শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ২৪
    বৈশ্বানরং যাতি বিহায়সা গতঃ
    সুষুম্নয়া ব্রহ্মপথেন শোচিষা ।
    বিধূতকল্কোঽথ হরেরুদস্তাৎ
    প্রয়তি চক্রং নৃপ শৈশুমারম্ ॥ ২৪ ॥

  • অনুবাদ : হে রাজন্ , এই প্রকার যোগীরা প্রথমে ছায়াপথে ব্রহ্মলোকের মার্গস্বরূপ জ্যোতির্ময়ী সুষুম্না নাড়ীর যোগে অগ্নির দেবতা বৈশ্বানর লোকে যান । এখানে তারা সম্পূর্ণরূপে কলুষ - বিদেীত হয়ে আরও ঊর্ধ্বে শিশুমার চক্রে যান, যেখানে তাঁরা পরমেশ্বর ভগবান শ্রীহরির সঙ্গে সম্পর্ক লাভ করেন ।
  • তাৎপর্যঃ- ব্রহ্মাণ্ডের ধ্রুব নক্ষত্র এবং তার চতুপার্শ্বস্থ চক্রকে বলা হয় শিশুমার চক্র , যেখানে পরমেশ্বর ভগবানের ( ক্ষীরোদকশায়ী বিষ্ণুর ) বাসস্থান অবস্থিত । সেখানে যাওয়ার পূর্বে যোগীরা ব্রহ্মলোকে যাওয়ার পথে ছায়াপথ অতিক্রম করেন এবং পথে প্রথমে বৈশ্বানরলোকে গমন করেন , যেখানে অগ্নির নিয়ন্ত্রণকারী দেবতা বিরাজ করেন । এই লোকে যোগীরা জড় জগতের সংসর্গজনিত সমস্ত কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন । এখানে আকাশমার্গে ছায়াপথকে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চলোক ব্রহ্মলোকে যাওয়ার পথ বলে বর্ণনা করা হয়েছে ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।