9) দুই মাতালকে পুলিশ আটকিয়েছে।
– তোমার ঠিকানা বল। প্রথম মাতালকে জিঞ্জেস করল পুলিশ।
– আমার কোন নির্দিষ্ট ঠিকানা নাই।
– আর তোমার? দ্বিতীয় জনের দিকে ফিরল পুলিশ।
– আমি ওর ওপরের ফ্ল্যাটের ঠিক ওপরের ফ্ল্যাটটায় থাকি।
10) এত স্পীডে কি কেউ গাড়ি চালায়
তিন মাতাল একটা গাড়িতে উঠল ।
ড্রাইভার বুঝতে পারল যে তারা মাতাল, তাই সে গাড়ির ইঞ্জিল চালু করল ও কিছুক্ষণ পর বন্ধ করে ফেলল, এবং মাতালদের বলল……
তোমরা তোমাদের গন্তব্য স্থলে পৌঁছেগেছ,
তিন মাতাল গাড়ি থেকে নামল,
তারপর তারা বললো……
১ম মাতালঃ- ধন্যবাদ,
২য় মাতালঃ নিন, ১০০ টাকা বকশিস,
৩য় মাতাল ড্রাইভারকে একটা জোরে থাপ্পড় দিল,,
ড্রাইভার মনে করল, যে লোকটা বোধ হয় মাতাল ছিল না, সে সবকিছু বুঝতে পেরেছে ।
তবুও সে ৩য় মাতাল কে জিজ্ঞেস করল, থাপ্পড় মারলেন কেন?
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ গাড়ি চালায়, মাইরাই তো ফালাইছিলি !!
11) আমি বেঁচলে তো কিনবি
আমেরিকার কোন এক রাস্তায় দুই জন মাতাল মদ খাচ্ছে আর আলাপ করছে-
১ম মাতাল: আমি এই দেশটা কিনে নেব।
২য় মাতাল: কিনবি মানে। আমি বেঁচলে তো কিনবি।
12) আকাশে চাদ নাকি সূর্য
দুই মাতাল রাতে মদ খেয়ে আকাশের দিকে তাকিয়ে আরেক জনকে বলছে দেখ তো আকাশে চাদ নাকি সূর্য। ২য় মাতাল বলছে ওটা সূর্য,তখন ১ম মাতাল বললো নারে ওটা চাদ, এটা নিয়ে ওরা যখন তর্ক করছিলো তখন আরেকজন মানুষ তাদের পাশ দিয়ে যাচ্ছিল।তখন ১ম মাতাল বললো ভাই বলেন তো আকাশে চাদ নাকি সূর্য, লোকটি বোললো ভাই আমি বলতে পারবোনা, আমি এই এলাকাই নতুন এসেছি।
13) বারটা কখন খোলে বলুন দেখি?
এক হোটেলের রিসেপশনিস্ট রাত ১২ টার সময় একটি ফোন পেল। ফোন তুলতেই এক মাতালের কণ্ঠস্বর ” আচ্ছা বারটা কখন খোলে বলুন দেখি?” বিনীত ভাবে রিসেপশনিস্ট জানাল ” স্যার আগামীকাল দুপুর ২ টোর সময়।” ফোন কেটে গেল।ঘন্টা খানেক বাদে আবার ফোন। এবারও কণ্ঠস্বর একই লোকের, আরও মাতলামিতে ভরা ” এই ব্যাটা বারটা কখন খোলে বল তো?”সে আবার জানাল,” আগামীকাল ২টোর সময়”।ঘন্টাখানেক কেটে যাওয়ার পর আবার ফোন : “তুই বলবি কি বলবি না বারটা কখন খোলে?” ধৈর্য্য হারিয়ে রিসেপশনিস্ট বলল ” স্যার কাল ২টোর সময়,কিন্তু আপনি যদি অতক্ষণ অপেক্ষা না করতে পারেন তাহলে আপনি অর্ডার করুন আমি রুম-সার্ভিস পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে।” উত্তর এল : “ধুর ব্যাটা , বারে কে যেতে চাইছে , আমি তো বার থেকে বেরোতে চাইছি। যত্তসব!!”
14) নিজের বাড়ি থেকেই ছাগল চুরি
এক মাতাল বন্ধুদের সাথে পিকনিক করার জন্য নিজের বাড়ি থেকেই ছাগল চুরি করে রাত ভর খুব আনন্দ করল, খুব মজা করে খাওয়া দাওয়া করল। সকালে যখন বাড়িতে ফিরল দেখল হায় হায় ছাগলতো বাড়িতেই
বউকে জিজ্ঞাসা করল
মাতালঃ ওই, ছাগল আইলো কই থিকা ???
বউঃ আরে রাখ তোমার ছাগল আগে কও, কাল রাইতে তুমি চোরের মত আমার কুত্তাডারে লইয়া কই গেছিলা ???
মাতাল অজ্ঞান
15) পেশাব বেয়ে তো চোর উঠবে-
এক মাতাল দুতলা থেকে জানালা দিয়ে পেশাব করছে | তখন আরেক মাতাল বলছে, আরে তোর পেশাব বেয়ে তো চোর উঠে যাবে ? এ কথা শুনে প্রথম মাতাল বলল, আমি কি তোর মতো বলদ নাকি, আমি ছেড়ে ছেড়ে করছি যাতে চোর উঠে আর পড়ে যায় ।
16) মশা গুলি কি চালাক দেখেছিস ?
দুই মাতাল এক ঘরে বসে মদ খাচ্ছে !! তাদের মশা কামরাচ্ছে দেখে ঘরের লাইট বন্ধ করে দিলো !! ঘরে ছিলো জোনাকি পোঁকা , তাই দেখে এক মাতাল বললো : মশা গুলি কি চালাক দেখেছিস ? অন্ধকারেও লাইট নিয়ে আমাদের খুঁজছে !!
17) মদ খেয়ে রাস্তার মাঝে বসে আছে
এক মাতাল মদ খেয়ে রাস্তার মাঝে বসে আছে ... রাস্তার দুই পাশে অনেক মানুষ দেখে মাতাল সবাইকে ডেকে বলতে লাগলো, আমার ডান পাশে যারা আছে তারা সবাই টাউট, আর বাম পাশে যারা আছে তারা সবাই মাতাল। এই কথা শোনার পর- ডান পাশ থেকে এক লোক বললঃ এই যে শুনুন, আমি কিন্তু টাউট নই।
মাতাল : ও আচ্ছা, তাহলে আপনি মাতাল!! ঠিক আছে বাম পাশে এসে দাঁড়ান!!
|
এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
|
Comments