বাংলা সুনির্বাচিত কৌতুক Bangla Selected Jokes

হাসলে নাকি আয়ু বাড়ে- তাই হাসুন, মন খুলে হাসুন, কারণ হাসলে হার্ট / হৃদয় / মন ভালো থাকে => আর মন ভালো- তো সবই ভালো।

অধিকাংশ জোকস অনলাইন থেকে সংগৃহীত- শুধুমাত্র আপনাদের আনন্দ বিধানের জন্যই এই প্রচেষ্টা, কাউকে ছোট বা হেয় করার উদ্দেশ্যে নয় ; তাই এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে এডমিনকে অবশ্যই জানাতে ভুলবেন না।

* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা বা কৌতুক পোস্ট করতে পারেন।   মানসম্মত লেখা নামসহ সাইটে স্থায়ীভাবে পাবলিশ করা হয় । ধন্যবাদ * * *

*
50) আমি তো ইংরেজী জানি না

এক ছেলে তার বান্ধবীকে বলল, যখন ওই ইংরেজ ছেলেটা তোমার হাত ধরল, তুমি তাকে ধমক দিলে না কেন? বান্ধবী বলল, কীভাবে দেব। আমি তো ইংরেজী জানি না।


51) তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য


প্রেমিক তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য। শুনে প্রেমিকা বলল, তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে শুনি।


52) প্রেমিক-প্রেমিকার সম্পর্কের কথা

মেয়ে: তুমি আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছো...?
ছেলে : হ্যাঁ, বলেছি।
মেয়ে : তুমি কি বলেছো, রাতে আমাকে ছাড়া তোমার ঘুম হয়না।
ছেলে : হ্যাঁ, বলেছি।
মেয়ে : তিনি কি বলেছেন..?
ছেলে : এটা শুনে তিনি আমাকে,
.
.
রাতে তার ফ্যাক্টরি দেখাশুনা করার জন্য রেখে দিলেন।


53) আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?

প্রেমিকঃ আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার?
.
প্রেমিকা চুপ।
.
প্রেমিকঃ কথা বলছো না যে?… রাগ করলে?
প্রেমিকাঃ রাগ করি নি,
.
.
আমি গুনছি!!


54) আচ্ছা , আমি দেখতে কেমন ?

প্রেমিক প্রেমিকার মধ্যে কথা হচ্ছে। হঠাৎ!
প্রেমিকা: আচ্ছা , আমি দেখতে কেমন?
প্রেমিক: খুব সুন্দর.....
প্রেমিকা: আবার বলতো।
প্রেমিক: সুন্দর...
প্রেমিকা: প্লিজ ,আবার বলো।
প্রেমিক: আরে বাবা....
১টা মিথ্যা কথা আর কয়বার বলা যায়।


55) ঘুমালে তো পাপ হয় না বৎস-

বল্টু এক ঋষির কাছে গিয়ে জিজ্ঞেস করল
বল্টু : আচ্ছা ঋষি বাবা, বিয়ের আগে যদি প্রেমিক প্রেমিকা রাতে এক বিছানায় ঘুমায় তাহলে কি পাপ হয়?
ঋষি : ঘুমালে তো পাপ হয় না বৎস,
কিন্তু
সমস্যা হল তোরা তো ঘুমাসনা!


56) মুরগি আর মোরগ এর মধ্যে কথা

একটা মোরগ আর একটা মুরগি প্রেমিক প্রেমিকা!!
তো মুরগি আর মোরগ এর মধ্যে কথা হচ্ছে!!!
মুরগি: আচ্ছা জান!!
ডিম যদি গাছে ধরত তাহলে কেমন হত???
মোরগ: বুঝছি আজকেও তোমার মুড নাই!!


57) প্রকৃত ভালোবাসা কখনো মরে না !!!

দুই প্রেমিক প্রেমিকা ঠিক করেছে আত্নহত্যা করবে
উঁচু পাহাড় থেকে প্রথমে ছেলেটি ঝাপ দিল কিন্তু মেয়েটি দিল না সে চোখ বন্ধ করে বলল ভালোবাসা অন্ধ তাই সে পাহাড়ের উপর আস্তে করে চোখ বুঝে পড়ে রইল
এদিকে ঝাঁপ দেওয়ার পর ছেলেটি প্যারাসুট খুলে বলল প্রকৃত ভালোবাসা কখনো মরে না !!!


58 ) স্যান্ডেল খুলবো নাকি রে ?

ছেলেঃ প্রিয়তমা ,
তুমি আমার জীবনে চলে এসো ।
মেয়েঃ স্যান্ডেল খুলবো নাকি রে ?
ছেলেঃ বোকা মেয়ে এটা মন্দির নয় ,
জুতো পায়েই চলে এসো


59) এক পাগল প্রেমিক প্রেমপত্র দিল

মেডিক্যালে পড়া এক ছাত্রীকে এক পাগল প্রেমিক প্রেমপত্র দিল নিজের রক্ত দিয়ে লিখে। আর বলল অবশ্যই জবাব দিও সে পরেরদিন জবাব দিল . . . . . .
'তোমার ব্লাড গ্রুপ এ পজেটিভ , আর তোমার রক্তে ক্যালসিয়ামের ঘাটতি আছে। কচু শাক বেশি করে খাবে!'


60) স্পর্শ না করেই চুমু খাব-

ছেলে: আমি তোমাকে স্পর্শ না করেই চুমু খাব।
মেয়ে: এটা অসম্ভব, তুমি কিছুতেই পারবেনা।
ছেলে: তাহলে ১০০ টাকার বাজি হয়ে যাক।
মেয়ে: ঠিক আছে। ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে চুমু খেল...
মেয়ে: (রেগে গিয়ে) 'আমাকে জড়িয়ে ধরলে কেন..??'

ছেলেঃ আরে মাথা ঠান্ডা কর, এই নাও ১০০ টাকা। এইবার তো হলো না, চল আবার চেষ্টা করি...

* * * এসংক্রান্ত আরও মজার কৌতুক =>> * * *


এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।

Comments


* * * Anupamasite-এ আপনাকে স্বাগতম। আপনার পছন্দমত যে কোন ধরনের লেখা পোস্ট করতে এখানে ক্লিক করুন।   আপনাদের পোস্ট করা লেখাগুলো এই লিংকে আছে, দেখতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ * * *

জ্ঞানই শক্তি ! তাই- আগে নিজে জানুন , শেয়ার করে প্রচারের মাধ্যমে অন্যকেও জানতে সাহায্য করুন।