শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )
শ্লোক: ১৬:
গৃহাৎ প্রব্রজিতো ধীরঃ পুণ্যতীর্থজলাপ্লুতঃ ৷
শুচৌ বিবিক্ত আসীনো বিধিবৎকল্পিতাসনে ॥১৬৷৷
অনুবাদ :
গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মসংযম অনুশীলন করা মানুষের কর্তব্য । কোন তীর্থস্থানে নিয়মিতভাবে স্নান করে তিনি যথাযথভাবে পবিত্র হবেন এবং নির্জন স্থানে আসন রচনা করে তাতে উপবেশন করবেন ।
তাৎপর্যঃ-
পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের প্রস্তুতির জন্য সকলের উচিত তথাকথিত গৃহ ত্যাগ করা । বর্ণাশ্রম ধর্ম বা সনাতন ধর্মের প্রথায় নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চাশ বছর বয়স হলে যত শীঘ্র সম্ভব পারিবারিক বন্ধন থেকে অবসর গ্রহণ করা উচিত । আধুনিক সভ্যতা পারিবারিক স্বাচ্ছন্দ্য এবং অতি উন্নত সুযোগ - সুবিধার উপর প্রতিষ্ঠিত , এবং তাই অবসর গ্রহণের পর সকলেই আসবাবপত্রের দ্বারা সুসজ্জিত এবং সুন্দরী রমণী এবং
শিশুদের দ্বারা পরিবৃত গৃহে অত্যন্ত আরামদায়কভাবে জীবন যাপন করতে চায় । সেই আরামদায়ক গৃহটি থেকে চলে যাওয়ার কোন বাসনা তাদের থাকে না । উচ্চপদস্থ সরকারী কর্মচারী এবং মন্ত্রীরা মৃত্যু পর্যন্ত তাদের বহু আকাঙ্ক্ষিত পদটি দৃঢ়ভাবে ধরে থাকে এবং স্বপ্নেও তারা তাদের সেই গৃহসুখ থেকে বেরিয়ে আসতে চায় না । সেই মোহের বন্ধনে আবদ্ধ হয়ে জড় বিষয়াসক্ত মানুষেরা অধিকতর আরামদায়ক আরেকটি জীবনের জন্য নানাপ্রকার পরিকল্পনা করে , কিন্তু নিষ্ঠুর মৃত্যু নির্দয়ভাবে সেই সমস্ত বড় বড় পরিকল্পনাকারীদের বর্তমান শরীরটি ত্যাগ করে অন্য আরেকটি শরীর গ্রহণ করতে বাধ্য করে । এই সমস্ত পরিকল্পনাকারীদের এইভাবে তাদের কৃতকর্মের ফল অনুসারে চুরাশী লক্ষ বিভিন্ন যোনির মধ্যে একটি শরীর গ্রহণ করতে বাধ্য করা হয় । যে সমস্ত মানুষ তাদের পারিবারিক সুখ - স্বাচ্ছন্দ্যের প্রতি অত্যন্ত আসক্ত , তাদের সাধারণত কর্মের ফল অনুসারে নিম্নস্তরের শরীর দান করা হয় , এবংএই ভাবে মানবজীবনের সমস্ত শক্তির অপচয় হয় । মানবজীবনের অপচয়ের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এবং অলীক বস্তুর প্রতি আসক্ত না হওয়ার জন্য মানুষকে পঞ্চাশ বছর বয়স হলে সাবধান হওয়া উচিত , আর তার পূর্বেই যদি তা করা হয় তাহলে তো আরও ভাল । সকলের জানা উচিত যে মৃত্যুর ভয় সর্বদাই বর্তমান , এমনকি পঞ্চাশ বছর বয়সের পূর্বেও মৃত্যু আমাদের গ্রাস করতে পারে । তাই জীবনের যে কোন অবস্থায় পরবর্তী শ্রেষ্ঠতর জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত । সনাতন ধর্ম ব্যবস্থায় মানব জীবনের অপূর্ব সুন্দর সুযোগটি নষ্ট না করে পরবর্তী জীবনটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য অনুগামীদের শিক্ষা দেওয়া হয় । পৃথিবীর সমস্ত তীর্থস্থানগুলি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পরবর্তী জীবনটি ভালভাবে গড়ে তোলার জন্য । বুদ্ধিমান মানুষদের আবশ্যিক কর্তব্য হচ্ছে জীবনের শেষ পর্যায়ে , অর্থাৎ পঞ্চাশ বছর বয়সের পর পারিবারিক বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই সমস্ত তীর্থস্থানগুলিতে গিয়ে আধ্যাত্মিক জীবন যাপন করা । জড় আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য গৃহত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে । কেননা মৃত্যু পর্যন্ত কেউ যদি পারিবারিক জীবনের সঙ্গে যুক্ত থাকে , তাহলে কোনমতেই জড় আসক্তি থেকে মুক্ত হওয়া যায় না । মানুষ যতক্ষণ পর্যন্ত জড় বিষয়ে আসক্ত থাকে , ততক্ষণ পর্যন্ত আধ্যাত্মিক মুক্তি বলতে যে কি বোঝায় তা সে বুঝতে পারে না । কিন্তু তা বলে আবার গৃহত্যাগ করার পর অথবা তীর্থস্থানে গিয়ে বৈধ বা অবৈধভাবে আরেকটি গৃহ নির্মাণ করে আত্মতুষ্ট হওয়া উচিত নয় । বহু মানুষ গৃহত্যাগ করে তীর্থস্থানে যায় , কিন্তু অসৎ সঙ্গের প্রভাবে পুনরায় অবৈধভাবে স্ত্রী - সঙ্গ করে সংসারী হয় । মায়ার মোহিনী শক্তি এতই প্রবল যে জীবনের প্রতিটি অবস্থায় , এমনকি সুখী গৃহ পরিত্যাগ করার পরেও মানুষ আবার বিভিন্ন প্রকার মোহের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে । তাই যৌনলিপ্সা সর্বতোভাবে পরিত্যাগ পূর্বক ব্রহ্মচর্য পালন করে আত্মসংযম অনুশীলন করা উচিত । যে মানুষ তার সত্তার যথার্থ উন্নতি সাধন করতে চায় , তার পক্ষে যৌন ক্রীড়া আত্মহত্যা করার মতো অথবা তার থেকেও নিকৃষ্ট । তাই সাংসারিক জীবন
থেকে দূরে থাকার অর্থ হচ্ছে সবরকম ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা সম্পর্কে, বিশেষ করে যৌন বাসনা সম্পর্কে সংযত হওয়া । সেই অনুশীলনের বিধি হচ্ছে কুশ এবং কৃষ্ণাজিনের পবিত্র আসনে উপবেশন করে উপরোক্ত নির্দেশ অনুসারে নিরপরাধে ভগবানের নাম কীর্তন করা। এই প্রথাটির উদ্দেশ্য হচ্ছে মনকে জড় আসক্তি থেকে মুক্ত করে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিবদ্ধ করা। এই সরল বিধিটিই কেবল সর্বোচ্চ স্তরের পারমার্থিক সাফল্য প্রদান করতে পারে।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "