শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ৩১
তেনাত্মনাত্মানমুপৈতি শান্ত—
মানন্দমানন্দময়োঽবসানো ।
এতাং গতিং ভাগবতীং গতো যঃ
স বৈ পুনর্নেহ বিষজ্জতেঽঙ্গ ৷৷ ৩১ ৷৷
অনুবাদ :
সম্পূর্ণরূপে যিনি পবিত্র হয়েছেন , কেবল তিনিই তার স্বরূপ প্রাপ্ত হয়ে পূর্ণ আনন্দ এবং তৃপ্তির সঙ্গে পরমেশ্বর ভগবানের সঙ্গলাভ করতে পারেন । যিনি ভগবদ্ভক্তির এই পুর্ণতার স্তর লাভ করেছেন , তিনি আর কখনও এই জড় জগতের প্রতি আকৃষ্ট হন না এবং এখানে ফিরে আসেন না ।
তাৎপর্যঃ-
এই শ্লোকে গতিং ভাগবতীম্ শব্দটির বর্ণনা বিশেষভাবে উল্লেখযোগ্য । পরমব্রহ্ম পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিতে লীন হয়ে যাওয়ার যে বাসনা নির্বিশেষ ব্রহ্মবাদীরা করে , তা ভাগবতী সিদ্ধি বা পূর্ণতা নয় । ভাগবতেরা কখনোই ভগবানের নির্বিশেষ রশ্মিচ্ছটায় লীন হয়ে যেতে চান না , পক্ষান্তরে তারা সর্বদা চিজ্জগতে বৈকুণ্ঠলোকে পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত সান্নিধ্যলাভের আকাঙ্ক্ষা করেন । সমগ্র চিদাকাশ , যার একটি নগণ্য অংশ হচ্ছে এই জড় জগৎ , তা অগণিত বৈকুণ্ঠলোকে পূর্ণ , এবং ভগবদ্ভুক্ত বা ভাগবতদের চরম লক্ষ্য হচ্ছে কোন এক বৈকুণ্ঠলোকে , যেখানে পরমেশ্বর ভগবান অনস্তরূপে নিজেকে বিস্তার করে তার অস্তহীন শুদ্ধ ভক্তদের সঙ্গে
নিত্যলীলা আস্বাদন করেন , সেখানে প্রবেশ করা । জড় জগতে বদ্ধজীবেরা ভগবদ্ভক্তির প্রভাবে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পর এই সমস্ত লোকে উন্নীত হন । কিন্তু নিত্যযুক্ত জীবেদের সংখ্যা এই জড় জগতের বন্ধ জীবেদের থেকে অনেক অনেক গুণ বেশি , এবং বৈকুণ্ঠলোকের নিত্যমুক্ত জীবেরা এই দুর্দশাগ্রস্ত জড় জগতে কখনো আসতে চান না।
যে সমস্ত নির্বিশেষবাদীর চিজ্জগতে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা সম্বন্ধে কোন ধারণাই নেই , এবং যারা পরমেশ্বর ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার বাসনা করে , তাদের নদীর মাছের সঙ্গে তুলনা করা যায় নদীর মাছ কখনো কখনো মহাসাগরে গেলেও সেখানে দীর্ঘকাল থাকতে চায় না , তাদের ইন্দ্রিয় - তৃপ্তির বাসনা পুনরায় তাদের নদীতে ফিরিয়ে আনে । তেমনই , জড় বিষয়াসক্ত মানুষেরা যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় ব্যর্থ হয় , তখন তাদের নৈরাশ্যের বশে তারা কখনো কখনো কারণ সমুদ্রে অথবা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভের আকাঙ্ক্ষা করে । কিন্তু , কারণ সমুদ্র এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতি যেহেতু ইপ্রিয় - তৃপ্তি সাধনের কোন রকম উন্নততর বিকল্প প্রদান করতে পারে না , তাই নির্বিশেষবাদীরা পুনরায় এই জড় জগতে অধঃপতিত হয়ে জন্ম - মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে । তাদের ইন্দ্রিয় তৃপ্তির দুর্বার বাসনা তাদেরকে এইভাবে জড় জগতের আবর্তে টেনে আনে । কিন্তু ভগবদ্ভক্ত যখন ভগবদ্ভক্তির মাধ্যমে তাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত করার মাধ্যমে ভগবদ্ধামে প্রবেশ করেন , তখন আর তিনি এই জড় জগতের সীমিত পরিবেশের প্রতি আকৃষ্ট হন না ।
শ্রীমদ্ভগবদ্গীতাতেও ( ৮/১৫ ) এই তত্ত্ব প্রতিপন্ন হয়েছে , যেখানে ভগবান বলেছেন , “ মহাত্মারা বা ভক্তিযোগীরা আমার সঙ্গলাভ করার পর কখনো আর এই অনিত্য দুঃখ - দুর্দশাপূর্ণ জড় জগতে ফিরে আসেন না । ” এই জীবনের পরম পূর্ণতা হচ্ছে তার সঙ্গ লাভ করা এবং তা ছাড়া আর অন্য কিছু নয় । ভক্তিযোগীরা সম্পূর্ণরূপে ভগবৎ - সেবায় নিযুক্ত হওয়ার ফলে জ্ঞান অথবা যোগ আদি মুক্তির অন্যান্য পন্থার প্রতি আকৃষ্ট হন না । ভগবানের শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং তা ছাড়া তার আর কোন আকাঙ্ক্ষা নেই ।
এই শ্লোক টিতে শান্তম্ এবং আনন্দম্ শব্দ দুটি দ্রষ্টব্য , যা ব্যক্ত করে যে ভগবদ্ভক্তি শাস্তি এবং আনন্দ দান করে থাকে । নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় , অর্থাৎ তারা নিজেরাই পরমেশ্বর হতে চায় , যা প্রকৃতপক্ষে অসম্ভব । যোগীরা নানারকম যোগ - সিদ্ধি লাভ করতে চায় , আর তার ফলে তারা কখনোই শান্তি এবং তৃপ্তি লাভ করতে পারে না । তাই নির্বিশেষবাদী অথবা যোগী এরা উভয়ই প্রকৃত শাস্তি এবং আনন্দ লাভ করতে পারে না । কিন্তু ভগবদ্ভক্ত সম্পূর্ণরূপে শান্ত এবং আনন্দময় , কেননা তিনি পরম পুর্ণের সঙ্গে সম্পর্কিত । তাই ভক্তরা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার প্রতি অথবা যোগসিদ্ধি লাভের প্রতি কখনো আকৃষ্ট হন না ।
।
ভগবৎ - প্রেম লাভ করার অর্থ হচ্ছে অন্য সমস্ত আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া । বদ্ধজীবেদের নানারকম আকর্ষণ রয়েছে , যেমন ধার্মিক হওয়া , ধনী হওয়া বা প্রথম শ্রেণীর ভোগী হওয়া অথবা ভগবান হওয়া , অথবা যোগসিদ্ধি লাভ করে যা ইচ্ছা তাই পাওয়া অথবা যা ইচ্ছা তাই করা ; কিন্তু ভগবানের সঙ্গে তার সুপ্ত প্রেমকে বিকশিত করতে আকাঙ্ক্ষী যে ভক্ত তার কর্তব্য হচ্ছে এই সমস্ত বাসনাগুলি সম্পূর্ণরূপে ত্যাগ করা । অশুদ্ধ ভক্ত ভক্তির প্রভাবে উপরোক্ত সমস্ত বিষয়াদি লাভের আকাঙ্ক্ষা করতে পারেন , কিন্তু শুদ্ধ ভক্তের মধ্যে জড় ভোগ , নির্বিশেষ জ্ঞান এবং যোগসিদ্ধির আদি কলুষসমূহের বিন্দুমাত্রও বর্তমান থাকে না । শুদ্ধভক্তির প্রভাবে , বা পরম প্রেমাস্পদ পরমেশ্বর ভগবানের প্রতি তার প্রেমপ্রসূত শ্রমের প্রভাবে ভক্তের ভগবৎ - প্রেম লাভ ১৬ হয় । আরও স্পষ্টভাবে বলতে গেলে বলা যায় যে , কেউ যদি ভগবৎ - প্রেম লাভ করতে চান তা হলে তাকে অবশ্যই সমস্ত জড় ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে , অন্যান্য দেবদেবীর পূজা থেকে বিরত হতে হবে এবং কেবল পরমেশ্বর ভগবানের আরাধনায় নিজেকে সর্বতোভাবে যুক্ত করতে হবে । তাকে অবশ্যই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অসৎ ধারণা ত্যাগ করতে হবে এবং ক্ষণস্থায়ী জাগতিক যশ - প্রতিষ্ঠা অর্জনের জন্য অলৌকিক সমস্ত শক্তি অর্জনের দুর্বাসনা ত্যাগ করতে হবে । ভগবদ্ভুক্ত সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কেবল পরমেশ্বর ভগবানের সেবাতেই যুক্ত থাকেন । তার ফলে ভগবৎ - প্রেমের উদয় হয় , বা তিনি এই শ্লোকে উল্লিখিত শান্তম্ এবং আনন্দম্ স্তর প্রাপ্ত হন ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "