শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-২, (হৃদয়াভ্যন্তরস্থ ভগবান )
শ্লোক: ৩৬
তস্মাৎ সর্বাত্মনা রাজন্ হরিঃ সর্বত্র সর্বদা ।
শ্ৰোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যো ভগবান্নৃণাম ৷৷ ৩৬ ॥
অনুবাদ :
হে রাজন্ , তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সর্বত্র এবং সর্বদা সেই পরমেশ্বর ভগবান শ্রীহরির শ্রবণ , কীর্তন ও স্মরণ করা ।
তাৎপর্যঃ-
শ্রীল শুকদেব গোস্বামী এই শ্লোক টি শুরু করেছেন তস্মাৎ বা ' অতএব ' শব্দটি দিয়ে , কেননা পূর্ববর্তী শ্লোকে বিশ্লেষণ করেছেন যে ভগবস্তুক্তির পরম মহিমান্বিত পন্থা ব্যতীত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার আর কোন উপায় নেই । ভগবানের ভক্তেরা ভগবল্পক্তির পন্থা অনুশীলন করেন শ্রবণ , কীর্তন , স্মরণ , পাদসেবন , অর্জুন , বন্দন , দাস্য , সখ্য এবং আত্মনিবেদনের দ্বারা । এই ন'টি পন্থার সব কয়টিই প্রামাণিক , এবং তাদের সবকটি , কয়েকটি অথবা কেবল একটি অনুশীলনের ফলে নিষ্ঠাবান ভক্ত আকাঙ্ক্ষিত ফল লাভ করতে পারেন । তবে এই ন'টি পন্থার মধ্যে প্রথমটি , অর্থাৎ শ্রবণ , হচ্ছে ভগবদ্ভক্তি অনুশীলনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ । যথাযথভাবে এবং যথেষ্টভাবে শ্রবণ না করলে অন্য পন্থাগুলির অনুশীলনের দ্বারা পারমার্থিক প্রগতি সম্ভব নয় । আর কেবল শ্রবণের জন্যই সমস্ত বৈদিক শাস্ত্রগুলি রয়েছে , যা ব্যাসদেবের মতো ভগবানের শক্ত্যাবেশ অবতার লিপিবদ্ধ করেছেন । ইতিমধ্যেই প্রতিপন্ন হয়েছে যে ভগবান হচ্ছেন সবকিছুরই পরমাত্মা , তাই সর্বদা এবং সর্বত্র তার মহিমা শ্রবণ এবং কীর্তন করা উচিত । সেটি হচ্ছে প্রতিটি মানুষের একটি বিশেষ কর্তব্য । আর মানুষ যখন সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ করার পন্থা পরিত্যাগ করে , তখন সে মানুষের তৈরি যন্ত্রের দ্বারা প্রচারিত আবর্জনাসদৃশ শব্দ তরঙ্গ শ্রবণের শিকার হয় । যন্ত্র খারাপ নয় , কেননা যন্ত্রের মাধ্যমে ভগবানের কথা শ্রবণ করা যেতে পারে ; কিন্তু অসৎ উদ্দেশ্যে এই সমস্ত যন্ত্রের ব্যবহারের ফলে মানব সমাজ অত্যন্ত দ্রুত গতিতে অধঃপতিত হচ্ছে । এখানে বলা হয়েছে যে ভগবদগীতা , শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ শ্রবণ করা মানুষের অবশ্য কর্তব্য , কেননা সেই উদ্দেশ্যেই এই সমস্ত শাস্ত্র গ্রন্থ প্রণয়ন করা হয়েছে । মানুষ ব্যতীত অন্য কোন জীবের এই প্রকার বৈদিক শাস্ত্র শ্রবণ করার ক্ষমতা নেই । সমাজকে অধঃপতিত করে যে সমস্ত পাপী , তাদের সৃষ্ট পাপময় শব্দতরঙ্গের শিকার মানব সমাজকে কখনই হতে হয় না যদি তারা বৈদিক শাস্ত্র শ্রবণের পন্থা গ্রহণ করে । শ্রবণের পন্থা দৃঢ় হয় । কীর্তনের মাধ্যমে । যিনি যথার্থ সূত্র থেকে যথাযথভাবে শ্রবণ করেছেন , তিনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবানের সম্বন্ধে সম্পূর্ণরূপে শ্রদ্ধা পরায়ণ হন এবং তার ফলে তিনি ভগবানের মহিমা কীর্তনে উৎসাহিত হন । রামানুজাচার্য , মধ্বাচার্য , শ্রীচৈতন্য মহাপ্রভু , সরস্বতী ঠাকুর প্রমুখ মহান আচার্যেরা , এমনকি অন্যান্য দেশে মহম্মদ , যিশুখ্রিস্ট এবং অন্য সমস্ত মহাপুরুষেরা সর্বত্র এবং সর্বদা ব্যাপকভাবে ভগবানের মহিমা কীর্তন করেছেন । ভগবান যেহেতু সর্বব্যাপ্ত , তাই সর্বত্র এবং সর্বদা তার মহিমা কীর্তন করা অত্যন্ত প্রয়োজন । ভগবানের মহিমা কীর্তনে স্থান - কাল - পাত্রের বাধ্যবাধকতা থাকা উচিত নয় । একে বলা হয় সনাতন ধর্ম বা ভাগবদ্ধর্ম সনাতন মানে নিত্য , সর্বদা এবং সর্বত্র । ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা ভগবান সমস্ত সময় এবং সমস্ত স্থানের প্রভু , এবং তাই ভগবানের দিব্য নাম অবশ্যই শ্রোতব্য , কীর্তিতব্য এবং স্মর্তব্য । তার ফলে সারা পৃথিবীর মানুষ যে শান্তি ও সমৃদ্ধির জন্য ব্যাপকভাবে প্রতীক্ষা করছে , সেই শাস্তি এবং সমৃদ্ধির প্রতিষ্ঠা হবে । চ শব্দটি উপরোক্ত ভগবস্তুক্তির অন্য সমস্ত পন্থাগুলিকে ইঙ্গিত করছে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "