শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-১, ( ভগবদ- উপলব্ধির প্রথম স্তর )
শ্লোক: ৪:
দেহাপত্যকলত্রাদিষ্বাত্মসৈন্যেষ্বসৎস্বপি।
তেষাং প্রমত্তো নিধনং পশ্যন্নপি ন পশ্যতি ।।৪।।
অনুবাদ :
আত্মতত্ত্বজ্ঞানরহিত ব্যক্তিরা দেহ , পুত্র , পত্নী আদি অনিত্য সৈন্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে জীবনের প্রকৃত সমস্যাগুলি সমাধানের কোন চেষ্টা করে না । এই সমস্ত বিষয়ের অনিত্যতা সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা সত্ত্বেও তারা তাদের অবশ্যম্ভাবী বিনাশ দর্শন করে না ।
তাৎপর্যঃ-
এই জড় জগতকে বলা হয় মৃত্যুলোক । লক্ষকোটি বৎসর আয়ুষ্কাল সমন্বিত ব্রহ্মা থেকে শুরু করে কয়েক পলকের আয়ু সমন্বিত বীজাণু পর্যন্ত প্রতিটি জীব বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে । তাই , এই জীবন হচ্ছে মৃত্যু - প্রদানকারী প্রকৃতির বিরুদ্ধে এক প্রকার সংগ্রাম ।
মনুষ্য জীবন পাওয়ার ফলে জীব এই মহা জীবন সংগ্রামের তত্ত্ব হৃদয়ঙ্গম করার যোগ্যতা অর্জন করে কিন্তু পরিবার , সমাজ , দেশ ইত্যাদির প্রতি অত্যন্ত আসক্ত । হয়ে সে তার দৈহিক শক্তি , পুত্র , পত্নী , আত্মীয় - স্বজন ইত্যাদির সাহায্যে অপরাজেয় জড়া প্রকৃতিকে জয় করতে চায় ।
তার পূর্বপুরুষদের দেহাবসান দর্শন করার মাধ্যমে এই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা সত্ত্বেও সে বুঝতে চায় না যে , তার পুত্র , আত্মীয় - স্বজন , সমাজ , দেশবাসী ইত্যাদি সকলেই এই মহাযুদ্ধে অসহায় সৈনিক মাত্র । সকলেরই বিচার করে দেখা উচিত যে ,
তার পিতা অথবা পিতামহ ইতিমধ্যেই হত হয়েছেন এবং সে নিজেও হত হবে , এবং তেমনই তার পুত্র , পৌত্র সকলেই যথাসময়ে মৃত্যু বরণ করবে । জড়া প্রকৃতির এই সংগ্রামে কেউই বাচবে না । মানব সমাজের ইতিহাস আলোচনা করলে তা সহজেই হৃদয়ঙ্গম করা যায়
কিন্তু তবুও মূর্খ মানুষেরা দাবী করে যে , ভবিষ্যতে জড় বিজ্ঞানের সাহায্যে তারা নিত্য জীবন লাভ করতে সক্ষম হবে । এই ভ্রান্ত জ্ঞান অবশ্যই মানুষকে বিপথে চালিত করছে এবং তার প্রধান কারণ , আত্মার স্বরূপ সম্বন্ধে তাদের অজ্ঞতা । এই জড়া প্রকৃতির অস্তিত্ব স্বপ্নের মতো ,
এবং তার কারণ হচ্ছে , তার প্রতি আমাদের আসক্তি । জীব তার স্বরূপে সর্বদাই জড়া প্রকৃতি থেকে ভিন্ন । জড়া প্রকৃতির মহাসমুদ্র কালস্রোতে নিয়ত উদ্বেলিত হচ্ছে , এবং সেই সমুদ্রে দেহ , পত্নী , পুত্র , সমাজ , দেশবাসী ইত্যাদি রূপে প্রকাশিত জীবন বুদ্বুদেরহ মতো ।
আত্মজ্ঞানের অভাবে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে আমরা এই জড় জগতে নিত্য জীবন লাভের ব্যর্থ প্রচেষ্টায় দুর্লভ মানব জীবনের অপচয় করি ।
আমাদের তথাকথিত আত্মীয় - স্বজন , বন্ধু - বান্ধব , পুত্র - কন্যা ইত্যাদি কেবল অনিত্য বা পতনশীলই নয় ,
জড়া প্রকৃতির বাহ্যিক চাকচিক্যের দ্বারা বিভ্রান্তও বটে । তারা কখনোই আমাদের রক্ষা করতে পারে না । কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি যে আত্মীয় - স্বজন , সমাজ অথবা দেশের গণ্ডীর মধ্যে আমরা নিরাপদে রয়েছি ।
মানব - সমাজের জড় প্রগতি মৃতদেহ সাজানোর মতো ।
সকলেই এক - একটি মৃতদেহ , কেবল কয়েকদিনের জন্য নড়াচড়া করছে । অথচ সেই দেহটিকে সাজাবার জন্য মানব জীবনের সমস্ত শক্তির অপচয় করা হচ্ছে । শ্রীল শুকদেব গোস্বামী ভ্রান্ত মানুষদের প্রকৃত অবস্থা প্রদর্শন করে প্রতিটি মানুষের প্রকৃত কর্তব্য কি , সে সম্বন্ধে বিশ্লেষণ করেছেন । আত্মতত্ত্বজ্ঞানবিহীন মানুষেরা বিপথগামী , কিন্তু যারা ভগবানের ভক্ত হওয়ার ফলে যথাযথভাবে পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন , তারা কখনই বিভ্রান্ত হন না ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "