শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ৮
    কেচিৎ স্বদেহান্তর্হৃদয়াবকাশে
    প্রাদেশমাত্রং পুরুষং বসন্তম্।
    চতুর্ভুজং কঞ্জরথাঙ্গশঙ্খ-
    গদাধরং ধারণয়া স্মরন্তি॥৮॥

  • অনুবাদ : অন্যেরা ( যোগীরা ) তাঁদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় - গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী প্রাদেশমাত্র পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে থাকেন।
  • তাৎপর্যঃ- সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করেন । সেই অন্তর্যামী পরমাত্মার আয়তন প্রাদেশ পরিমাণ অর্থাৎ প্রসারিত করতলের কনিষ্ঠ অঙ্গুলির অগ্রভাগ থেকে বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ পর্যন্ত বা প্রায় আট ইঞ্চি পরিমাণ বলে এখানে বর্ণনা করা হয়েছে । এই শ্লোকে বর্ণিত ভগবানের রূপটি বিভিন্ন প্রতীকযুক্ত — নীচের ডান হাত থেকে নীচের বা হাত পর্যন্ত তার হাতে যথাক্রমে পদ্ম , চক্র , শঙ্খ এবং গদা রয়েছে । তার এই রূপকে বলা হয় জনার্দন বা সাধারণ জীবের নিয়ন্ত্রণকারী ভগবানের অংশ প্রকাশ । শঙ্খ , চক্র আদি প্রতীকের অবস্থানের তারতম্য অনুসারে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে । যথা — পুরুষোত্তম , অ্যুত , নৃসি ত্রিবিক্রম , হৃষীকেশ , কেশব , মাধব , অনিরুদ্ধ , প্রদ্যুম্ন , সঙ্কর্ষণ , শ্রীধর , বাসুদেব , দামোদর , জনার্দন , নারায়ণ , হরি , পদ্মনাভ , বামন , মধুসূদন , গোবিন্দ , কৃষ্ণ , বিষ্ণুমূর্তি , অধো এবং উপেন্দ্র । অন্তর্যামী ভগবানের এই চব্বিশটি রূপ বিভিন্ন লোকে পুজিত হন , এবং প্রতিটি লোকে ভগবানের অবতার রয়েছেন , যারা পরব্যোম নামক চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠ লোকে স্বতন্ত্রভাবে বিরাজ করেন । এ ছাড়া ভগবানের শত শত ভিন্ন রূপ রয়েছে এবং চিদাকাশে তাদের প্রত্যেকের স্বতন্ত্র ধাম রয়েছে । এই জড় জগৎ সেই চিগতের একটি নগণ্য অংশ মাত্র । ভগবান পুরুষ বা ভোক্তারূপে বিরাজমান , যদিও এই জড় জগতের কোন পুরুষের সঙ্গে তার কোন তুলনাই হয় না । তার এই সমস্ত অসংখ্য রূপ অদ্বৈত – তাদের পরস্পরের মধ্যে কোন ভেদ নেই , এবং তার সেই সমস্ত রূপই নিত্য তার বর্ণনা নিম্নে করা হয়েছে । নবযৌবনসম্পন্ন । সেই নবযৌবনসম্পন্ন চতুর্ভুজ ভগবান অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত, তার বর্ণনা নিম্নে করা হয়েছে।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।