শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )
শ্লোক: ১
শ্রীশুক উবাচ
এবমেতণ্ণিগদিং পৃষ্ঠবান্ যদ্ভবান্ মম ।
নৃণাং যন্ত্রিয়মাণানাং মনুষ্যেষু মনীষিণাম্ ॥১ ॥
অনুবাদ :
শ্ৰী শুকদেব গোস্বামী বললেন হে মহারাজ পরীক্ষিৎ , যেভাবে আপনি আমাকে মরণোন্মুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন , সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি ।
তাৎপর্যঃ-
সারা পৃথিবী জুড়ে মানব সমাজে কোটি কোটি নর - নারী রয়েছে , এবং তাদের প্রায় সকলেই অল্পবুদ্ধিসম্পন্ন , কেননা আত্মার সম্বন্ধে তাদের জ্ঞান অতি অল্প । তাদের প্রায় সকলেরই জীবন সম্বন্ধে একটি ভ্রান্ত ধারণা রয়েছে , কেননা তারা তাদের স্কুল এবং সূক্ষ্ম জড় শরীরকে তাদের স্বরূপ বলে মনে করছে , যদিও বাস্তবে তারা তা নয় । মানব সমাজের বিচারে তারা উচ্চ অথবা নিম্ন স্তরে অবস্থিত হতে পারে , কিন্তু সকলেরই বিশেষভাবে জানা উচিত যে যতক্ষণ পর্যন্ত তারা তাদের দেহ এবং মনের অতীত আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা না করছে , ততক্ষণ পর্যন্ত তাদের সমস্ত কার্যকলাপ ব্যর্থ । তাই হাজার হাজার মানুষের মধ্যে কেবল একজন আত্মা সম্বন্ধে প্রশ্ন করতে পারে এবং সেজন্য বেদান্ত - সূত্র , শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রগ্রন্থের শরণাগত হতে পারে । কিন্তু এই সমস্ত গ্রন্থ শ্রবণ বা অধ্যয়ন করা সত্ত্বেও তত্ত্বজ্ঞানী সদগুরুর সান্নিধ্যে না আসা পর্যন্ত আত্মার প্রকৃত স্বরূপ যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে না । লক্ষ লক্ষ মানুষদের মধ্যে কেবল দু - একজন মাত্র তত্ত্বতঃ শ্রীকৃষ্ণকে জানতে পারেন । শ্রীচৈতন্য চরিতামৃতে ( মধ্যলীলা ২০ / ১১২-১২৩ ) উল্লেখ করা হয়েছে—
মায়ামুগ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণজ্ঞান ।
জীবেরে কৃপায় কৈলা কৃষ্ণ বেদ - পুরাণ ।।
‘ শাস্ত্র - গুরু - আত্মা'রূপে আপনারে জানান ।
‘ কৃষ্ণ মোর প্রভু , ত্রাতা ' — জীবের হয় জ্ঞান ।।
ব্যাসদেবরূপে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ তার অহৈতুকী কৃপার প্রভাবে বৈদিক শাস্ত্রসমূহ দান করেছেন , যাতে বুদ্ধিমান মানুষেরা শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন । বুদ্ধিমান মানুষেরাও ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা প্রায় ভুলে যাচ্ছেন । তাই ভক্তিযোগের পন্থা হচ্ছে সেই হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা । মানব জীবনেই কেবল তা সম্ভব হয় , যা ৮৪,০০,০০০ বিভিন্ন যোনির মধ্যে অত্যন্ত দুর্লভ । তাই বুদ্ধিমান মানুষদের কর্তব্য নিশ্চিতভাবে এই সুযোগের সদ্ব্যবহার করা । সমস্ত মানুষেরাই বুদ্ধিমান নয় , তাই তারা সব সময় মানব জীবনের মহিমা উপলব্ধি করতে পারে না । তাই এই শ্লোকে মনীষিণাম্ , অর্থাৎ চিন্তাশীল শব্দটি ব্যবহার করা হয়েছে । মহারাজ পরীক্ষিতের মতো মনীষিণাম্ব্যক্তিরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করে ভগবানের দিব্য নাম এবং লীলা রূপ হরিকথামৃত শ্রবণ , কীর্তন ইত্যাদির দ্বারা সর্বতোভাবে ভগবদ্ভক্তির অনুশীলনে যুক্ত হন । বিশেষভাবে এই কার্য মরণোন্মুখ ব্যক্তিদের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।
পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত গীতা ১৮শ অধ্যায় মোক্ষযোগ
শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম্
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
0183 45 45 989
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "