শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )
শ্লোক: ১০
অকামঃ সর্বকামো বা মোক্ষকাম উদারধীঃ
তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষং পরম্ ॥ ১০।।
অনুবাদ :
ব্যক্তির বুদ্ধি উদার, তিনি সব রকম জড় কামনাযুক্তই হোন , অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হোন , অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তিলাভের প্রয়াসীই হোন, তাঁর কর্তব্য সৰ্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা।
তাৎপর্যঃ-
শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে । তিনিই কেবল তার দেহনির্গত রশ্মিটা ব্ৰহ্মজ্যোতিতে নির্বিশেষবাণীদের আত্মসাৎ
করে মুক্তিদান করতে পারেন । ব্রহ্মজ্যোতি ভগবানের থেকে ভিন্ন নয় , ঠিক যেমন সূর্যের উজ্জ্বল কিরণ সূর্যমণ্ডল থেকে স্বতন্ত্র নয় । তাই যিনি নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষী , তারও কর্তব্য ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা , যে কথা এখানে শ্রীমদ্ভাগবতে নির্দিষ্ট হয়েছে । এখানে সর্ব প্রকার সিদ্ধিলাভের উপায় স্বরূপ ভক্তিযোগের পন্থাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ।
পূর্ববর্তী অধ্যায়গুলিতে উল্লেখ করা হয়েছে যে কর্মযোগ এবং জ্ঞানযোগ উভয়েরই চরম লক্ষ্য হচ্ছে ভক্তিযোগ , তেমনই এই অধ্যায়ে দৃঢ়তার সঙ্গে ঘোষণা করা হয়েছে যে ভক্তিযোগ হচ্ছে বিভিন্ন দেবতাদের বিভিন্ন প্রকার পূজার চরম লক্ষ্য । ভক্তিযোগকে এখানে আত্মোপলব্ধির চরম উপায় বলে বর্ণনা করা হয়েছে । তাই নিষ্ঠা সহকারে এই ভক্তিযোগের পন্থা অবলম্বন করা সকলেরই কর্তব্য । এমন কি যারা জড় সুখভোগের আকাঙ্ক্ষী অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তিলাভের আকাঙ্ক্ষী , তাদেরও নিষ্ঠা সহকারে ভগবদ্ভক্তির এই পন্থা অবলম্বন করা কর্তব্য ।
অকাম হচ্ছেন তিনি , যাঁর কোন জড় বাসনা নেই । পুরুষং পূর্ণং বা পূর্ণ পুরুষের বিভিন্ন অংশ হওয়ার ফলে স্বাভাবিকভাবেই জীবের প্রবৃত্তি হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা , ঠিক যেমন দেহের বিভিন্ন অঙ্গগুলি স্বাভাবিকভাবে পূর্ণ দেহের সেবা করে । তাই কামনাশূন্য হওয়া মানে পাথরের মতো জড় হয়ে যাওয়া নয় , পক্ষান্তরে প্রকৃত স্বরূপ সম্বন্ধে সচেতন হয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমেই কেবল সন্তুষ্ট হওয়ার বাসনা করা । শ্রীল জীব গোস্বামী তার সন্দর্ভে এই অকামভাবের ব্যাখ্যা করে বলেছেন , ভজনীয় পরম পুরুষ সুখমাত্র স্ব - সুখত্বম্ । অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রসন্নতা অনুভব করে মানুষের প্রসন্ন হওয়া উচিত । জীবের এই স্বজ্ঞা বা স্বচেতনা ভৌতিক জগতে বদ্ধ অবস্থাতেও কখনো কখনো প্রকাশ পায় এবং এই স্বজ্ঞা অল্পজ্ঞ ব্যক্তিদের ক্ষেত্রে অবিকশিত চেতনায় পরার্থবাদ , পরোপকার , সমাজবাদ , সাম্যবাদ ইত্যাদি রূপে প্রকাশ পায় । জড়জাগতিক স্তরে সমাজ , জাতি , পরিবার , দেশ অথবা মানব সমাজের কল্যাণ সাধন করার যে প্রবৃত্তি , তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সস্তষ্টি বিধান করার মাধ্যমে জীবের তৃপ্তি লাভ করার প্রবণতারই আংশিক প্ৰকাশ।
এই অপূর্ব অনুভূতি ভগবানের আনন্দ বিধান করার মাধ্যমে ব্রজবালারা প্রদর্শন করেছিলেন । কোন কিছু প্রত্যাশা না করেই গোপিকারা ভগবানকে ভালবেসেছিলেন , এবং অকামভাবের এটিই হচ্ছে আদর্শ দৃষ্টান্ত । কামভাব , বা নিজের সত্তষ্টি বিধানের বাসনা পূর্ণরূপে প্রকাশিত হয় এই জড় জগতে , কিন্তু অকাম ভাব পূর্ণরূপে প্রকাশিত হয় চিজ্জগতে ।
ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা , বা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা কামভাবেরই প্রকাশ , কেননা তা জড় জগতের দুঃখ - দুর্দশা থেকে মুক্ত হয়ে নিজের সুখভোগের বাসনারই প্রকাশ । শুদ্ধভক্ত কখনো মুক্তি কামনা করেন না , যার ফলে তিনি জীবনের দুঃখ - দুর্দশা থেকে নিষ্কৃতি লাভ করতে পারেন । তথাকথিত মুক্তি
ব্যতীতই শুদ্ধ ভক্ত ভগবানের সন্তুষ্টি বিধানের অভিলাষ করেন । কামভাবের দ্বারা প্রভাবিত হয়ে অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রথমে যুদ্ধ করতে অসম্মত হয়েছিলেন , কেননা তিনি যার নিজের সন্তুষ্টি বিধানের জন্য তার আত্মীয় - স্বজনদের রক্ষা করতে চেয়েছিলেন । কিন্তু ভগবানের শুদ্ধভক্ত হওয়ার ফলে তিনি তার মত পরিবর্তন করে ভগবানের নির্দেশ অনুসারে যুদ্ধ করতে সম্মত হয়েছিলেন , কেননা তিনি প্রকৃতিস্থ হয়ে বুঝতে পেরেছিলেন যে , নিজের সুখ বিসর্জন দিয়ে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই ছিল তার পরম কর্তব্য ।
এইভাবে তিনি অকাম হয়েছিলেন । সেইটিই হচ্ছে জীবের শুদ্ধ পরম অবস্থা ।
উদারধীঃ শব্দটির অর্থ হচ্ছে যার দৃষ্টিভঙ্গী উদার । জড় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা ক্ষুদ্র দেবতাদের পূজা করে , এবং সেই প্রকার বুদ্ধির নিন্দা করে শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৭/২০ ) তাদের হৃতজ্ঞান বলা হয়েছে , অর্থাৎ যার বিচার - বুদ্ধি হারিয়ে গেছে । পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত দেবতাদের কাছ থেকে কোন ফল লাভ করা যায় না । তাই উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ বুঝতে পারেন যে , পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম নিয়ন্তা, এমন কি জড়জাগতিক লাভের জন্যও । তাই উদার দৃষ্টিভঙ্গী বা বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষদের কর্তব্য হচ্ছে সর্ব অবস্থাতেই , তা তিনি জড় সুখভোগের আকাঙ্ক্ষীই হোন অথবা মুক্তির আকাঙ্ক্ষীই হোন , সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা । অকাম বা সকাম বা মোক্ষকাম , সকলেরই কর্তব্য হচ্ছে অচিরেই পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত হওয়া । এর অর্থ এই যে , যথাযথভাবে ভক্তিযোগের অনুশীলন করার জন্য কর্ম এবং জ্ঞানের মিশ্রণ থেকে মুক্ত হতে হবে । অবিমিশ্রিত সূর্যের কিরণ অত্যন্ত তীব্র , তেমনই অন্তরের উদ্দেশ্য সম্বন্ধে নিরপেক্ষ হয়ে সকলেই শ্রবণ , কীর্তন আদি অবিমিশ্রিত ভক্তিযোগ অনুশীলন করতে পারে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "