শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাস কৃত শ্রীমদ্ভাগবত এর গুরুত্বপূর্ণ শ্লোক ও তাৎপর্য ।

কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক মূল সংস্কৃত শ্লোক, অনুবাদ এবং বিশদ তাৎপর্যসহ ইংরেজি SRIMAD BHAGAVATAM গ্রন্থের বাংলা অনুবাদ

  • শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ, অধ্যায়-৩, (শুদ্ধ ভক্তিঃ হৃদয়ের পরিবর্তন )

    শ্লোক: ৮
    ধর্মার্থ উত্তমশ্লোকং তন্তুঃ তম্বন্ পিতৃন যজেৎ ।
    রক্ষাকামঃ পুণ্যজনানোজস্কামো মরুদগণান্ ॥৮॥

  • অনুবাদ : পারমার্থিক জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রীবিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত । যাঁরা সন্তানাদির কামনা করেন, তাঁদের পিতৃবর্গের আরাধনা করা উচিত, যাঁরা সুরক্ষা কামনা করেন , তাঁদের পুণ্যবান যক্ষসমূহের এবং যারা বল কামনা করেন, তাঁদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত ।
  • তাৎপর্যঃ- ধার্মিক হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক পথে উন্নতি সাধন করা , এবং অবশেষে ভগবান শ্রীবিষ্ণুর নির্বিশেষ দেহনির্গত রশ্মিচ্ছটায় , তাঁর অন্তর্যামী পরমাত্মারূপে এবং চরমে তাঁর সবিশেষ ভগবান রূপের সঙ্গে নিত্য সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা । যাঁরা রাজ্য কামনা করেন এবং অনিত্য দেহের উন্নতি কামনা করেন , তাঁদের কর্তব্য পিতৃবর্গ এবং অন্যান্য পুণ্যবান লোকসমূহের দেবতাদের শরণাগত হওয়া। বিভিন্ন দেবতাদের বিভিন্ন শ্রেণীর পূজকেরা চরমে এই ব্রহ্মাণ্ডে তাঁদের লোকে যেতে পারেন , কিন্তু যাঁরা ব্রহ্মজ্যোতিতে চিন্ময় লোকে প্রবেশ করেন , তাঁদের সাফল্য অনেক উন্নত স্তরের ।

    পূরবর্তী শ্লোক দেখুন অথবা পরবর্তী শ্লোক
  • * * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

    জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।