শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )

    শ্লোক: ২৯
    ঘ্রাণেন গন্ধং রসনেন বৈ রসং
    রূপঞ্চ দৃষ্ট্যা শ্বসনং ত্বচৈব ৷
    শ্রোত্রেণ চোপেত্য নভোগুণত্বং
    প্রাণেন চাকূতিমুপৈতি যোগী ॥ ২৯ ৷৷

  • অনুবাদ : এইভাবে ভক্ত ঘ্রাণেন্দ্রিয়ের গ্রাহ্য গন্ধ , রসনেন্দ্রিয়ের গ্রাহ্য রস , চক্ষুর গ্রাহ্য রূপ , ত্বকের গ্রাহ্য স্পর্শ , শ্রবণেন্দ্রিয়ের গ্রাহ্য আকাশের গুণ শব্দ , কর্মেন্দ্রিয়ের গ্রাহ্য জড় ক্রিয়া আদি বিষয় সমূহকে অতিক্রম করেন ।
  • তাৎপর্যঃ- আকাশের উপরে ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম আবরণগুলি রয়েছে । স্কুল আবরণগুলি প্রকৃতির উপাদানগুলির সূক্ষ্ম কারণাত্মক প্রকাশ । তাই যোগী বা ভক্ত স্থূল উপাদানগুলির বিনাশ সাধনের সঙ্গে সঙ্গে শ্রাণ , দর্শন ইত্যাদি সূক্ষ্ম কারণগুলিও প্রত্যাহার করেন । শুদ্ধ চিৎকণ করার যোগ্যতা অর্জন করেন । জীবাত্মা এইভাবে সম্পূর্ণ রূপে সবরকম জড় কলুষ থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।