শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )
শ্লোক: ১৫:
অন্তকালে তু পুরুষ আগতে গত সাধ্বসঃ
ছিন্দ্যাদসঙ্গ শস্ত্রেণ স্পৃহাং দেহেঽনু যে চ তম্ ॥১৫ ৷৷
অনুবাদ :
জীবনের অন্তিম সময়ে মৃত্যুভয়ে ভীত না হয়ে অনাসক্তিরূপ অস্ত্রের দ্বারা দেহ ও দেহ সম্পর্কিত সমস্ত বন্ধন ছেদন করা উচিত ।
তাৎপর্যঃ-
স্কুল জড়বাদের মূর্খতা হচ্ছে যে মানুষ জড় জগতে স্থায়িভাবে অবস্থান করতে চায় , যদিও সকলেই জানে যে মূল্যবান মানবীয় শক্তির দ্বারা মানুষ যা কিছু সৃষ্টি করেছে সে সব তাদের একদিন ছেড়ে চলে যেতে হবে । বড় বড় রাজনীতিজ্ঞ , বৈজ্ঞানিক , দার্শনিক ইত্যাদি মূর্খেরা , যাদের আত্মা সম্বন্ধে কোন জ্ঞান নেই , মনে করে যে জীবনের কয়েকটি বছরই সবকিছু এবং মৃত্যুর পর আর কিছু নেই । এই পৃথিবীর ক্ষুদ্র জ্ঞানসম্পন্ন তথাকথিত বিজ্ঞানীমণ্ডলী মানুষের জীবনীশক্তিকে হনন করছে এবং তার ভয়াবহ পরিণাম গভীরভাবে অনুভব করা যাচ্ছে । কিন্তু তা সত্ত্বেও মুর্খ জড়বাদীরা ভেবে দেখে
না যে তাদের পরবর্তী জীবনে কি হবে । শ্রীমদ্ভগবদ্গীতার প্রাথমিক উপদেশ হচ্ছে । বর্তমান দেহের বিনাশের পরেও যে জীবের স্বরূপের বিনাশ হয় না সে সম্বন্ধে অবগত হওয়া । কেননা এই জড় শরীর তো কেবল আত্মার একটি বহিরাবরণ মাত্র । ঠিক যেমন পুরান বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা হয় , ঠিক তেমনই জীবেরও দেহের পরিবর্তন হয় , এবং দেহের এই পরিবর্তনকে বলা হয় মৃত্যু । অতএব মৃত্যু হচ্ছে বর্তমান জীবনের শেষে দেহ পরিবর্তনের একটি পন্থা মাত্র । বুদ্ধিমান মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে সেজন্য প্রস্তুত হওয়া এবং পরবর্তী জীবনে যাতে এর থেকেও ভাল ধরনের শরীর পাওয়া যায় সেজন্য চেষ্টা করা । সর্বশ্রেষ্ঠ শরীর হচ্ছে চিন্ময় শরীর , যা ভগবদ্ধামে বা চিন্ময় লোকে ফিরে গেলে প্রাপ্ত হওয়া যায় । এই স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে সেই বিষয়টি বিশদভাবে আলোচনা করা হবে । তবে শরীরের পরিবর্তনের বিষয়ে মানুষের কর্তব্য হচ্ছে পরবর্তী জীবনের জন্য নিজেকে এখন থেকেই প্রস্তুত করতে শুরু করা । মূর্খ মানুষেরা বর্তমান অনিত্য জীবনের প্রতি অধিক গুরুত্ব দেয় । তাই মূর্খ নেতারা মানুষের কাছে দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু তার ভিত্তিতে আবেদন করে । দেহের সম্পর্ক কেবল এই দেহটির মধ্যেই সীমিত নয় , তা আত্মীয় - স্বজন , স্ত্রী - পুত্র , সমাজ , দেশ এবং অন্য অনেক কিছুতে আরোপিত হয় , যা মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় । মৃত্যুর পর মানুষ বর্তমান শরীরের সঙ্গে সম্পর্কিত সবকিছুর কথা ভুলে যায় । তার কিছুটা অনুভব আমাদের হয় রাত্রে ঘুমবার সময় যখন আমরা ঘুমিয়ে পড়ি , তখন দেহ এবং দেহের সঙ্গে সম্পর্কিত সবকিছুর কথা আমরা ভুলে যাই , যদিও সেই বিস্মৃতি সাময়িক — কেবলমাত্র কয়েক ঘণ্টার জন্য । মৃত্যু কয়েক মাস ব্যাপী নিদ্রা ছাড়া আর কিছু নয় , যার মাধ্যমে কোন একটি শরীরের বন্ধন সূচিত হয় এবং সেই শরীরটি আমরা লাভ করি আমাদের আকাঙ্ক্ষা অনুসারে প্রকৃতির দানরূপে । তাই এই শরীরের অবস্থানকালে আকাঙ্ক্ষার পরিবর্তন করা প্রয়োজন । এই শিক্ষা জীবনের যে কোন স্তরে লাভ করতে শুরু করা যায় , এমনকি মৃত্যুর কয়েক মুহূর্ত পূর্বেও তা শুরু করা যায় । তবে সাধারণ পন্থা হচ্ছে জীবনের প্রাথমিক স্তরে ব্রহ্মচর্য আশ্রম থেকে শুরু করে ধীরে ধীরে গৃহস্থ , বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রম গ্রহণ করার মাধ্যমে তা লাভ করা । এই শিক্ষা যে সমাজে দেওয়া হয় , তাকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্ম , যা হচ্ছে মানবজীবনকে সম্পূর্ণরূপে সফল করার সর্বশ্রেষ্ঠ পন্থা । এই পন্থায় পঞ্চাশ বছর বয়স হলে সবরকম পারিবারিক , সামাজিক বা রাজনৈতিক বন্ধন পরিত্যাগ করতে হয় ; আরও ভাল হয় যদি তা তারও আগে করা যায় । বানপ্রস্থ এবং সন্ন্যাস আশ্রমের শিক্ষা দেওয়া হয় পরবর্তী জীবনের প্রস্তুতির জন্য । মূর্খ জড়বাদীরা জনসাধারণের নেতা সেজে পারিবারিক বিষয়ের সঙ্গে সম্বন্ধ বিচ্ছেদ না করে তাদের প্রতি আসক্ত থাকে . এবং এইভাবে তারা প্রকৃতির নিয়মের শিকার হয় ও তাদের কর্ম অনুসারে স্থূল জড় শরীর প্রাপ্ত হয় । এই প্রকার মূর্খ নেতারা তাদের জীবনের শেষে সাধারণ মানুষের কাছ থেকে কিছু শ্রদ্ধা পেতে পারে , কিন্তু তার অর্থ এই নয় যে সকলের হাত পা দৃঢ়ভাবে
সেবায় রূপান্তরিত তা না হলে জীবের সঙ্গে বেঁধে রেখেছে প্রকৃতির যে নিয়ম , তার থেকে রেহাই পাবে । তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে । স্বেচ্ছায় পারিবারিক , সামাজিক , রাজনৈতিক প্রভৃতি সমস্ত আসক্তি ভগবানের প্রেমময়ী করা । এখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত পারিবারিক আসক্তির বাসনা পরিত্যাগ করা উচিত । উন্নততর বাসনা লাভের প্রচেষ্টা করা কর্তব্য , এই প্রকার কুৎসিত বাসনাগুলি পরিত্যাগ করা সম্ভব হবে না । বাসনা অঙ্গাঙ্গিভাবে জড়িত । জীব নিত্য এবং তাই তার বাসনাও নিত্য । তাই মানুষ ইচ্ছা করা ছেড়ে দিতে পারে না , তবে ইচ্ছার বিষয়বস্তু পরিবর্তন করা যায় । তাই ভগবদ্ধামে ফিরে যাওয়ার বাসনা বিকশিত করা অবশ্য কর্তব্য এবং তার ফলে জড় লাভ , জড় প্রতিষ্ঠা , জড় যশ ইত্যাদির বাসনাগুলি ভগবস্তুক্তি বিকাশের মাত্রা অনুসারে হ্রাস পেতে থাকবে । জীবের কর্তব্য হচ্ছে সেবা করা , এবং সেই সেবার প্রবণতাকে কেন্দ্র করে তার সমস্ত বাসনা । রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে পথের নগণ্য ভিক্ষুক পর্যন্ত সকলেই কারও না কারও সেবা করছে । এই সেবাবৃত্তির পূর্ণতা তখনই প্রাপ্ত হওয়া যায় , যখন সেই সেবার বাসনা জড় বস্তু থেকে আত্মায় , অথবা শয়তান থেকে পরমেশ্বর ভগবানে স্থানান্তরিত করা হয় ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "