39) খুবই গুরুত্বপূর্ণ কথা--
যাত্রীছাউনিতে বসে যানবাহনের জন্য অপেক্ষা করছে এক প্রেমিক। পাশেই বসে আছে তার প্রেমিকা। প্রেমিক তার চেহারায় গুরুগম্ভীর ভাব এনে বলল, মিতু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রেমিকা ধরে নিল, এখন খুবই দার্শনিক টাইপের একটা কথা হবে। তাই সে সিরিয়াসলি বলল, হ্যাঁ, বলো। প্রেমিক বলতে শুরু করল, মিতু, পৃথিবীতে চলতে হলে আমাদের অনেক কিছুরই ফারাক বুঝতে হয়, চিনতে হয়। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তুমি কি পাবলিক বাস আর ট্যাক্সিক্যাবের ফারাক বোঝো? প্রেমিকা মাথা নাড়াতে নাড়াতে বলল, না, বুঝি না। প্রেমিক এবার লাফ দিয়ে বসা থেকে উঠে বলল, তাহলে ক্যাবে যাওয়ার দরকার নেই। পাবলিক বাসেই চলো।
40) সবচেয়ে দামি ব্রেসলেট -
এক ভদ্রলোক জুয়েলারির দোকানে গিয়ে প্রেমিকাকে উপহার দেওয়ার জন্য সবচেয়ে দামি ব্রেসলেট চাইলেন। দোকানদার বললেন, ‘স্যার, ব্রেসলেটে কি আপনার প্রেমিকার নাম খোদাই করে নেবেন?’ ভদ্রলোক কিছুক্ষণ চিন্তা করে বললেন, ‘না, তার দরকার নেই। তার চেয়ে বরং লিখে দেন, তুমিই আমার প্রথম এবং একমাত্র প্রেম।’ দোকানদার বললেন, ‘স্যার, আপনি আসলেই খুব রোমান্টিক।’ এবারে ওই ভদ্রলোক বললেন, ‘এখানে আসলে রোমান্টিকতার কিছু নেই, পুরোটাই প্রাকটিক্যাল। যদি তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়, তাহলে ব্রেসলেটটি আমি অন্য কোথাও ব্যবহার করতে পারব।’
41) কষ্ট করে একটা ডিম পেড়ে দেখাও না-
মোরগ: এই শোনো! মুরগি: আমাকে বলছেন? মোরগ: হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জন্য আমি সবকিছু করতে পারি। মুরগি: সত্যি! তুমি আমার জন্য সবকিছু করতে পার? তাহলে কষ্ট করে একটা ডিম পেড়ে দেখাও না!
42) সোনালি চুলের গাধা টাইপের একটা মেয়ে
লোক: আপনি কি জানেন, বিয়ের আগে আপনার স্বামীর পেছনে সোনালি চুলের গাধা টাইপের একটা মেয়ে ঘুরঘুর করত? মহিলা: আমি এখন চুল কালো করে ফেলেছি।
43) প্রেমিককে দেওয়ার মতো সবচেয়ে সুন্দর কার্ড
একজন লাস্যময়ী তরুনী কার্ডের দোকানে গিয়ে প্রেমিককে দেওয়ার মতো সবচেয়ে সুন্দর কার্ডটি দেখতে চাইল। দোকানি একটি কার্ড বের করে আনল। তাতে লেখা, ‘আমি ভালবাসি তোমাকে …শুধুই তোমাকে। মেয়েটির কার্ড দেখে খুব পছন্দ হল, সে দোকানিকে এক ডজন কার্ড দিতে বলল।
44) যে অন্ধকার ট্যানেলটা আমরা এইমাত্র-
প্রেমিক : জান, এই যে অন্ধকার ট্যানেলটা আমরা এইমাত্র পার হয়ে এলাম, এটা দুই মাইল লম্বা আর এটা তৈরি করতে খরচ পড়েছে প্রায় দশ কোটি টাকা। প্রেমিকা ( অবিন্যস্ত পোশাক ঠিক করেত করতে) : হুঁ ! খরচটা সার্থক হয়েছে বলে মনে হচ্ছে।
45) মৃদু হেসে তরুণী বলল-
ভিজিটিং আওয়ার শেষ হয়েছে অনেক আগেই। তখন হন্তদন্ত হয়ে এক তুখোড় তরুণী তার অল্প পরিচিত প্রেমিক ডাক্তারের সঙ্গে দেখা করতে এল। ঢুকেই সে সুপারিনটেনডেন্টকে বলল, ‘ম্যাডাম, আমি কি ডাক্তার উইলিয়ামসের সঙ্গে দেখা করতে পারি?’ সুপারিনটেনডেন্ট বললেন, ‘আপনি কে সেটা কি জানতে পারি?’ মৃদু হেসে তরুণী বলল, ‘নিশ্চয়ই, আমি তার বোন।’ সুপারিনটেনডেন্ট একটু তাকিয়ে থেকে বলল, ‘আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম তোমায় দেখে। আমি ডা. উইলিয়ামসের মা।’
46) ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা
ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’ হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’
47) এখন কিনা এই মতলব ?
জেবা জানিস, আমার প্রেমিক সবাইকে বলে বেড়ায় সে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। : ছিঃ ছিঃ ! এতদিন তোকে বিয়ে করবে বলে এখন কিনা এই মতলব ?
48) প্রেমিকের মুখে থুতু নিক্ষেপ
লতা : আচ্ছা, বলতে পারিস কী পরিস্থিতিতে কোনো প্রেমিকা তার প্রেমিকের মুখে থুতু নিক্ষেপ করতে পারে? সীমা : হঠাৎ যদি তার গোঁফে আগুন ধরে যায়।
49) মেয়ের প্রেমিকের উদ্দেশ্যে বাবা বললেন-
মেয়ের প্রেমিকের উদ্দেশ্যে বাবা বললেন, আমার মেয়ে একটা গবেটের সঙ্গে তার জীবনটা কাটাবে এ আমি কিছুতেই হতে দিতে পারি না। প্রেমিক বলল, সে জন্যই তো ওকে আপনার বাড়ি থেকে তাড়াতাড়ি আমার বাড়ি নিয়ে যেতে চাই।
|
এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
|
Comments