শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ১৫
    স্থিরং সুখং চাসনমাস্থিতো যতি-
    র্যদা জিহাসুরিমমঙ্গ লোকম্ ।
    কালে চ দেশে চ মনোন সজ্জয়েৎ
    প্রাণান্ নিয়চ্ছেন্মনসা জিতাসুঃ ॥ ১৫ ॥

  • অনুবাদ : হে রাজন্ , যোগী যখন এই মনুষ্যলোক ত্যাগ করতে ইচ্ছা করেন , তখন তাঁর উচিত উপযুক্ত স্থান এবং কালের চিন্তায় উদ্বিগ্ন না হয়ে সুখকর আসনে উপবিষ্ট হয়ে প্রাণ ও ইন্দ্রিয়সমূহকে মনের দ্বারা সংযত করা ।
  • তাৎপর্যঃ- শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৮/১৪ ) স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে , যিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত এবং প্রতি পদক্ষেপে নিরস্তর পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন , তিনি অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করে তাঁর কৃপা লাভ করেন । এই প্রকার ভক্তদের দেহত্যাগ করার উপযুক্ত সময়ের অন্বেষণ করতে হয় না । পক্ষান্তরে , যারা মিশ্র ভক্ত অর্থাৎ সকাম কর্ম বা অক্ষজ দার্শনিক জ্ঞানের দ্বারা প্রভাবিত , তাদের দেহ ত্যাগ করার জন্য উপযুক্ত সময়ের প্রতীক্ষা করতে হয় । তাদের জন্য সেই উপযুক্ত সময় শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৮ / ২৩-২৬ ) বর্ণিত হয়েছে । তবে সেই উপযুক্ত সময় স্বীয় ইচ্ছানুসারে দেহ ত্যাগ করতে সক্ষম যোগীদের পক্ষে তত গুরুত্বপূর্ণ নয় । তবে সেই প্রকার যোগীদের মনের দ্বারা ইন্দ্রিয় সংযম করতে সক্ষম হওয়া উচিত । পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে অনায়াসে মনকে জয় করা যায় । এই প্রকার সেবার দ্বারা ধীরে ধীরে সমস্ত ইন্দ্রিয়সমূহ আপনা থেকেই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয় । পরম সত্যের সঙ্গে যুক্ত হওয়ার এইটিই হচ্ছে পন্থা ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।