শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )
শ্লোক: ১৮
তরবঃ কিং ন জীবন্তি ভস্ত্রাঃ কিং ন শ্বসন্ত্যুত।
ন খাদন্তি ন মেহন্তি কিং গ্রামে পশবোঽপরে ॥ ১৮ ॥
অনুবাদ :
বৃক্ষসমূহ কি বেঁচে থাকে না ? কামারের হাপর কি শ্বাসগ্রহণ ও পরিত্যাগ করে না ? আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও স্ত্রী সম্ভোগ করে না ?
তাৎপর্যঃ-
আধুনিক যুগের জড়বাদীরা তর্ক করবে যে, জীবন বা জীবনের একটি অংশেরও উদ্দেশ্য অধ্যাত্মবিদ্যা বা ধর্মশাস্ত্র বিষয়ক আলোচনার জন্য নয় । তাদের মতে, জীবনের উদ্দেশ্য হচ্ছে আহার, পান, স্ত্রী সম্ভোগের মাধ্যমে জীবন উপভোগ করার জন্য দীর্ঘায়ু লাভ করা । আধুনিক যুগের মানুষেরা জড়-বিজ্ঞানের প্রগতির মাধ্যমে চিরকাল বেঁচে থাকতে চায় । দীর্ঘতম আয়ু লাভ করার জন্য তাদের অনেক মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত রয়েছে । কিন্তু শ্রীমদ্ভাগবতে প্রতিপন্ন হয়েছে যে, আহার, স্ত্রী সম্ভোগ, আসব পান এবং মজা উপভোগ করার ভোগবাদী দর্শনের চরিতার্থতা সাধনের জন্য তথাকথিত অর্থনৈতিক উন্নতি অথবা জড় বিজ্ঞানের প্রগতি জীবনের উদ্দেশ্য নয় । জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হওয়ার জন্য তপস্যা করা, যাতে এই জীবনের অন্তে শাশ্বত জীবনে প্রবেশ করা যায় ।
জড়বাদীরা দীর্ঘায়ু লাভ করতে চায়, কেননা পরবর্তী জীবন সম্বন্ধে তারা কিছুই জানে না । এই জীবনে তারা যতদূর সম্ভব সুখ-সুবিধা লাভ করতে চায়, কেননা তারা মনে করে যে, মৃত্যুর পর আর জীবন নেই । মানবের নিত্য অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞতা এবং জড়দেহের পরিবর্তন সম্বন্ধে অজ্ঞতা আধুনিক মানব সমাজে এক প্রচণ্ড উৎপাত সৃষ্টি করেছে । তার ফলে বহু সমস্যার সৃষ্টি হয়েছে, এবং আধুনিক মানুষের পরিকল্পনাগুলি যত বাড়ছে সেই সমস্ত সমস্যাগুলিও সেই পরিমাণে বাড়ছে । সমস্যাগুলির সমাধানের পরিকল্পনা সমস্যাগুলি আরও বাড়িয়ে দিচ্ছে । মানুষ যদি একশ বছরেরও অধিক আয়ু লাভ করে, তার অর্থ এই নয় যে, তার ফলে মানব সভ্যতার বিকাশ হবে । শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে, কিছু বৃক্ষ আছে যেগুলি শত সহস্র বছর বেঁচে থাকে । বৃন্দাবনে ( ইমলিতলা নামক স্থানে ) একটি তেঁতুল গাছ আছে, যা শ্রীকৃষ্ণের লীলা-বিলাসকালে বর্তমান ছিল । কলকাতায় বোটানিকাল গার্ডেনে একটি বটগাছ আছে, যার বয়স পাঁচশ বছরেরও অধিক । পৃথিবীর সর্বত্রই এ রকম বহু বৃক্ষ রয়েছে । অপর পক্ষে আমরা দেখতে পাই, শঙ্করাচার্য প্রকট ছিলেন কেবল বত্রিশ বছরের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকট ছিলেন কেবল আটচল্লিশ বছর । তার অর্থ কি এই যে, উপরোক্ত বৃক্ষগুলি শঙ্করাচার্য বা চৈতন্য মহাপ্রভুর থেকে অধিক মাহাত্ম্যপূর্ণ ? আধ্যাত্মিক মাহাত্ম্য ব্যতীত দীর্ঘ জীবনের কোন গুরুত্ব নেই ।
অনেকে সন্দেহ পোষণ করে যে, গাছ-পালা যেহেতু শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে না, তাই তাদের প্রাণ নেই । কিন্তু জগদীশ বসু প্রমুখ আধুনিক বিজ্ঞানীরা ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে গাছ-পালারও জীবন আছে । অতএব শ্বাস-প্রশ্বাস গ্রহণ করাটাই জীবনের প্রকৃত লক্ষণ নয় । শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে যে কামারের হাপর খুব ভালভাবে শ্বাস গ্রহণ ও পরিত্যাগ করে, কিন্তু তার অর্থ এই নয় যে, হাপরের জীবন আছে । জড়বাদীরা তর্ক করবে যে, মানুষের জীবনের সঙ্গে বৃক্ষের জীবনের তুলনা করা চলে না, কেননা বৃক্ষ সুস্বাদু খাদ্য আহার করে অথবা মৈথুন সুখের মাধ্যমে তাদের জীবন উপভোগ করতে পারে না । তার পরিপ্রেক্ষিতে শ্রীমদ্ভাগবত প্রশ্ন করছে, কুকুর, শূকর ইত্যাদি পশুরা কি মানুষদের সঙ্গে এক গ্রামে থেকে আহার এবং মৈথুন সুখ উপভোগ করে না ? শ্রীমদ্ভাগবত এই সম্পর্কে “ অন্যান্য পশুরা ” —এই বিশেষ শব্দ দুটি উল্লেখ করেছে, অর্থাৎ যে সমস্ত মানুষেরা কেবল আহার, শ্বাস গ্রহণ এবং মৈথুনের পরিকল্পনা করে জীবন যাপন করে, তারা প্রকৃতপক্ষে মনুষ্যরূপী পশু মাত্র এই প্রকার চাকচিক্যপূর্ণ পশুরা দুঃখ-দুর্দশাগ্রস্ত মানব সমাজের কোন উপকার করতে পারে না । কারণ— পশুরা অনায়াসে অন্য পশুদের ক্ষতি করতে পারে, কিন্তু সাধারণত কোন উপকার করতে পারে না ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "