শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ২০
    নাভ্যাং স্থিতং হৃদ্যধিরোপ্য তস্মা-
    দুদানগত্যোরসি তং নয়েন্মুনিঃ ।
    ততোঽনুসন্ধায় ধিয়া মনস্বী
    স্বতালুমূলং শনকৈৰ্ণয়েত ॥২০ ॥

  • অনুবাদ : ধ্যানপরায়ণ ভক্ত নাভি থেকে প্রাণবায়ুকে হৃদয়ে , তারপর সেখান থেকে কণ্ঠের অধোদেশস্থিত বিশুদ্ধ চক্রে নিয়ে যাবেন । তারপর জিতচিত্ত মুনি বুদ্ধির দ্বারা অনুসরণ করে তাকে ধীরে ধীরে তালুমূলে নিয়ে যাবেন ।
  • তাৎপর্যঃ- প্রাণবায়ুর গতির ছ'টি চক্র রয়েছে , এবং বুদ্ধিমান ভক্তিযোগীর বুদ্ধির দ্বারা ধ্যানস্থ চিত্তে সেই স্থানগুলির অনুসন্ধান করা উচিত । পুর্বোল্লিখিত চক্রগুলি হচ্ছে স্বধিষ্ঠান - চক্র , বা প্রাণ বায়ুর উৎস স্থল এবং তার ঊর্ধ্বে নাভিমূলে রয়েছে মণিপুরক চক্র । ক্রমে ক্রমে হৃদয়ের যে স্থানকে অনুসন্ধান করে খুঁজে বের করা হয় , তাকে বলা হয় অনাহত চক্র । তারও উর্ধ্বে তালুমূলে যখন তা স্থাপন করা হয় , তাকে বলে বিশুদ্ধি - চক্র ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।