শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ২৭
ন যত্র শোকো ন জরা ন মৃত্যু
র্নার্তিন চোদ্বেগ ঋতে কুতশ্চিত ।
যচ্ছিত্ততোঽদঃ কৃপয়ানিদংবিদং
দুরন্তদুঃখপ্রভবানুদর্শনাৎ ॥ ২৭ ॥
অনুবাদ :
সত্যলোকে শোক , জরা , মৃত্যু , দুঃখ , উদ্বেগ এই সমস্ত কিছুই নেই , কেবল চেতনা জনিত এক প্রকার দুঃখ রয়েছে । সেই দুঃখের কারণ এই যে , ভগবদ্ভক্তি সম্বন্ধে অজ্ঞ জড় জগতের বদ্ধ জীবদের অশেষ দুঃখ দর্শন করে তাদের প্রতি তাদের করুণার উদ্রেক হয় ।
তাৎপর্যঃ-
জড় বিষয়াসক্ত মূর্খ মানুষেরা প্রামাণিক জ্ঞানের সদ্ব্যবহার করতে পারে না । বৈদিক জ্ঞান প্রামাণিক এবং তা পরীক্ষা - নিরীক্ষার মাধ্যমে অর্জন হয় না , পক্ষান্তরে তা মহাজন কর্তৃক প্রদত্ত বৈদিক শাস্ত্রের প্রামাণিক নির্দেশ কেবল পুঁথিগত পাণ্ডিত্য অর্জন করার মাধ্যমে বেদের নির্দেশ উপলব্ধি করা যায় না , তা লাভ করতে হয় গুরু - পরম্পরার ধারায় বৈদিক জ্ঞান লাভ করেছেন যে তত্ত্বদ্রষ্টা পুরুষ তার শরণাগত হওয়ার মাধ্যমে , যে কথা
শ্রীমদ্ভগবদ্গীতায় ( ৪/২ ) স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে । ভগবান শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে শ্রীমদ্ভগবদ্গীতায় তিনি যে জ্ঞান দান করেছেন তা পুর্বে তিনি সূর্যদেব বিবস্বানকে দান করেছিলেন , এবং বিবস্বান তার পুত্র মনুকে সেই জ্ঞান দান করেন এবং মনু মহারাজ ইক্ষ্বাকুকে ( শ্রীরামচন্দ্রের পূর্ব পুরুষ ) সেই জ্ঞান দান করেন । এইভাবে মহর্ষিদের মাধ্যমে পরম্পরা ধারায় সেই জ্ঞান প্রবাহিত হয়েছে । কিন্তু কাল - প্রভাবে সেই পরম্পরা ছিন্ন হয় , এবং তাই সেই জ্ঞানের প্রকৃত মর্ম পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভগবান তা পুনরায় অর্জুনের কাছে বিশ্লেষণ করেছিলেন , কেননা ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুন ছিলেন সেই জ্ঞান লাভের উপযুক্ত পাত্র । শ্রীমদ্ভগবদ্গীতার মর্মার্থ অর্জুন যেভাবে হৃদয়ঙ্গম করেছিলেন তা ভগবদ্গীতার দশম অধ্যায়ের দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোকে বর্ণিত হয়েছে , কিন্তু মূর্খ মানুষেরা অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবদ্গীতার মমার্থ হৃদয়ঙ্গম করতে চায় না । পক্ষান্তরে তারা তাদের মনগড়া অর্থ বিশ্লেষণ করে , যা তাদের মূর্খতারই পরিচায়ক , এবং তার ফলে প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করার পথে সেগুলি এক - একটি বিরাট প্রতিবন্ধকস্বরূপ হয়ে দাড়ায় । এইভাবে তারা তাদের অনুসরণকারীদের , যারা হচ্ছে অল্প বুদ্ধিসম্পন্ন বা শুদ্র , তাদের বিপথগামী করে । শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে হলে সর্ব প্রথমে ব্রাহ্মণ হতে হবে । যেমন আইন পরীক্ষায় পাশ করে উপযুক্ত যোগ্যতা অর্জন না করা পর্যন্ত কেউ আইনজ্ঞ হতে পারে না , ঠিক তেমনি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন না করে বৈদিক তত্ত্বজ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না । এই প্রকার কঠোরতা পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নয় , পক্ষান্তরে এই বিশেষ জ্ঞানটি যাতে অযোগ্য ব্যক্তিদের হস্তক্ষেপে কলুষিত না হয় সেই জন্য । যারা গুণগতভাবে ব্রাহ্মণ নয় তারা বৈদিক জ্ঞানের কদর্থ করে । প্রকৃত ব্রাহ্মণ হচ্ছেন তিনি , যিনি সদ্গুরুর নির্দেশনায় যথাযথ ভাবে পারমার্থিক শিক্ষা লাভ করেছেন ।
বৈদিক জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে এবং আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথে আমাদের পরিচালিত করে । কিন্তু জড় বিষয়াসক্ত মানুষেরা তা বুঝতে পারে না । তারা এমন একটি স্থানে সুখী হওয়ার পরিকল্পনা করে , যেখানে কোনরকম সুখ নেই । সুখ ভোগের ভ্রান্ত প্রচেষ্টায় তারা বৈদিক কর্মকাণ্ডের মাধ্যমে অথবা অন্তরীক্ষযানের সাহায্যে অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করে , কিন্তু তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত যে , দুঃখের আলয়ে সুখভোগের জন্য যতই চেষ্টা করা হোক না কেন , তাদের সে সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে । কেননা চরমে সমগ্র ব্রহ্মাণ্ড সমস্ত উপকরণসহ একদিন ধ্বংস হয়ে যাবে । তখন জড়বাদীদের সুখভোগের সমস্ত পরিকল্পনা স্বাভাবিকভাবেই শেষ হয়ে যাবে । তাই বুদ্ধিমান মানুষেরা স্বীয় আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার পরিকল্পনা করে থাকেন । এই প্রকার বুদ্ধিমান মানুষেরা জন্ম - মৃত্যু - জরা - ব্যাধি সমন্বিত জড় জগতের সব রকম দুঃখ অতিক্রম করেন । প্রকৃতপক্ষে তিনি সুখী , কেননা , তার কোন রকম জড়জাগতিক উদ্বেগ নেই । কিন্তু সমস্ত জীবের প্রতি তাঁর ঐকান্তিক করুণা এবং সহানুভূতির ফলে বিষয়াসক্ত মানুষদের দুঃখ - দুর্দশা দেখে তিনি দুঃখ অনুভব করেন এবং তাই ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়োজনীয়তা সম্বন্ধে সেই সমস্ত বিষয়াসক্ত মানুষদের শিক্ষা দেওয়ার জন্য তারা এখানে আসেন । সমস্ত আচার্যেরা ভগবদ্ধামে ফিরে যাওয়ার শিক্ষা প্রচার করেন , এবং তারা সাধারণ মানুষদের এই বলে সতর্ক করে দেন যে , এই দুঃখের আলয়ে , যেখানে সুখ কেবল আকাশ কুসুম মাত্র , সেখানে সুখী হওয়ার ভ্রান্ত পরিকল্পনা না করতে।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "