শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ১৯
ইত্থং মুনিস্তূপরমেদ্ব্যবস্থিতো
বিজ্ঞানদৃগ্বীর্যসুরন্ধিতাশয়ঃ ।
স্বপার্ষ্ণিনাপীড্য গুদং ততোঽনিলং
স্থানেষু ষট্সূন্নময়েজ্জিতক্লমঃ ৷৷ ১৯ ৷৷
অনুবাদ :
এইভাবে মুনিরা ব্রহ্ম স্বরূপে অবস্থিত হয়ে শাস্ত্রজ্ঞানের প্রভাবে বিষয় বাসনাসমূহ সমূলে বিনষ্ট করে পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করেন, এবং প্রাণবায়ুকে ষট্ স্থানে উন্নীত করে তাঁদের জড় দেহ ত্যাগ করেন ।
তাৎপর্যঃ-
বহু দুরাত্মা দাবী করে যে , তাদের ব্রহ্মোপলব্ধি হয়েছে , অথচ তারা তাদের জড় বাসনাসমূহ জয় করতে অক্ষম । শ্রীমদ্ভগবদ্গীতায় ( ১৮/৫৪ ) স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে যে , ব্রহ্মভূত অবস্থায় আত্মা সব রকম জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয় । জড় বাসনাসমূহ জীবের মিথ্যা অহঙ্কারের উপর প্রতিষ্ঠিত এবং তা প্রকাশ পায় জড়া প্রকৃতিকে জয় করার এবং প্রকৃতির পঞ্চ - মহাভূতের উপর আধিপত্য করার শিশুসুলভ ও অর্থহীন কার্যকলাপের মাধ্যমে । এই প্রকারের মনোভাবের দ্বারা প্রভাবিত হয়ে জীব আণবিক শক্তি এবং যন্ত্রযানের মাধ্যমে অন্তরীক্ষ ভ্রমণের আবিষ্কারকারী জড় বিজ্ঞানের ক্ষমতার উপর বিশ্বাস করে এবং জড় বিজ্ঞানের এই নগণ্য প্রগতির গর্বে গর্বিত হয়ে পরমেশ্বর ভগবানের শক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় , যিনি এক নিমেষে মানুষের সমস্ত ক্ষুদ্র প্রচেষ্টাকে ধ্বংস করে দিতে পারেন । ব্যবস্থিত আত্মা বা ব্রহ্মভূত আত্মা , পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন যে , পরব্রহ্ম বা পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বাসুদেব এবং তিনি ( আত্ম উপলব্ধ পুরুষ ) হচ্ছেন সেই পরম পূর্ণের বিভিন্ন অংশ । প্রকৃতপক্ষে , তার স্বরূপে তার কর্তব্য হচ্ছে অপ্রাকৃত সেব্য সেবকের সম্পর্কে সম্পর্কিত হয়ে সর্বতোভাবে তাকে সহযোগিতা করা । এই প্রকার আত্মোপলব্ধ ব্যক্তি জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার অর্থহীন কার্যকলাপে লিপ্ত না হয়ে শাস্ত্রের মাধ্যমে যথার্থ তত্ত্বজ্ঞান লাভপূর্বক সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন ।
সিদ্ধ যোগী যোগ অভ্যাসের দ্বারা তার প্রাণবায়ুকে যথাযথভাবে নিয়ন্ত্রিত করে নিম্নলিখিত উপায়ে দেহত্যাগ করেন । তিনি পাদমূলের দ্বারা মূলাধারকে রুদ্ধ করে ধীরে ধীরে প্রাণবায়ুকে ক্রমান্বয়ে নাভি , হৃদয় , বক্ষস্থল , তালুমূল , ভূমধা এবং ব্রহ্মরন্ধ্রে উন্নীত করে দেহত্যাগ করেন । এই যোগ পদ্ধতির দ্বারা প্রাণবায়ুকে নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়া , তা যান্ত্রিক এবং একদিক দিয়ে দেখতে গেলে এটি দৈহিক কার্যকলাপের মাধ্যমে পারমার্থিক সিদ্ধিলাভের চেষ্টা । পুরাকালে এই প্রকার অনুশীলন পরমার্থবাদীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত ছিল , কেননা তখনকার দিনের জীবনধারা এবং মানুষের চরিত্র এই প্রচেষ্টার অনুকূল ছিল । কিন্তু আধুনিক যুগে , কলিযুগের প্রভাবে পরিবেশ এতই বিশৃঙ্খল হয়ে পড়েছে যে , এই প্রকার দৈহিক ক্রিয়া যথাযথভাবে অনুশীলন করতে প্রায় • সকলেই অক্ষম । এই যুগে মনকে একাগ্র করার সহজ পন্থা হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা এবং প্রাণায়ামাদি যৌগিক প্রক্রিয়ার থেকে তার ফল অনেক বেশি কার্যকরী ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "