সনাতন ধর্মের সুনির্বাচিত বিশেষ গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ ।
আপনার মোবাইলে ভালোভাবে দেখার জন্য মোবাইলটি রোটেন করুন ( ঘুরান) ।
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক রচিত ইংরেজী The Laws of Nature : An Infallible Justice গ্রন্থের বঙ্গানুবাদ
ভূমিকা ,
১ম অধ্যায়, ভগবান এবং কর্মনীতি =>
কর্মবন্ধন ছিন্ন করার পন্থা ,
ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর নিয়ন্তা এবং প্রভু ,
ভগবান এবং তাঁর শক্তিরাশি ,
ভগবান শ্রীকৃষ্ণের মর্যাদা ,
ভগবান শ্রীকৃষ্ণ —আপাতদৃষ্টিতে পরস্পর বিরোধী তত্ত্ব ,
ভগবান এবং তাঁর শক্তি — এক এবং ভিন্নও ,
ভগবান শ্রীকৃষ্ণ পরম শুদ্ধ ,
শরীরের পরিসীমার ওপরে ,
পারমার্থিক এবং জড়জাগতিক শিক্ষা ,
জ্ঞান বনাম অজ্ঞানতা ,
শ্রীভগবানকে জানার পন্থা ,
ব্রহ্মজ্যোতির ঊর্ধ্বে । ,
দ্বিতীয় অধ্যায় , খারাপ কর্ম ,
তৃতীয় অধ্যায় , শান্তির সূত্র ,
দ্বিতীয় অধ্যায়
খারাপ কর্ম
শ্রীমদ্ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সার সমন্বিত এক সুপ্রাচীন সংস্কৃত ধর্মগ্রন্থ , যেখানে নানা অবতারে ভগবানের এবং তাঁর ভক্তগণের শিক্ষা লিপিবদ্ধ রয়েছে । এই শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের ত্রিংশতি অধ্যায়ে কপিলদেব নামে এক কৃষ্ণাবতার পাপের ফলসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন । শ্রীল প্রভুপাদ তাঁর তাৎপর্যে মূল কথাটি বিশ্লেষণ করেছেন ।
শ্লোক ১ : পরমেশ্বর ভগবান বললেন – মেঘপুঞ্জ যেমন শক্তিশালী বায়ুর প্রভাব জানে না , ঠিক তেমনই জড় চেতনায় আচ্ছন্ন ব্যক্তি কালের অসীম বিক্রম জানতে পারে না , যার দ্বারা সে চালিত হয় ।
তাৎপর্য : মহান রাজনীতিজ্ঞ পণ্ডিত চাণক্য বলেছেন যে , কোটি - কোটি টাকার বিনিময়েও এক মুহূর্ত কাল ফিরে পাওয়া যায় না । মূল্যবান সময়ের অপচয়ের ফলে , যে - বিরাট ক্ষতি হয় , তা কোন রকম গণনার দ্বারা হিসাব করা যায় না । মানুষের কাছে যতটুকু সময় রয়েছে , তা জাগতিক অথবা পারমার্থিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত সাবধানতার সঙ্গে সদ্ব্যবহার করা উচিত । বদ্ধ জীব একটি বিশেষ শরীরে নির্দিষ্ট সময়ের জন্য বাস করে , এবং শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে । যে , সেই স্বল্প সময়ের মধ্যে কৃষ্ণভক্তি সম্পাদন করতে হয় এবং তার ফলে কালের প্রভাব থেকে মুক্তি লাভ হয় । কিন্তু দুর্ভাগ্যবশত , যারা কৃষ্ণভক্তিতে যুক্ত নয় , তারা তাদের অজ্ঞাতসারে কালের প্রবল শক্তির দ্বারা বিচলিত হয় , ঠিক যেমন বায়ু মেঘপুঞ্জকে উড়িয়ে নিয়ে যায় ।
শ্লোক ২ : তথাকথিত সুখের জন্য জড়বাদীরা অত্যন্ত কষ্ট স্বীকার করে যেসব প্রয়োজনীয় বস্তু উপার্জন করে , কালরূপে পরমেশ্বর ভগবান তা সবই বিনাশ করেন , এবং সেই জন্য বদ্ধ জীবেরা শোক করে ।
তাৎপর্য : পরমেশ্বর ভগবানের প্রতিনিধিরূপে কালের প্রধান কার্য হচ্ছে সব কিছু ধ্বংস করা । জড়বাদীরা জড় চেতনায় অর্থনৈতিক উন্নতির নামে কত বস্তু
উৎপাদনের কাজে ব্যস্ত । তারা মনে করে যে , জড় - জাগতিক প্রয়োজনগুলি পূরণ করার ফলে মানুষ সুখা হবে , কিন্তু তারা ভুলে যায় যে , তারা যা কিছু সৃষ্টি করেছে , তা সবই কালের প্রভাবে ধ্বংস হয়ে যাবে । পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে , আমরা দেখতে পাই যে , পৃথিবীতে কত শক্তিশালী সম্রাটেরা বহু কষ্ট স্বীকার করে এবং বহু অধ্যবসায়ের ফলে , তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল , কিন্তু কালের প্রভাবে তারা সকলেই ধ্বংস হয়ে গেছে । কিন্তু তা সত্ত্বেও মূর্খ জড়বাদীরা বুঝতে পারে না যে , কেবল জড় - আগতিক প্রয়োজনীয় বস্তুগুলি উৎপাদন করে তারা তাদের সময়ের অপচয় করছে , কারণ কালের প্রভাবে সেই সবই বিনষ্ট হয়ে যাবে । জনসাধারণের অজ্ঞতার ফলেই এই শক্তির অপব্যয় হচ্ছে , কারণ তারা জানে না যে , তারা নিত্য এবং তাদের এক নিত্য বৃত্তিও রয়েছে । তারা জানে না যে , কোন এক বিশেষ শরীরে জীবনের অবধি তার অন্তহীন যাত্রায় একটি পলকের মতো । সেই সত্য না জেনে , তারা এই অতি ক্ষুদ্র এক পলকের জীবনকে সর্বস্ব বলে মনে করে , এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে তারা তাদের সময়ের অপচয় করে । -
শ্লোক ৩ : পথভ্রষ্ট জড়বাদী ব্যক্তি জানে না যে , তার দেহটি অনিত্য , এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত গৃহ , ক্ষেত্র এবং সম্পদ – সেই সবও অনিত্য । অজ্ঞানতাবশত সে সব কিছুকে নিত্য বলে মনে করে ।
তাৎপর্য : একজন জড়বাদী মনে করে যে , কৃষ্ণভাবনায় যুক্ত ভক্তেরা পাগল এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তারা তাদের সময় নষ্ট করছে , কিন্তু প্রকৃত পক্ষে সে জানে না যে , সে নিজেই হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এক বন্ধ পাগল , কারণ সে তার দেহটিকে নিত্য বলে মনে করছে , এবং তার দেহের সঙ্গে সম্পর্কিত গৃহ , দেশ , সমাজ এবং অন্য সমস্ত বস্তুগুলিকেও নিত্য বলে মনে করছে । জড়বাদীদের গৃহ , ক্ষেত্র ইত্যাদিকে নিত্য বলে মনে করাকে বলা হয় মায়া । সেই কথা এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । মোহাদ গৃহক্ষেত্রবসূণি— কেবল মোহবশত জড়বাদীরা তাদের গৃহ , তাদের ক্ষেত্র , তাদের ধন - সম্পত্তি ইত্যাদিকে চিরস্থায়ী বলে মনে করে । এই মোহ থেকে । পারিবারিক জীবন , রাষ্ট্রীয় জীবন , অর্থনৈতিক উন্নতি , যেগুলিকে আধুনিক সভ্যতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় , সেইগুলির বিকাশ হয়েছে । কৃষ্ণভাবনাময় ব্যক্তি জানেন যে , মানব সমাজের এই অর্থনৈতিক উন্নতি । কেবল অনিত্য মায়া । শ্রীমদ্ভাগবতের আর এক জায়গায় উল্লেখ করা হে যে , দেহকে আত্মা বলে মনে করা , এই দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি আত্মীয় বলে মনে করা এবং নিজের জন্মভূমিকে পূজ্য বলে মনে করা পাশবিক সভ্যতার পরিণতি । কিন্তু , কেউ যখন কৃষ্ণভাবনায় আলোক প্রাপ্ত হন তখন তিনি সেইগুলি ভগবানের সেবায় ব্যবহার করতে পারেন । সেইটি একটি অত্যন্ত উপযুক্ত প্রস্তাব । সব কিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত । যখন সমস্ত অর্থনৈতিক উন্নতি এবং জড় প্রগতি কৃষ্ণভাবনার প্রসারের জন্য ব্যবহার করা হয় , তখন প্রগতিশীল জীবনের এক নতুন অবস্থার উদয় হয় ।
শ্লোক ৪ : জীব এই সংসারে যে যেই যোনিতে জন্ম গ্রহণ করে , সেই যোনিতেই সে বিশেষ সন্তোষ লাভ করে , এবং সেই অবস্থায় সে কখনও বিরক্ত হয় না । তাৎপর্য : জীব কোন বিশেষ শরীরে , তা যতই ঘৃণ্য হোক না কেন , যে সন্তোষ উপভোগ করে , তাকে বলা হয় মায়া । উচ্চতর পদে রয়েছে যে মানুষ , সে নিম্ন স্তরের মানুষের জীবনের প্রতি বিরক্তি অনুভব করতে পারে , কিন্তু নিম্ন স্তরের মানুষটি মায়ার প্রভাবে সেই অবস্থাতেই তৃপ্ত । মায়ার কার্যের দুইটি অবস্থা রয়েছে । একটিকে বলা হয় প্রক্ষেপাত্মিকা , এবং অন্যটিকে বলা হয় । আবরণাত্মিকা ৷ আবরণাত্মিকা মানে হচ্ছে ' আচ্ছাদনকারী , ' এবং প্রক্ষেপাত্মিকা মানে হচ্ছে ' নীচে ফেলে দেওয়া । ' জীবনের যে কোন অবস্থাতেই , জড়বাদী ব্যক্তিরা অথবা পশুরা সন্তুষ্ট থাকে , কারণ তাদের জ্ঞান মায়ার প্রভাবে আচ্ছন্ন । জীবনের নিম্ন স্তরে বা নিম্ন যোনিতে চেতনার বিকাশ এতই কম যে , সে বুঝতে পারে না সে সুখী না দুঃখী । এইটিকে বলা হয় আবরণাত্মিকা ৷ বিষ্ঠাভোজী শূকরও নিজেকে সুখী বলে মনে করে , যদিও উচ্চতর শ্রেণীর ব্যক্তি দেখতে পায় যে , একটি শূকর হচ্ছে বিষ্ঠাভোজী । সেই জীবনটি কত ঘৃণ্য !
শ্লোক ৫ : যে বিশেষ যোনিতে বদ্ধ জীব রয়েছে , তাতেই সে সন্তুষ্ট থাকে । মায়ার আবরণাত্মক প্রভাবের দ্বারা বিমোহিত হয়ে , নরকে থাকলেও , তার সেই শরীরকে সে ত্যাগ করতে চায় না , কারণ সেই নারকীয় অবস্থাকেই সে সুখকর বলে মনে করে ।
তাৎপর্য : শোনা যায় যে , এক সময় দেবরাজ ইন্দ্র তাঁর দুর্ব্যবহারের জন্য তাঁর গুরুদেব বৃহস্পতির দ্বারা শাপগ্রস্ত হয়েছিলেন , এবং এই পৃথিবীতে একটি শূকররূপে জন্ম গ্রহণ করেছিলেন । বহুকাল পরে যখন ব্রহ্মা তাঁকে স্বৰ্গলোকে ফিরিয়ে নিয়ে যেতে চান , তখন স্বর্গলোকে তাঁর দেবরাজের পদ বিস্মৃত ইন্দ্র স্বর্গলোকে ফিরে যেতে নারাজ হন । এটিই হচ্ছে মায়ার সম্মোহনী শক্তি । ইন্দ্র পর্যন্ত তাঁর স্বর্গলোকের জীবনের কথা ভুলে গিয়ে , একটি শুকরের জীবন লাভ করে সন্তুষ্ট থাকে । মায়ার প্রভাবে বদ্ধ জীবেরা তাদের বিশেষ শরীরের প্রতি এত আসক্ত হয়ে । পড়ে যে , তাকে যদি বলা হয় , “ এই শরীরটি ত্যাগ কর , তা হলে এখনই একটি রাজার শরার প্রাপ্ত হবে , সেই প্রস্তাবে সে রাজি হবে না । এই আসক্তি সমস্ত বদ্ধ জীবেদের অত্যন্ত গভীরভাবে প্রভাবিত করে । ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ঘোষণা করছেন , “ এই জড় জগতে সব কিছু পরিত্যাগ কর । আমার কাছে এস , তা হলে আমি তোমাকে সর্বতোভাবে রক্ষা করব । " কিন্তু আমরা তাঁর সেই প্রস্তাব গ্রহণ করছি না । আমরা মনে করছি , “ আমরা বেশ ভালই আছি । কেন আমরা শ্রীকৃষ্ণের শরণাগত হব এবং তাঁর ধামে ফিরে যাব ? ” একেই বলা হয় মায়া । প্রত্যেকেই তার জীবনের স্তরে সন্তুষ্ট , তার সেই জীবন যতই জঘন্য হোক না কেন ।
শ্লোক ৬ : দেহ , স্ত্রী , পুত্র , গৃহ , পশু , ধন , বন্ধু প্রভৃতির প্রতি গভীর আসক্তির ফলে , জীব তার জড় - জাগতিক জীবনে এই প্রকার সন্তোষ অনুভব করে । এই প্রকার সঙ্গ প্রভাবে বদ্ধ জীব নিজেকে কৃতার্থ বলে মনে করে ।
তাৎপর্য : মানব - জীবনের এই তথাকথিত পূর্ণতা মনগড়া কল্পনা মাত্র । তাই বলা হয় যে , জড়বাদীদের জড় গুণে যতই গুণবান বলে মনে করা হোক না কেন , প্রকৃত পক্ষে তাদের কোন গুণই নেই , কারণ তারা কেবল মনোরথে বিচরণ করছে , যা তাদের পুনরায় অনিত্য জড় - জাগতিক অস্তিত্বে অধঃপতিত করবে । যারা মনোধর্মী , তারা কখনও চিন্ময় স্তরে উন্নীত হতে পারে না । এই প্রকার মানুষ পুনরায় জড় - জাগতিক জীবনে অধঃপতিত হতে বাধ্য । তথাকথিত সমাজ , বন্ধুত্ব এবং ভালবাসার সংসর্গের ফলে , বন্ধ জীব আপাত দৃষ্টিতে সম্পূর্ণরূপে সন্তুষ্ট বলে মনে হয় ।
গ্লোক ৭ : উৎকণ্ঠায় সর্বক্ষণ দগ্ধ হওয়া সত্ত্বেও , এই প্রকার মূর্খেরা তাদের তথাকথিত কুটুম্বদের ভরণ - পোষণের জন্য দুরাশাগ্রস্ত হয়ে , সর্বদা নানা প্রকার পাপকার্যে লিপ্ত হয় ।
তাৎপর্য : বলা হয় যে , একটি বিশাল সাম্রাজ্য চালানোর থেকে একটি ক্ষুদ্র পরিবারের ভরণ - পোষণ করা কঠিন , বিশেষ করে এখনকার দিনে , যখন কলি যুগের প্রভাব এত প্রবল হয়ে উঠেছে যে , মায়ার পরিবার স্বীকার করার ফলে , সকলেই সর্বদা বিচলিত এবং উৎকণ্ঠায় পূর্ণ । যে পরিবারের ভরণ - পোষণ আমরা করি , তা মায়ার দ্বারা সৃষ্ট ; তা কৃষ্ণঝলোকের পরিবারের বিকৃত প্রতিফলন । কৃষ্ণলোকেও পরিবার , বন্ধু , সমাজ , পিতা - মাতা – সব কিছুই রয়েছে ; কিন্তু সেখানে সবই নিত্য । এখানে , যখন আমরা দেহ পরিবর্তন করি , তখন আমাদের পারিবারিক সম্পর্কেরও পরিবর্তন হয় । কখনও আমরা মানুষের পরিবারে , কখনও দেবতাদের পরিবারে , কখনও বিড়ালের পরিবারে অথবা কখনও কুকুরের পরিবারে জন্ম গ্রহণ করি । 8b পরিবার , সমাজ এবং বন্ধুত্ব ক্ষণস্থায়ী , তাই তাকে বলা হয় অসৎ । কথিত হয় যে , যতক্ষণ আমরা এই অসৎ , অনিত্য , অলীক সমাজ এবং পরিবারের প্রতি আসক্ত হই , ততক্ষণ আমরা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ থাকি । জড়বাদীরা জানে না যে , এই জড় জগতে পরিবার , সমাজ ও বন্ধুত্ব প্রতিবিম্ব মাত্র , এবং এইভাবে তারা তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে । স্বাভাবিকভাবে তাদের হৃদয় সর্বদা দগ্ধ হয় , কিন্তু সমস্ত অসুবিধা সত্ত্বেও , তারা এই মিথ্যা পরিবারের ভরণ পোষণের জন্য কঠোর পরিশ্রম করে , কারণ শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে প্রকৃত পরিবারের সম্বন্ধে তারা কিছুই জানে না ।
শ্লোক ৮ : যে রমণী মায়ার দ্বারা তাকে মোহিত করে , তাকেই সে তার হৃদয় এবং ইন্দ্রিয় অর্পণ করে । নির্জন স্থানে সে তার আলিঙ্গন এবং গোপন আলাপের দ্বারা তার সঙ্গসুখ উপভোগ করে , এবং শিশুদের আধ - আধ মিষ্টি বুলিতে সে মুগ্ধ হয়ে থাকে ।
তাৎপর্য : মায়ার রাজ্যের ভিতর পারিবারিক জীবন শাশ্বত জীবের পক্ষে ঠিক একটি কারাগারের মতো । কারাগারে কয়েদি লৌহ - শৃঙ্খল এবং লৌহ - পিঞ্জরের দ্বারা বন্দি থাকে । তেমনই বদ্ধ জীব রমণীর মনোহর সৌন্দর্যের দ্বারা , নির্জন স্থানে তার আলিঙ্গনের দ্বারা , তথাকথিত প্রেম আলাপের দ্বারা , এবং তার শিশু সন্তানদের আধ - আধ বুলির দ্বারা বন্দি হয়ে রয়েছে । এইভাবে সে তার প্রকৃত পরিচয় ভুলে যায় । এই শ্লোকে জীগামসতীনাম্ শব্দটি ইঙ্গিত করে যে , রমণীর প্রেম কেবল পুরুষের মনকে বিচলিত করার জন্য । প্রকৃত পক্ষে এই জড় জগতে প্রেম বলে কিছু নেই । স্ত্রী এবং পুরুষ উভয়েই কেবল তাদের নিজেদের ইন্দ্রিয় - তৃপ্তি চায় । ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্ত্রী এক মায়িক প্রেম সৃষ্টি করে , এবং পুরুষ সেই মায়িক প্রেমে মোহিত হয়ে , তার প্রকৃত কর্তব্য বিস্তৃত হয় । এই প্রকার মিলনের ফলে যখন সন্তান উৎপন্ন হয় , তখন পরবর্তী আকর্ষণ হচ্ছে সেই শিশুর আধ - আধ মিষ্টি বুলি । গৃহে স্ত্রীর প্রেম এবং শিশুর মিষ্টি বুলি মানুষকে খুব ভালভাবে বন্দি
করে রাখে , এবং তার ফলে সে তার গৃহ ত্যাগ করতে পারে না । বেদের ভাষায় এই প্রকার ব্যক্তিকে বলা হয় গৃহমেধী , অর্থাৎ ' যার আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে তার গৃহ । ' গৃহস্থ হচ্ছেন তিনি , যিনি তাঁর পরিবার , পত্নী এবং সন্তানদের সঙ্গে থাকেন , কিন্তু তাঁর জীবনের প্রকৃত লক্ষ্য হচ্ছে কৃষ্ণভক্তি বিকশিত করা । তাই মানুষকে গৃহস্থ হওয়ার উপদেশ দেওয়া হয় , গৃহমেধী হতে নয় । গৃহস্থের একমাত্র চিন্তা হচ্ছে মায়া - রচিত পারিবারিক জীবন থেকে মুক্ত হয়ে , কি করে শ্রীকৃষ্ণের প্রকৃত পরিবারে প্রবেশ করা যায় ; আর গৃহমেধীদের কাজ হচ্ছে । তথাকথিত পারিবারিক জীবনে নিজেকে জন্ম - জন্মান্তরে বার বার জড়িয়ে ফেলে নিরন্তর মায়ার অন্ধকারে থাকা ।
সুনির্বাচিত গ্রন্থের তালিকা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(আদি মধ্য ও অন্ত্য)
শ্রীশ্রীচৈতন্যভাগবত
ভক্তিরসামৃত সিন্ধু
শ্রীকৃষ্ণকর্ণামৃতম্
শ্রীশিক্ষাষ্টক
শ্রীভক্তিকল্পবৃক্ষ
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ১ম খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত মধ্যলীলা- ২য় খন্ড
শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত অন্ত্যলীলা
শ্রীমদ্ভাগবত ১ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ২য় স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৩য় স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ৪র্থ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ৫ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৬ষ্ঠ স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৭ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৮ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ৯ম স্কন্ধ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৩য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১০ম স্কন্ধ - ৪র্থ ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ১ম ভাগ
শ্রীমদ্ভাগবত ১১শ স্কন্ধ - ২য় ভাগ
শ্রীমদ্ভাগবত ১২শ স্কন্ধ
অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ
কুন্তীদেবীর শিক্ষা !
শ্রীমদ্ভাগবত
প্রকৃতির নিয়ম
কর্মের অবশ্যম্ভাবী ফল
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
জাগ্রত চেতনা
ভক্ত প্রশিক্ষণ
ভক্তিগীতি - সঞ্চয়ন
একাদশী মাহাত্ম্য
গৌর-কৃষ্ণ-জগন্নাথ
গৃহে বসে কৃষ্ণ ভজন
শ্রীহরিনামামৃত
শ্রীঈশোপনিষদ
জগতে আমরা কোথায় ?
জীবন আসে জীবন থেকে
কীর্তন করুন এবং সুখী হোন
কৃষ্ণভাবনাময় জীবনের প্রস্তুতি
কৃষ্ণভক্তি অনুশীলনের পন্থা
শ্রীকৃষ্ণের সন্ধানে
নিত্য আনন্দের পথ নির্দেশ
পরলোকে সুগম যাত্রা
যুগাচার্য শ্রীল প্রভুপাদ
প্রেমভক্তি চন্দ্রিকা
পুনরাগমন
মহাজন উপদেশ
বাল্মীকি রামায়ণ
শ্রীউপদেশামৃত
বৈষ্ণব সদাচার
বৈষ্ণব শিক্ষা ও সাধনা
মহাজন উপদেশ
সুনির্বাচিত শ্লোকঃ-
*
ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জপ-কীর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 2 দশ নামাপরাধ
*
আচার-আচরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক (মহামৃত্যুঞ্জয় মন্ত্র)
*
ভক্ত সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
ভক্তিমূলক সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
4 ,
5 ,
*
কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
গুরু / শিষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 ,
2 ,
3 ,
*
মানবজন্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
নির্বিশেষবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
কলিযুগ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোকে
Page => 1 , 2
*
ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 ,
6 ,
*
মায়া সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 ,
*
অভক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
*
আত্মা-পরমাত্মা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
জড় জগৎ ও চিন্ময় জগৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
যোগ, তপশ্চর্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বর্ণাশ্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ শ্লোক
*
শ্রীমদ্ভাগবতের গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
7 , 8 ,
9 , 10 ,
11 , 12 ,
*
শ্রীমদ্ভাগবত গীতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6
*
চৈতন্য চরিতামৃত থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
Page => 1 , 2
*
পূরাণ থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
চাণক্য পণ্ডিতের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক
*
ব্রহ্মসংহিতা থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
উপনিষদের গুরুত্বপূর্ণ শ্লোক
*
শিক্ষাষ্টক এর গুরুত্বপূর্ণ শ্লোকগুলো
*
ভক্তিরসামৃত সিন্ধু থেকে গুরুত্বপূর্ণ শ্লোক
*
বিবিধ গ্রন্থের গুরুত্বপূর্ণ কিছু শ্লোক
Page => 1 , 2 ,
3 , 4 ,
5 , 6 ,
দশাবতার স্তোত্র
এছাড়াও দেখুন
*
শ্রীভগবানের মুখে যুদ্ধের কথা কেন?
*
ধর্ম্ম কি বিজ্ঞান ছাড়া ? ভোগবাদীদের কতিপয় যুক্তি!
*
সত্ত্ব, রজো ও তমোগুণে প্রভাবিত মানুষের লক্ষণঃ
*
আমাদের বিশেষ বিশেষ ধরণের স্বভাব, আচরণ কেন?
*
প্রণাম মন্ত্র
For Ad Contact
শ্রী শ্রী দামোদরাষ্টকম্
শ্রীশ্রীগুর্বষ্টকম , গুরুদেবের বন্দনা
শ্রীল প্রভুপাদ এর অবদান-
জপ-কীর্তন কেন করবেন ?
*
সত্যিই কি ঈশ্বর আছেন?
*
বিজ্ঞানী নিউটন কর্তৃক ঈশ্বরের অস্তিত্ব প্রমাণঃ
*
অযৌক্তিক বিগ ব্যাং থিওরি !
*
সমগ্র সৃষ্টির ব্যাপারে বৈদিক সিদ্ধান্ত কি?
*
সমগ্র সৃষ্টির রহস্য ও উৎস কি?  
*
" জয় শ্রীকৃষ্ণ "