35) গ্যাসের গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না
হাবলুঃ "ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা। কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধ ও হয় না, আওয়াজ ও হয় না। এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টের ই পায় নি"
ডাক্তারঃ "এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন" এক সপ্তাহ পর
হাবলুঃ "এ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব,আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!"
ডাক্তারঃ "গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে;এখন আপনার কানের চিকিৎসা করতে হবে"
36) রক্ত পরীক্ষা করাইতে
একবার এক রোগী হাসপাতালে গিয়ে দেখে যে, তার মতো আরেক রোগী বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে।
দেখে তো সে অবাক, তাকে জিজ্ঞেস করল কি হইছে তোমার কান্দ ক্যান?
১ম জন কাঁদতে কাঁদতে জবাব দিল, আমি আইছিলাম রক্ত পরীক্ষা করাইতে, হেরা জোর কইরা আমার আঙ্গুল ফুটা কইরা দিছে।
শুনে তো ২য় জন জোরে জোরে কাঁদতে আরম্ভ করল।
১ম জন অবাক!! আরে ভাই আঙ্গুল কাটছেতো আমার, তুমি কান্দ ক্যান??
২য় জন ভয়ে ভয়ে: আমি তো পরছাব পরীক্ষা করাইতে আইছি, তাইলে কি হেরা আমার ……. ভ্যাঁ…….অ্যাঁ…………….
37) অত চেঁচাবেননা
ডেন্টিস্টঃ অত চেঁচাবেননা, আমি আপনার দাঁতে এখনো হাত দেইনি।
রোগীঃ কিন্তু আপনি আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন।
38) দাঁত ভাঙল কী করে?
চিকিৎসকঃ আপনার দাঁত ভাঙল কী করে?
রোগীঃ আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটি গুলো এত শক্ত হয়…
চিকিৎসকঃ বউকে বলবেন, যেন একটু নরম করে রুটি বানায়।
রোগীঃ বলেছিলাম বলেই তো এই দশা!
39) বাচ্চাকে নিয়ে তার বাবা গেছে দাঁতের ডাক্তারের কাছে
এক বাচ্চাকে নিয়ে তার বাবা গেছে দাঁতের ডাক্তারের কাছে । বাচ্চাটার দাঁতে খুব ব্যথা ছিল । ডাক্তার টা ভাবল ছোট বাচ্চা ভয় পাইতে পারে । তাই সে বাচ্চাটাকে সহজ করার জন্য তার নাকে এদিক ওদিক নাড়িয়ে বললঃ বাবু তোমার এই দাঁতটা ব্যাথা বাচ্চা চিল্লাইয়া উইঠা ওর বাবারে বললঃ আব্বা !! লন যাইগা । এই হালায় তো দাঁতও চিনে না !!!!
40) দীর্ঘ জীবন পাওয়া যাবে – এমন কোনো ওষুধ
রোগীঃ ডাক্তার সাহেব, দীর্ঘ জীবন পাওয়া যাবে – এমন কোনো ওষুধ আছে?
ডাক্তারঃ বিয়ে করে ফেলুন।
রোগীঃ বিয়ে করলে দীর্ঘজীবী হওয়া যাবে?
ডাক্তারঃ না, তবে আপনার দীর্ঘজীবী হওয়ার ইচ্ছা মরে যাবে।
41) মৌমাছি কামড় দিয়েছে
চান্দুঃ ডাক্তার সাহেব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে। ব্যথা হচ্ছে।
ডাক্তারঃ আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।
চান্দুঃ লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণ অনেক দূরে চলে গেছে!
ডাক্তারঃ মৌমাছির উপর না, যেখানে কামড় দিয়েছে সেখানে।
চান্দুঃ ও, আপনাকে আমার বাগানে যেতে হবে, আমগাছের নিচে। মৌমাছিটি সেখানেই কামড়টা দিয়েছে!
ডাক্তারঃ ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে লাগাবো।
চান্দুঃ ও, কামড় দিয়েছে আঙুলের মাথায়।
ডাক্তারঃ কোনটা?
চান্দুঃ সেটা তো আমি ঠিক বলতে পারব না। ওখানে অনেক মৌমাছি ছিল। দেখতে একই রকম!
42) বাঁচার আশা শতকরা একশো ভাগ
রোগীঃ ডাক্তার সাহেব এই অপারেশনটা করলে আমি ভালো হয়ে যাবো তো! ডাক্তারঃ নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। তবে আপনার অপারেশনটা বেশ জটিল, দশজনের মধ্যে ন’জনই মারা যায়। রোগীঃ অ্যাঁ, তাহলে আপনি এত নিশ্চিত হচ্ছেন কেন? ডাক্তারঃ আমার হাতে এ পর্যন্ত ন’জন মারা পড়েছে। আপনি দশ নম্বর।তাই আপনার বাঁচার আশা শতকরা একশো ভাগ।
43) রাতে জানালা খুলে শুয়েছিলেন?
ডাক্তারঃ আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন কি?
রোগীঃ জি।
ডাক্তারঃ আপনার ঠাণ্ডা লাগার ধাত কি গেছে?
রোগীঃ না। গেছে আমার ঘড়ি আর মানিব্যাগ।
|
এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
|
Comments