শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )
শ্লোক: ১২:
কিং প্রমত্তস্য বহুভিঃ পরোক্ষৈর্হায়নৈরিহ ৷
বরং মুহূর্তং বিদিতং ঘটতে শ্রেয়সে যতঃ ॥১২ ৷৷
অনুবাদ :
বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবনে কি লাভ ? তার থেকে বরং পূর্ণ চেতনাসম্পন্ন এক মুহূর্তও শ্রেয় , কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয় ।
তাৎপর্যঃ-
শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে প্রতিটি প্রগতিশীল ব্যক্তির পক্ষে ভগবানের পবিত্র নাম কীর্তন করার মাহাত্ম্য সম্বন্ধে উপদেশ দিয়েছেন । মহারাজ পরীক্ষিতকে , যার জীবনের আর কেবল সাতটি মাত্র দিন বাকী ছিল , অনুপ্রাণিত করার উদ্দেশ্যে শ্রীল শুকদেব গোস্বামী বলেছিলেন যে জীবনের প্রকৃত সমস্যাগুলি সম্বন্ধে অজ্ঞ থেকে শত শত বৎসর বেঁচে থাকা নিষ্প্রয়োজন , তার থেকে বরং জীবনের পরম উদ্দেশ্য সাধন সম্পর্কে পূর্ণরূপে সচেতন হয়ে এক মুহূর্ত বেঁচে থাকা ভাল । জীবনের পরমার্থ নিত্য , জ্ঞানময় ও আনন্দময় যারা জড়া - প্রকৃতির বহিরঙ্গা রূপের দ্বারা মোহাচ্ছন্ন , তারা আহার , নিদ্রা , ভয় এবং মৈথুনাদি পশুপ্রবৃত্তিগুলি চরিতার্থ করার প্রচেষ্টায় নিযুক্ত হয়ে তাদের জীবনের মূল্যবান বছরগুলি অপচয় করে । আমাদের পূর্ণ চেতনা সহকারে অবগত হওয়া উচিত যে বদ্ধ জীব মনুষ্য জীবন প্রাপ্ত হয় আধ্যাত্মিক সাফল্য লাভের জন্য , এবং ভগবানের পবিত্র নাম কীর্তন করাই হচ্ছে সেই উদ্দেশ্য সাধনের সবচাইতে সহজ পন্থা । পূর্ববর্তী শ্লোকে সে বিষয়ে আলোচনা করা হয়েছে , এবং সেই নাম প্রভুর চরণে বিভিন্ন প্রকার অপরাধ সম্বন্ধে আমরা পরে আরও গভীরভাবে আলোকপাত করতে পারি । শ্রীল জীব গোস্বামী প্রভু বিভিন্ন প্রামাণিক শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে নাম প্রভুর চরণে অপরাধ সম্বন্ধে বিশ্লেষণ করেছেন । বিষ্ণুযামলতন্ত্র থেকে শ্রীল জীব গোস্বামী প্রমাণ করেছেন যে কেবলমাত্র ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে । মার্কণ্ডেয় পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে শ্রীল জীব গোস্বামী বলেছেন যে ভগবদ্ভুক্তের নিন্দা করা উচিত নয় এবং ভগবস্তুক্তের নিন্দা শ্রবণ করা উচিত নয় । ভগবস্তুক্তের উচিত সেই নিন্দুকের জিহ্বা কেটে তাকে নিরস্ত করা । আর তা করতে সক্ষম না হলে সেই নিন্দা শ্রবণ করার থেকে আত্মহত্যা করা শ্রেয় । অর্থাৎ ভগবদ্ভুক্তের নিন্দা শ্রবণ করা উচিত নয় এবং অন্য কাউকে নিন্দা করতে দেওয়া উচিত নয় বা তা অনুমোদন করা উচিত নয় । ভগবানের পবিত্র নাম থেকে দেবদেবীদের নামের পার্থক্য নিরূপণ করা সম্বন্ধে শাস্ত্রে ( ভঃ গীঃ ১০/৪১ ) উল্লেখ করা হয়েছে যে , অলৌকিক শক্তিসম্পন্ন সমস্ত জীবেরা হচ্ছেন পরম শক্তিমান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ । একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন ঈশ্বর আর অন্য সকলেই তার ভৃত্য ; ভগবান থেকে কেউই স্বতন্ত্র নয় । যেহেতু কেউই ভগবান থেকে শ্রেষ্ঠ
অথবা তার সমকক্ষ নয় , তাই কারও নামই ভগবানের নামের মতো শক্তিশালী হতে পারে না । ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে ভক্তির সমস্ত উৎস থেকে শক্তি আহরণ করা যায় , তাই অন্য কোন নামকে পরম পবিত্র ভগবানের নামের সমপর্যায়ভুক্ত করা উচিত নয় । ব্রহ্মা , শিব অথবা অন্য কোন শক্তিশালী দেবতারা কখনই পরমেশ্বর ভগবান বিষ্ণুর সমকক্ষ হতে পারেন না । শক্তিশালী ভগবানের দিব্য নাম অবশ্যই জীবকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে পারেন । কিন্তু যদি কেউ ভগবানের দিব্য নামের অপ্রাকৃত বলে পাপকর্মে লিপ্ত হয় , তাহলে সে হচ্ছে সবচাইতে অধঃপতিত মানুষ । ভগবান এবং তার প্রতিনিধিরা কখনই সেই প্রকার মানুষকে ক্ষমা করেন না । তাই নিরপরাধে ভগবানের মহিমা কীর্তন করার উদ্দেশ্যে জীবনের সবকিছু সর্বতোভাবে ব্যবহার করা উচিত । সেই কার্য যদি এক মুহূর্তের জন্যও সম্পাদিত হয় , তাহলে তা বৃক্ষ আদি জীবদের পারমার্থিক প্রগতিবিহীন শত - সহস্র বর্ষ ব্যাপী জীবনের থেকেও অনেক গুণ শ্রেয় ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "