শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ৩২
এতে সৃতী তে নৃপ বেদগীতে
ত্বয়াভিপৃষ্টে চ সনাতনে চ ৷
যে বৈ পুরা ব্রহ্মণ আহতুষ্ট
আরাধিতো ভগবান্ বাসুদেবঃ ৷৷ ৩২ ৷৷
অনুবাদ :
হে রাজন্ , আপনার প্রশ্নের উত্তরে আমি যা বললাম তা বেদের বর্ণনা বলে জানবেন এবং তা নিত্য সত্য । ব্রহ্মার আরাধনায় তুষ্ট হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁকে তা বলেছিলেন।
তাৎপর্যঃ-
জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিজ্জগতে ফিরে যাওয়ার দু'টি পন্থা রয়েছে , যথা সদ্য মুক্তি বা সরাসরিভাবে ভগবদ্ধামে ফিরে যাওয়া এবং অন্যটি হচ্ছে ক্রম - মুক্তি বা ধীরে ধীরে ব্রহ্মাণ্ডের উচ্চ থেকে উচ্চতর লোক প্রাপ্ত হয়ে অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া । এই পন্থা দু'টি বেদে বর্ণিত হয়েছে । সে সম্বন্ধে বেদে বলা হয়েছে , যদা সর্বে প্রমুচ্যন্তে কামা যে অস্য হৃদি শ্রিতাঃ / অথ মর্তোঽমৃতো ভগবত্যত্র ব্রহ্মা সমগ্নতে ( বৃহদারণ্যক উপনিষদ ৪/৪/৭ ) এবং তেহচিরভিসম্ভবাস্তি ( বৃহদারণ্যক উপনিষদ ৬/২/১৫ ) – “ যারা হৃদয়ের রোগরূপী সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়েছেন , তারা মৃত্যুকে জয় করে ভগবদ্ধামে প্রবেশ করেন , তাকে বলা হয় সদ্য মুক্তি । আর যারা অচিঁআদি মার্গে ধীরে ধীরে উচ্চ থেকে উচ্চতর লোক অতিক্রম করে অবশেষে ভগবদ্ধাম প্রাপ্ত হন , তাকে বলা হয় ক্রম - মুক্তি । ” বেদের এই সমস্ত বর্ণনা শ্রীমদ্ভাগবতের বর্ণনার অনুরূপ , এবং শুকদেব গোস্বামী এ বিষয়ে প্রতিপন্ন করে বলেছেন যে এই জ্ঞান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ , বাসুদেব সর্বপ্রথম বেদবিদ্ ব্রহ্মার কাছে প্রকাশ করেছিলেন । বৈদিক জ্ঞানের পরম্পরা হচ্ছে এইরকম : – শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে তা দান করেছিলেন , ব্রহ্মা তা নারদকে দান করেছিলেন , নারদ ব্যাসদেবকে এবং ব্যাসদেবের কাছ থেকে শ্রীল শুকদেব গোস্বামী তা প্রাপ্ত হয়েছিলেন । এইভাবে গুরু - শিষ্যের পরম্পরার ধারা প্রবাহিত হচ্ছে । সুতরাং এই সমস্ত মহাজনদের বর্ণনায় কোন পার্থক্য নেই । তাদের পরস্পরের মধ্যে কোন মতভেদ নেই । সত্য নিত্য , এবং সত্য সম্বন্ধে তাই নতুন কোন মতবাদ সৃষ্টি হতে পারে না । বেদের জ্ঞান লাভ করার এটিই হচ্ছে পন্থা । পাণ্ডিত্যের দ্বারা অথবা মনগড়া মতবাদ সৃষ্টি করার মাধ্যমে এই জ্ঞান হৃদয়ঙ্গম করা যায় না । বৈদিক জ্ঞানে যোগ করার কিছু নেই এবং তার থেকে বিয়োগ করারও কিছু নেই , কেননা সত্য সর্বদাই সত্য । সেই সত্যকে জানতে হলে তত্ত্ববেত্তা পুরুষের আনুগত্য স্বীকার করতে হয় । আধুনিক বৈজ্ঞানিকেরা কোন বৈজ্ঞানিক সত্যের ব্যাপারে জনসাধারণের কাছে তত্ত্ববেত্তা । সাধারণ মানুষ বৈজ্ঞানিকদের মতবাদ অনুসরণ করে । তার অর্থ হচ্ছে যে সাধারণ মানুষ কর্তৃত্ব স্বীকার করে । বৈদিক জ্ঞানও এইভাবে আহরণ করতে হয় । আকাশ অথবা ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে কি রয়েছে তা নিয়ে সাধারণ মানুষ তর্ক করতে পারে , কিন্তু তাকে বেদের উক্তি অবশ্যই স্বীকার করতে হবে । যেহেতু তা প্রামাণিক গুরু - শিষ্য পরম্পরায় উপলব্ধ হয়েছে । শ্রীমদ্ভগবদ্গীতাতেও চতুর্থ অধ্যায়ে গীতার তত্ত্ব হৃদয়ঙ্গম করার ব্যাপারে সেই পন্থারই বর্ণনা করা হয়েছে । কেউ যদি আচার্যদের কর্তৃত্ব স্বীকার না করে , তা হলে বেদে যে সত্যের উল্লেখ করা হয়েছে , সে সম্বন্ধে তার অনুসন্ধান ও সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "