্ত্রগ্রস্থের মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে । শ্রীল শুকদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ভাগবত শোনান , তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষারণ্যে ।
বায়বীয় তন্ত্রে উল্লেখ রয়েছে যে এই ব্রহ্মাণ্ডের কারিগর ব্রহ্মা একটি বিশাল চাকার কথা চিন্তা করেছিলেন , যা এই ব্রহ্মাণ্ডকে পরিবেষ্টন করে থাকবে । সেই বিশাল চক্রের কেন্দ্রটি নৈমিযারণ্য নামক একটি বিশেষ স্থানে রয়েছে । তেমনই , বরাহ পুরাণেও নৈমিযারণ্য উল্লেখ রয়েছে , সেখানে বর্ণনা করা হয়েছে যে এই স্থানে যজ্ঞ - অনুষ্ঠান করার ফলে আসুরিক মনোভাবাপন্ন মানুষদের শক্তি নষ্ট হয়ে যায় । ব্রাহ্মণেরা এই ধরনের যজ্ঞ - অনুষ্ঠানের জন্য নৈমিযারণ্যকে পছন্দ করেন ।
ভগবান শ্রীবিষ্ণুর ভক্তরা তার প্রীতি সাধনের জন্য নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করেন । ভগবানের ভক্ত নিরন্তর ভগবানের সেবা করতে চান , কিন্তু যারা অত্যন্ত অধঃপতিত , তারা জড়জাগতিক সুখ - ভোগের প্রতি আসক্ত । ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুর প্রীতিসাধন ব্যতীত জড়জাগতিক স্তরে যে কাজই করা হোক না কেন , তার ফলে অনুষ্ঠানকারীর বন্ধনই কেবল বৃদ্ধি পায় । তাই নির্দেশ দেওয়া হয়েছে যে , সমস্ত কর্মই যেন ভগবান শ্রীবিষ্ণু এবং তাঁর ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্যই সাধিত হয় । তার ফলে সকলের শাস্তি এবং সমৃদ্ধি লাভ হয় ।
মহান ঋষিরা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনের জন্য উৎকণ্ঠিত থাকেন , এবং শৌনক আদি ঋষিরা এই নৈমিষারণ্যে সমবেত হয়েছিলেন এক মহান এবং দীর্ঘকালব্যাপী যজ্ঞ অনুষ্ঠান করার জন্য । আত্মবিস্মৃত মানুষেরা শান্তি এবং সমৃদ্ধি লাভের যথার্থ পন্থা সম্বন্ধে অবগত নয় কিন্তু ঋষিরা সেই পন্থাটি সম্বন্ধে অত্যন্ত সুষ্ঠুভাবে অবগত , এবং তাই সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তারা সর্বদাই সেই সমস্ত কর্ম করতে উৎকণ্ঠিত থাকেন , যার ফলে জগতে শান্তি স্থাপিত হয় । তারা সমস্ত জীবের যথার্থ সুহৃদ , এবং তাঁদের ব্যক্তিগত অনেক অসুবিধা হলেও তাঁরা সর্বদাই পরমেশ্বর ভগবানের সেবায় এবং জনসাধারণের মঙ্গল সাধনে যুক্ত থাকেন । শ্রীবিষ্ণু হচ্ছেন একটি বিশাল বৃক্ষের মতো , এবং অন্য সকলে স্বর্গের দেবতা , মানুষ , সিদ্ধ , চারণ , বিদ্যাধর এবং অন্য সমস্ত জীবেরা হচ্ছে সেই বৃক্ষটির শাখা - প্রশাখা এবং পত্র - স্বরূপ । এই বৃক্ষটির মূলে জল সিঞ্চন করা হলে বৃক্ষটির বিভিন্ন অঙ্গ - প্রত্যঙ্গগুলির আপনা থেকেই পুষ্টিসাধন হয় । কিন্তু যে - সমস্ত শাখা - প্রশাখা এবং পত্র - মুল গাছটি থেকে বিচ্যুত , তারাই কেবল অতৃপ্ত থাকে । যে সমস্ত শাখা - প্রশাখা এবং পত্র - মূল বৃক্ষটি থেকে বিচ্যুত , তাদের যতই জল সিঞ্চন করা হোক না কেন , তবুও তারা ধীরে ধীরে শুকিয়ে যায় । তেমনই মনুষ্য - সমাজ যখন বিচ্যুত শাখা - প্রশাখা এবং পত্রের মতো পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে , তখন তাদের আর কোনভাবেই পুষ্টিসাধন করা যায় না , এবং যারা সেই চেষ্টা করে তারা কেবল তাদের শক্তিরই অপচয় করে ।
আধুনিক জড়বাদী সমাজ পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে । আর তাই সেই সমাজে নাস্তিক নেতাদের সমস্ত পরিকল্পনা প্রতি পদক্ষেপে ব্যর্থ হচ্ছে , তবুও তাদের জ্ঞান হচ্ছে না ।
এই যুগে অজ্ঞানের অন্ধকার থেকে জেগে ওঠার পন্থা হচ্ছে সংঘবদ্ধভাবে পরমেশ্বর ভগবানের দিবা নাম কীর্তন করা । সেই পন্থা এবং তার উপায় শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রদান করে গেছেন , এবং বুদ্ধিমান মানুষদের কর্তবা হচ্ছে যথার্থ শান্তি এবং সমৃদ্ধি লাভ করার জন্য তাঁর সেই শিক্ষা গ্রহণ করা । শ্রীমদ্ভাগবতও সেই উদ্দেশ্যেই প্রকাশিত হয়েছে , এবং তা আরও বিশদভাবে পরবর্তী অধ্যায়ে বিশ্লেষণ করা হবে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "