শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ৩
অতঃ কবিনামসু যাবদর্থঃ
স্যাদপ্রমত্তো ব্যবসায়বুদ্ধিঃ ।
সিদ্ধেঽন্যথার্থে ন যতেত তত্র
পরিশ্রমং তত্র সমীক্ষমাণঃ ॥ ৩ ॥
অনুবাদ :
অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধিসমন্বিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন । তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্য কোন রকম প্রয়াস না করা , কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে , সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র ।
তাৎপর্যঃ-
ভাগবদ্ধর্ম বা শ্রীমদ্ভাগবত প্রদর্শিত পন্থা সকাম কর্মের পন্থা থেকে সম্পূর্ণরূপে পৃথক ; ভগবদ্ভক্তেরা সকাম কর্মের পন্থাকে কেবল সময়ের অনর্থক অপচয় বলে মনে করেন । সমগ্ৰ ব্ৰহ্মাণ্ড , তথা সমগ্র জড় জগৎ কেবল সুখ - স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার পরিকল্পনায় আবর্তিত হচ্ছে , যদিও সকলেই দেখতে পায় যে , এই জগতে কারও অস্তিত্বই সুখ - স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ নয় জীবনের কোন অবস্থাতেই মানুষ সুখ - স্বাচ্ছন্দ্যময় অথবা নিরাপদ হতে পারে না । যারা অলীক জড় সভ্যতার মোহময়ী প্রগতির দ্বারা মোহিত , তারা অবশ্যই উন্মাদ । জড় সৃষ্টি কেবল নামের ভোজবাজি ; প্রকৃতপক্ষে , তা কেবল মাটি , জল , আগুন ইত্যাদি জড় পদার্থের বিভ্রান্তিকর সমন্বয় ছাড়া আর কিছু নয় । বাড়িঘর , আসবাবপত্র , গাড়ি , কলকারখানা , শাস্তি , যুদ্ধ , এমন কি জড় বিজ্ঞানের সর্বোত্তম সাফল্য , যথা আণবিক শক্তি এবং ইলেকট্রনিক্স , এসবই প্রকৃতির তিনটি গুণের প্রতিক্রিয়ার প্রভাবে উদ্ভূত জড় উপাদানগুলির বিভ্রান্তিকর নাম মাত্র । যেহেতু ভগবানের ভক্তেরা সে সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত , তাই তারা সমুদ্রের তরঙ্গে বুদবুদের অবাস্তব বস্তুসমূহের দ্বারা অবাঞ্ছিত বিষয় সৃষ্টির ব্যাপারে উৎসাহী নন । মহান রাজা , নেতা এবং সৈনিকেরা ইতিহাসের পাতায় তাদের নাম লিপিবদ্ধ করার জন্য পরস্পরের সঙ্গে যুদ্ধ করে । কালের প্রভাবে ইতিহাসের আর একটি যুগকে স্থান দেওয়ার জন্য তারা বিস্মৃতির অতলে তলিয়ে যায় । কিন্তু ইতিহাস এবং ঐতিহাসিক ব্যক্তিরা যে প্রবহমান কালের কিরকম অর্থহীন উৎপাদন , সে সম্বন্ধে ভক্তরা উপলব্ধি করতে পারেন । সকাম কর্মীরা প্রভূতভাবে ধন - সম্পদ স্ত্রী রত্ন এবং জাগতিক যশ লাভের আকাঙ্ক্ষা করে , কিন্তু যারা বাস্তব জ্ঞান লাভ করেছেন , তাদের এই সমস্ত অলীক বস্তুর প্রতি কোন রকম আগ্রহ নেই । তাদের কাছে তা কেবল সময়ের অপচয় মাত্র । যেহেতু মানব জীবনের প্রতিটি ক্ষণই অত্যন্ত গুরুত্বপূর্ণ , তাই তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের কর্তব্য হচ্ছে অত্যস্ত সতর্কতার সঙ্গে তাদের সময়ের সদ্ব্যবহার করা ।
মানব জীবনের এক মুহূর্তও যদি জড় জগতের সুখ ভোগের পরিকল্পনায় নষ্ট করা হয় , তা হলে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যাবে না । তাই মায়ার বন্ধন থেকে বা জীবনের মোহময়ী কার্যকলাপ থেকে মুক্ত হতে ইচ্ছুক অধ্যাত্মবাদীকে এখানে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে , তিনি যেন সকাম কর্মের বাহ্যিক রূপে মোহিত না হন । ইন্দ্রিয়ের তৃপ্তিসাধন করা কখনই মানব জীবনের উদ্দেশ্য নয় ; মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্বজ্ঞান লাভ করা । শ্রীমদ্ভাগবতের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই উপদেশ দেওয়া হয়েছে । আত্ম - উপলব্ধি করাই হচ্ছে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য । যে সভ্যতা এই পরম সিদ্ধিকে লক্ষ্যরূপে গ্রহণ করে , তা কখনো অর্থহীন বস্তু তৈরির কাজে লিপ্ত হয় না , এবং সেই প্রকার সর্বাঙ্গসুন্দর সভ্যতা মানুষকে কেবল জীবনের ন্যূনতম আবশ্যকতাগুলি গ্রহণ করতে শেখায় , বা খারাপ সওদার সর্বোত্তম উপযোগ করার সিদ্ধান্ত পালন করার ব্যাপারে প্রস্তুত করে । আমাদের জড় দেহ এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত আমাদের জীবন হচ্ছে একটি খারাপ সওদা , কেননা প্রকৃতপক্ষে জীব হচ্ছে চিন্ময় আত্মা , এবং পারমার্থিক প্রগতি হচ্ছে জীবের পরম প্রয়োজন । মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি উপলব্ধি করা , এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য অন্য উদ্দেশ্যে শক্তির অপচয় না করে ও জড় সুখভোগের প্রতি উন্মত্ত না হয়ে ভগবানের দানের উপর নির্ভরশীল থেকে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করা । জড় সভ্যতার প্রগতিকে বলা হয় “ আসুরিক সভ্যতা " , যা পরিণামে যুদ্ধ এবং অভাবে পর্যবসিত হয় । পরমার্থবাদীদের এখানে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে , তারা যেন তাদের মনকে স্থির করেন যাতে উচ্চতর চিন্তাধারা সমন্বিত সরল জীবন যাপনেও যদি প্রতিকূলতা আসে , তা হলেও যেন তারা তাদের দৃঢ় সংকল্প থেকে একটুও বিচলিত না হন । জড়জাগতিক ইন্দ্রিয় - তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা অধ্যাত্মবাদীদের পক্ষে আত্মহত্যার পন্থা , কেননা এই প্রকার পন্থা জীবনের চরম উদ্দেশ্য সাধনে বিঘ্ন সৃষ্টি করবে । শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন , যখন মহারাজ পরীক্ষিৎ সেই সাক্ষাতের প্রয়োজন অনুভব করেছিলেন । অধ্যাত্মবাদীদের কর্তব্য হচ্ছে প্রকৃত মুক্তির অভিলাষী ব্যক্তিদের সাহায্য করা এবং মুক্তির উদ্দেশ্য সাধনে সহযোগিতা করা । এখানে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে যে , মহারাজ পরীক্ষিৎ যখন একজন মহান রাজা রূপে রাজ্য শাসন করছিলেন , তখন শুকদেব গোস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেননি । অধ্যাত্মবাদীদের কার্যকলাপ পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "