শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ১৪
যাবন্ন জায়েত পরাবরেঽস্মিন্
বিশ্বেশ্বরে দ্রষ্টরি ভক্তিযোগঃ
তাবৎ স্থবীয়ঃ পুরুষস্য রূপং
ক্রিয়াবসানে প্রযতঃ স্মরেত ৷৷ ১৪ ৷৷
অনুবাদ :
যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতেরই স্রষ্টা , পরমেশ্বর ভগবানে প্রেমভক্তির উদয় না হয় , ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্যকর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের বিরাট রূপেরই ধ্যান করা উচিত ।
তাৎপর্যঃ-
পরমেশ্বর ভগবান জড় এবং চেতন উভয় জগতেরই দ্রষ্টা । অর্থাৎ , পরমেশ্বর ভগবান সমগ্র জগতের পরম সুহৃৎ এবং পরম ভোক্তা , যে কথা ভগবদ্গীতায় ( ৫/২৯ ) প্রতিপন্ন হয়েছে । চিজ্জগৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ এবং জড় জগৎ তার বহিরঙ্গা শক্তির প্রকাশ । আর জীবেরা হচ্ছে তার তটস্থা শক্তি , এবং তাই তারা তাদের ইচ্ছা অনুসারে চিজ্জগতে অথবা জড় জগতে থাকতে পারে । জড় জগৎ জীবের বসবাসের উপযুক্ত স্থান নয় , কেননা সমস্ত জীবেরা তাদের চিন্ময় স্বরূপে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত , কিন্তু জড় জগতে জড়া প্রকৃতির আইনের প্রভাবে জীবেরা আবদ্ধ হয়ে পড়ে । ভগবান চান যে , তার বিভিন্ন অংশস্বরূপ জীবেরা যেন চিজ্জগতে তার সঙ্গে অবস্থান করে । তাই জড় জগতে বদ্ধ জীবদের অনুপ্রাণিত করার জন্য বেদ এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থসমূহ রয়েছে যাতে তারা যথার্থ জ্ঞান লাভ করে তাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে । দুর্ভাগ্যবশত , বদ্ধ জীবেরা যদিও নিরন্তর জড় জগতে ত্রিতাপ দুঃখ ভোগ করছে , তথাপি তারা ভগবানের কাছে ফিরে যেতে আগ্রহী নয় । তার কারণ পাপ এবং পুণ্যের জটিলতার প্রভাবে তারা জীবনের প্রকৃত লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়েছে । তাদের মধ্যে যারা পুণ্যবান তারা ভগবানের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতে শুরু করে , কিন্তু তারা ভগবানের সবিশেষরূপ হৃদয়ঙ্গম করতে পারে না । জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তার সেবা করা । সেটি প্রতিটি জীবের স্বরূপগত ধর্ম । কিন্তু যারা নির্বিশেষবাদী এবং ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদনে অক্ষম , তাদের উপদেশ দেওয়া হয়েছে ভগবানের নির্বিশেষ বিরাট বা বিশ্বরূপের ধ্যান করতে । কেউ যদি প্রকৃত সুখ লাভ করতে চায় , তা হলে কোন না কোনভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে । স্বল্প বুদ্ধিসম্পন্ন প্রাথমিক স্তরের সাধকেরা ভগবানের বিরাট রূপের ধ্যান করার ফলে ধীরে ধীরে ভগবানের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক স্থাপনের যোগ্যতা অর্জন করতে পারবে । এখানে নির্দেশ দেওয়া হয়েছে পূর্ববর্তী অধ্যায়ে বর্ণিত বিরাট রূপের ধ্যান করতে , যাতে তারা উপলব্ধি করতে পারে যে , বিভিন্ন গ্রহ , সমুদ্র , পর্বত , নদী , পশু - পক্ষী , মানুষ , দেবতা ইত্যাদি যা কিছু আমরা চিন্তা করতে পারি তা সবই হচ্ছে ভগবানের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ - প্রত্যঙ্গ । এই প্রকার চিন্তাধারাও পরম সত্যের এক প্রকার ধ্যান , এবং যখনই এই প্রকার ধ্যান শুরু হয় , তখনই দিব্য গুণাবলীর বিকাশ হতে শুরু করে , এবং
তখন সমগ্র জগতকে মনে হয় যেন সমস্ত জীবের বসবাসের এক সুখ এবং শান্তিপূর্ণ স্থান । ভগবানের এই ধরনের সবিশেষ অথবা নির্বিশেষ রূপের ধ্যান ব্যতীত মানুষের সমস্ত সদ্ গুণগুলি তার স্বরূপ সম্বন্ধে ভ্রান্ত ধারণার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে , এবং এই ধরনের উন্নত জ্ঞান না থাকার ফলে সমগ্র জগৎ মানুষের পক্ষে নরকে পরিণত হয় ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "