শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )

    শ্লোক: ২৫
    অথাভিধেহ্যঙ্গ মনোঽনুকূলং
    প্রভাষসে ভাগবতপ্রধানঃ।
    যদাহ বৈয়াসকিরাত্মবিদ্যা-
    বিশারদো নৃপতিং সাধু পৃষ্টঃ ৷৷ ২৫ ৷৷

  • অনুবাদ : হে সূত গোস্বামী! আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর । তাই, আত্মবিদ্যা-বিশারদ মহাভাগবত শ্রীল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিৎ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদের কাছে কীর্তন করুন ।
  • তাৎপর্যঃ- শ্রীল শুকদেব গোস্বামীর মতো পূর্ববর্তী আচার্যেরা এই জ্ঞান বিশ্লেষণ করে গেছেন এবং সূত গোস্বামীর মতো পরবর্তী আচার্যেরা যেভাবে তা অনুশীলন করেছেন তা সর্বদাই অত্যন্ত বলবতী দিব্য জ্ঞান, এবং তাই তা অত্যন্ত মর্মস্পর্শী এবং সমস্ত শ্রদ্ধালু শিষ্যদের পক্ষে লাভপ্রদ ।

    ইতি শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধের ' শুদ্ধভক্তি : হৃদয়ের পরিবর্তন ' নামক তৃতীয় অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।