শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )
শ্লোক: ৯
রাজ্যকামো মনূন্ দেবান্ নির্ঝতিং ত্বভিচরন্ যজেৎ ।
কামকামো যজেৎ সোমমকামঃ পুরুষং পরম্ ॥৯॥
অনুবাদ :
যিনি রাজত্ব কামনা করেন , তাঁর মনুদের আরাধনা করা উচিত । যিনি শত্রুবিজয়ের আকাঙ্ক্ষা করেন , তাঁর অসুরদের আরাধনা করা উচিত , এবং যিনি ইন্দ্রিয় সুখভোগের বাসনা করেন , তাঁর চন্দ্রদেবের আরাধনা করা উচিত । কিন্তু যাঁর কোন জড় সুখভোগের বাসনা নেই , তাঁর পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত ।
তাৎপর্যঃ-
মুক্ত পুরুষ উপরোক্ত সমস্ত ভোগগুলি সম্পূর্ণ অর্থহীন বলে মনে করে । কেবল যারা বহিরঙ্গা জড়া প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ , তারাই বিভিন্ন রকম জড় সুখভোগের আকাঙ্ক্ষার বন্ধনে আবদ্ধ । অর্থাৎ পরমার্থবাদীদের কোন রকম জড় বাসনা থাকে না , কিন্তু জড়বাদীরা নানা প্রকার ভোগ বাসনার আকাঙ্ক্ষী । ভগবান ঘোষণা করেছেন যে , জড় সুখভোগের আকাঙ্ক্ষী জড়বাদীরা , যারা পূর্বে বর্ণিত বিভিন্ন দেবতাদের অনুগ্রহ ভিক্ষা করে , কখনোই তাদের ইন্দ্রিয় দমন করতে পারে না এবং তাই তারা নানারকম অর্থহীন কার্যকলাপে লিপ্ত হয় । তাই কখনো কোনরকম জড় সুখভোগের আকাঙ্ক্ষা না করে পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত ।
মূর্খ মানুষদের নেতারা আরও অধিক মূর্খ , কেননা তারা প্রকাশ্যভাবে প্রচার করে যে , যে কোন দেবতাদের পূজা করা যেতে পারে কেননা চরমে তার ফল একই । এই ধরনের প্রচার কেবল শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবতের শিক্ষার বিরোধীই নয় , তা মূঢ়তাও বটে , এবং এটি যে কোন একটি ট্রেনের টিকিট কিনে একই গন্তব্যে পৌঁছনোর দাবী
করার মতো মূঢ়তা । কেউই বরোদার টিকিট কিনে দিল্লী থেকে বোম্বাই যেতে পারে না।
এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে , বিভিন্ন বাসনার দ্বারা প্রভাবিত ব্যক্তিদের বিভিন্ন প্রকার পূজার বিধি রয়েছে , কিন্তু যার কোনরকম জড় ভোগ বাসনা নেই , তিনিই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন । এই আরাধনার পদ্ধতিকে বলা হয় ভগবদ্ভক্তি।
শুদ্ধভক্তির অর্থ হচ্ছে সবরকম জড় বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে , এমন কি সকাম কর্ম এবং মনোধর্মী জ্ঞানের বাসনা থেকেও মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবা করা । জড় বাসনা চরিতার্থ করার জন্য ভগবানের আরাধনা করা যায় , কিন্তু তার ফল ভিন্ন, যে কথা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে । সাধারণত ভগবান কারও ইন্দ্রিয় সুখভোগের জড় বাসনা চরিতার্থ করেন না , কিন্তু ভাবান এই প্রকার পূজকদের পুরস্কৃত করেন , কেননা চরমে তারা সমস্ত সুখভোগের বাসনা ত্যাগ করেন । এখানে সিদ্ধান্ত হচ্ছে এই যে , জড় সুখভোগের বাসনা হ্রাস করা উচিত , এবং সেই জন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত , যাঁকে এখানে পরম বা জড়াতীত বলে বর্ণনা করা হয়েছে । শ্রীপাদ শঙ্করাচার্যও বলেছেন — নারায়ণঃ পরো হব্যক্তাৎ : পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণ জড়া প্রকৃতির অতীত ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "