1) আই লাভ ইউ
ছেলে: আই লাভ ইউ।
মেয়ে: কি?
ছেলে: মুভিটা দেখতে দারুন তাইনা ?
মেয়ে : বিড়ালের বাচ্চা।
ছেলে : কি?
মেয়ে: দেখতে খুব সুন্দর তাইনা ?
ছেলে: জুতা দেখেছ?
মেয়ে: কি?
ছেলে: আজকে নতুন কিনলাম।
2) আমি তোরটা নকল করেছি।
প্রথম বন্ধু: কিরে, পরীক্ষা কেমন হয়েছে?
দ্বিতীয় বন্ধু: কোনো প্রশ্নই কমন পড়ে নি। তাই সাদা খাতা জমা দিয়ে এসেছি।
প্রথম বন্ধু: সর্বনাশ করেছিস। আমি ও তো সাদা খাতা জমা দিয়েছি। স্যার মনে করবে, আমি তোরটা নকল করেছি।
3) আজ না তোর বিয়ে?
১ম বন্ধুঃ কিরে আজ না তোর বিয়ে?
২য় বন্ধুঃ আর বলিসনা, বিয়েটা ভেঙে গেছে!
১ম বন্ধুঃ কেন, কী হয়েছে?
২য় বন্ধুঃ মশা মেরেছিলাম।
১ম বন্ধুঃ মশা মারলে বুঝি বিয়ে ভেঙে যায়?
২য় বন্ধুঃ হ্যা, কারণ মশাটা বসেছিলো আমার. শশুড়ের গালে !
4) দুই বন্ধু রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করছিলো…
উলটো পাশ থেকে ২ টা মেয়ে আসছিলো…হটাৎ
১ম বন্ধুঃ ” সর্বনাশ…আমার বউ আর প্রেমিকা একসাথে আসছে…”
২য় বন্ধুঃ ” হে আল্লাহ… আমারো…”
5) এখন কয়টা বাজে
বল্টু তার বন্ধু মন্টুকে রাত ২.৪৫ এ কল করল। টিং টিং টিং টিং
মন্টু:- (ঘুম ভেঙ্গে) হেলো!!
বল্টু: (কাঁদতে কাঁদতে) আমার সর্বনাস হয়ে গেল দোস্ত।
মন্টু:- (চমকে গিয়ে) কি! কি হয়েছে???
বল্টু:-আমার সব শেষ।
মন্টু:- আরে কি হইছে বলবি তো,
বল্টু:- কথাটা সুইননা তুই কিছু মনে করবিনা তো??
মন্টু:- তুই আমার এতো ভাল ঘুম ভেঙ্গে কি মসকারি করতাসস?? কি বলবি তাড়াতাড়ি বল।
বল্টু:- আমার প্রিয় ১৫০ টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে। তাই, টাইম জানার জন্য তোরে কল দিছি, এখন কয়টা বাজে??
6) গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল ??
চার বন্ধু মিলে পরীক্ষা না দেওয়ার প্ল্যান করল। পরীক্ষা শেষ হওয়ার আগে- আগে পরীক্ষার হলে ঢুকে শিক্ষককে বলল, স্যার আমাদের গাড়ির চাকা পাংচার হইছিল। স্যার বললেন, সমস্যা নাই, তোদের পরীক্ষা হবে। ১টা প্রশ্ন দিচ্ছি,সময় ১০ মিনিট, চার জন চার রুমে বসে পরীক্ষা দিবি, উত্তর সঠিক হলে ১০০ পাবি। চারজনই খুব খুশি। চারজন চাররুমে গিয়ে বসল। স্যার এসে প্রশ্ন দিয়ে গেলেন ↓↓↓
গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল ???
7) দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে
১ম বন্ধু : জানিস, আমি সাঁতার কেটে পুরো নদী পার হতে পারি।
২য় বন্ধু : আমি তো সাঁতার না কেটেই পার হতে পারি।
১ম বন্ধু : কীভাবে?
২য় বন্ধু : কেন, নৌকাতে চড়ে!
8) কিরে দোস্ত, মন খারাপ কেন
রাশেদ: কিরে দোস্ত, মন খারাপ কেন তোর?
শাহেদ: আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।
রাশেদ: টাকা দেয়নি?
শাহেদ: না, বইটা নিজেই কিনে এনেছে।
9) এই টমি, টমি।
১ম ব্যক্তি : এই টমি, টমি।
২য় ব্যাক্তি : ভাই আপনি কি কুকুরকে ডাকছেন?
১ম ব্যক্তি : না না. আমার বন্ধুকে ডাকছি।
২য় ব্যাক্তি : এমন অদ্ভুত নাম - টমি!!!
১ম ব্যাক্তি : আসলে ওর আসল নাম টগর মিত্র। আমরা সব বন্ধুরা ওকে সংক্ষেপে টমি বলে
২য় ব্যক্তি : ওহ, বড় বাচা বেচে গেছি।
১ম ব্যক্তি : কেন বাচার কি আছে।
২য় ব্যাক্তি : "কারণ আপনাদের মত বন্ধু আমার নাই। আমার নাম মাসুদ গীয়াস!
10) পরীক্ষার আগের রাত:
আমি 1st বন্ধুকে কল দিলাম: "দোস্ত, কদ্দুর পড়লি ?"
বন্ধু : "হুমম, চ্যাপ্টার তো ৮ টা, আমার ৫ টা শেষ"
আমি : (মনে মনে: shit,কেনো পড়লাম না আগে,এই হারামী তো সব শেষ করে ফেললো)
"আচ্ছা দোস্ত, পড় বাকীগুলা, রাখি"
2nd বন্ধুকে কল: "দোস্ত,কদ্দুর পড়লা ?"
২nd বন্ধু: "আমার পরা শেষ, রিভিশন দিব"
আমি: (মনে মনে: ধুর বেটা,মর তুই ) "পড় ভালমতো"
খুবই হতাশ হয়ে 3rd বন্ধুকে কল: "দোস্ত, তোর কি সব শেষ??"
3rd বন্ধু: " আর এ না, কি বলিস?!! শুরুই করি নাই, পুরা রাততো পড়ে আসে পরার জন্য"
আমি : "দোস্ত, তুই বস, তুই আমার ভাই,আপন ভাই, চল start করি এখন"
|
এই উদ্যোগটি আপনার ভাল লাগলে প্রচার কার্যে সহযোগিতা করবেন এটুকু প্রার্থনা রইল ।
|
Comments